এক্সপ্লোর

Waaree Energies IPO: বাজারে অস্থিরতা সত্ত্বেও দারুণ সাড়া এই IPO-তে, কবে হবে লিস্টিং ?

IPO Alert: ওয়্যারি এনার্জিস লিমিটেড সংস্থার আইপিও বাজারে এসেছিল ২১ অক্টোবর। ২৩ অক্টোবর বুধবার পর্যন্ত চলেছিল এই আইপিওর সাবস্ক্রিপশন। সংস্থা চেয়েছিল বাজার থেকে ৪৩২১.৪৪ কোটি টাকা সংগ্রহ করতে।

Upcoming IPO: সোলার মডিউলস উৎপাদনকারী সংস্থা ওয়্যারি এনার্জিসের আইপিওতে উপচে পড়ল বিনিয়োগকারীদের ভিড়। গতকাল ছিল এই আইপিওতে (Waaree Energies IPO) বিনিয়োগের শেষ দিন আর সেদিনই ৭৬.৩৪ গুণ সাবস্ক্রিপশন পেল এই সংস্থার আইপিও। দারুণ সাড়া পেল এই আইপিও। লিস্টিংয়ে (IPO News) মুনাফা দেবে এই সংস্থার আইপিও। বুধবার ২৩ অক্টোবর ছিল এই আইপিওর শেষ সাবস্ক্রিপশনের দিন। কবে হবে লিস্টিং ? বিনিয়োগ করে থাকলে কীভাবে যাচাই করবেন আপনার অ্যালটমেন্ট ?

আইপিওতে উপচে পড়েছে বিনিয়োগকারীদের ভিড়

বম্বে স্টক এক্সচেঞ্জের তথ্য অনুসারে ওয়্যারি এনার্জিস সংস্থার আইপিওতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত ছিল ৫৮ লক্ষ ৩৭ হাজার ৭৫৭ টি শেয়ার, সেখানে বিডিং এসেছে ১২১ কোটি ৭৯ লক্ষ ৩৭ হাজার ৪০২টি শেয়ারের জন্য। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সেগমেন্টে এই আইপিও সাবস্ক্রাইব হয়েছে ২০৮.৬৩ গুণ। অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সেগমেন্টে ওয়্যারি এনার্জিস আইপিও সাবস্ক্রাইব হয়েছে ৬২.৪৮ গুণ। অন্যদিকে খুচরো বিনিয়োগকারীদের জন্য যেখানে সংরক্ষিত ছিল ১ কোটি ৩ লক্ষ ৫০ হাজার ২৮৮টি শেয়ার, সেখানে আবেদন এসেছে ১১ কোটি ১৬ লক্ষ ৯৫ হাজার ৩০১টি শেয়ারের জন্য, অর্থাৎ এই সেগমেন্টে আইপিওটি ৫.১৭ গুণ সাবস্ক্রিপশন এসেছে।

৪৩২১ কোটি টাকা সংগ্রহ করবে এই আইপিও

ওয়্যারি এনার্জিস লিমিটেড সংস্থার আইপিও বাজারে এসেছিল ২১ অক্টোবর। ২৩ অক্টোবর বুধবার পর্যন্ত চলেছিল এই আইপিওর সাবস্ক্রিপশন। আইপিওর মাধ্যমে সংস্থা চেয়েছিল বাজার থেকে ৪৩২১.৪৪ কোটি টাকা সংগ্রহ করতে। এই আইপিওর প্রতি শেয়ারের প্রাইসব্যান্ড ধার্য করা হয়েছিল ১৪২৭-১৫০৩ টাকা। এই আইপিওর মাধ্যমে সংস্থা ২.৪ কোটি নতুন শেয়ার ইস্যু করেছে এবং অফার ফর সেলে বিক্রি করা হয়েছে ৪৮ লক্ষ শেয়ার।

জিএমপি দিচ্ছে দারুণ লিস্টিংয়ের ইঙ্গিত

গ্রে মার্কেটে ওয়্যারি এনার্জিস সংস্থার আইপিও ১৪৮০ টাকায় উঠে এসেছে অর্থাৎ ৯৮.৪৭ শতাংশ দাম বেড়েছে জিএমপিতে। যদিও এই সংস্থা ১৫০৩ টাকার প্রাইসব্যান্ডে ফান্ড সংগ্রহ করেছে। অর্থাৎ জিএমপি বুঝিয়ে দিচ্ছে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হলেই এই শেয়ার থেকে ১০০ শতাংশ রিটার্ন পাওয়া যেতে পারে। অর্থাৎ লিস্টিংয়ে বিনিয়োগ দ্বিগুণ করতে পারে এই স্টক।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Stock Market Today: বুধেও পতন বাজারে, আজ লাভ দিল এই স্টকগুলি, লোকসানে গেল কারা

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget