এক্সপ্লোর

Wedding Budget: বিয়ের জন্য কত খরচ করছেন ভারতীয়রা ? টাকার অঙ্ক চমকে দেবে

Wedding Ceremony Expenses: একটি সমীক্ষায় দেখা গিয়েছে ভারতে বিয়ের গড় খরচ ৩৬.৫ লক্ষ অর্থাৎ প্রায় ৩৭ লক্ষ টাকায় পৌঁছেছে। গত বছরের তুলনায় ৭ শতাংশ বেড়েছে এই বিয়ের খরচ।

Wedding Season: বিয়ের মরশুম জোরকদমে শুরু হয়ে গিয়েছে এবং ভারতে এই মরশুমে কয়েক লক্ষ বিয়ের অনুষ্ঠান হয়ে থাকে। আর এই মরশুমেও দেশে (Wedding Budget) প্রায় ৪৮ লক্ষ বিয়ে হতে চলেছে। আর বিয়ের খরচের দিকে তাকালে টাকার অঙ্ক আপনাকে চমকে দেবে। ১০ লাখ কিংবা ২০ লাখ টাকা নয়, বিয়ের জন্য ঠিক কত টাকা খরচ করছেন ভারতীয়রা ?

ভারতে বিয়ের জন্য কত খরচ হচ্ছে

একটি সমীক্ষায় দেখা গিয়েছে ভারতে বিয়ের গড় খরচ ৩৬.৫ লক্ষ অর্থাৎ প্রায় ৩৭ লক্ষ টাকায় পৌঁছেছে। গত বছরের তুলনায় ৭ শতাংশ বেড়েছে এই বিয়ের খরচ। আর যে সমস্ত ক্ষেত্রে ভারতীয়রা ডেস্টিনেশন ওয়েডিং করেন, সেই বিয়ের খরচ হয় ৫১ লাখ টাকা।

বিয়েতে কেন বাড়ছে খরচ

বিয়েতে খরচ বেড়ে যাওয়ার মূল কারণ বিয়ের জায়গা বুকিং থেকে ক্যাটারিং পর্যন্ত খরচ বেড়ে গিয়েছে ১০ শতাংশ। 'ওয়েড মি গুড' সংস্থার পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে ভারতের মানুষ এখন তাদের বিয়ের জন্য বিবাহ পরিকল্পনাকারী থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সিগুলির সহায়তা নিচ্ছে, বিবাহের দিনগুলিকে রাজকীয় করে তুলতে কোনো কাজ বাকি রাখছেন না ভারতীয়রা।

বিয়েতে ১ কোটি টাকা পর্যন্ত খরচ করেছে মানুষ

ওয়েড মি গুড নামের এই সংস্থার সমীক্ষায় ৩৫০০ জন দম্পতির সঙ্গে সাক্ষাৎকার থেকে জানা যাচ্ছে এদের ৯ শতাংশ দম্পতি তাদের বিয়ের অনুষ্ঠান ও অন্যান্য ইভেন্টগুলিতে ১ কোটি টাকা পর্যন্ত খরচ করেছে। এই ৯ শতাংশ মানুষ তাদের বিয়েতে ৫০ লক্ষ থেকে শুরু করে ১ কোটি টাকাও খরচ করেছে। ৪০ শতাংশ দম্পতির বিয়ের খরচ ছিল ১৫ লাখ টাকার কম। ২৫ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা বিয়েতে খরচ করেছে ২৩ শতাংশ দম্পতি। আর ১৫ লক্ষ থেকে ২৫ লক্ষ টাকা খরচ করেছেন বিয়েতে এমন দম্পতির সংখ্যা ১৯ শতাংশ।

আকর্ষণীয় পরিসংখ্যান

সবথেকে আশ্চর্যের বিষয় হল এই সমীক্ষায় দেখা গিয়েছে ৮২ শতাংশ দম্পতি তাদের ব্যক্তিগত সঞ্চয় এবং পারিবারিক সঞ্চয়ের মাধ্যমেই বিয়ের খরচ জোগাড় করেছেন। ১২ শতাংশ দম্পতি ঋণ নিয়েছেন এবং ৬ শতাংশ তাদের সম্পত্তি বিক্রি করে বিয়ের খরচ জোগাড় করেছেন।

CAIT-এর অনুমান

কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের অনুমান যে এই বছর মোট ৪৮ লক্ষ বিয়ে হতে চলেছে। তাও শুধুমাত্র নভেম্বর-ডিসেম্বরে এবং এই বিয়ের জন্য ভারতে মোট খরচ হবে ৬ লক্ষ কোটি টাকা।

আরও পড়ুন: SEBI: নিয়ম লঙ্ঘনের অভিযোগ, রিলায়েন্সের এই সংস্থাকে ৯ লক্ষ টাকা জরিমানা করল সেবি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fact Check: বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
Multibagger Stock : ৭১ টাকার স্টক হয়েছে ৮২০, এক লাখ রাখলে পেতেন ১১.৫ লাখ, আপনার আছে এই স্টক
৭১ টাকার স্টক হয়েছে ৮২০, এক লাখ রাখলে পেতেন ১১.৫ লাখ, আপনার আছে এই স্টক
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Gold Silver Price Today: লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!
লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget