এক্সপ্লোর

Work Culture: কোনো কথা নয়, ফোনও থাকবে বন্ধ ! অফিসের থেকে জেলও ভাল- অদ্ভুত দাবি কর্মীর

Employee Complaint: কাজ ব্যতীত অন্য কোনো উপায়ে যাতে সময় খরচ না হয়, সেই জন্য সহকর্মীদের সঙ্গে কথা বলাও বন্ধ এই অফিসে। এমনকী পাশে বসে থাকা সহকর্মীর সঙ্গেও ডিজিটাল মাধ্যমে কথা বলার নিয়ম এই অফিসে।

কলকাতা: অফিসের কাজের পরিবেশ নিয়ে বহুদিন ধরেই নানা মানুষ নানাবিধ মন্তব্য করছেন সমাজমাধ্যমে। কিছু কিছু মর্মান্তিক ঘটনাও সামনে এসেছে। বিষাক্ত কাজের পরিবেশ নিয়ে সরব হয়েছেন বহু নেটিজেন। সম্প্রতি এক ব্যক্তি রেডিটে নিজের অফিসের থেকেও জেল (Work Culture) ভাল, এমন মন্তব্য করে বসেন। রেডিটের ভারতীয় ভার্সন সাবরেডিটে এই পোস্ট করেন সেই কর্মী এবং জানান যে তাদের অফিসের নিয়ম অনুসারে কাজের জায়গায় সহকর্মীর সঙ্গেও কোনো কথা বলা যাবে না, আবার ফোনও ব্যবহার করা যাবে না। এমনকী ডেস্কটপের স্ক্রিন থেকে দূরে তাকিয়ে বিশ্রাম নিলেও কড়া পদক্ষেপ নেওয়া হয় কর্মীদের বিরুদ্ধে। একান্ত জরুরি পরিস্থিতি ছাড়া ফোন ব্যবহার করতে পারেন না সেই অফিসের কর্মীরা।

কাজ ব্যতীত অন্য কোনো উপায়ে যাতে কোনোভাবেই না সময় খরচ হয়, সেই জন্য সহকর্মীদের সঙ্গে কথা বলাও বন্ধ এই অফিসে। এমনকী পাশে বসে থাকা সহকর্মীর সঙ্গেও ডিজিটাল মাধ্যমে কথা বলার নিয়ম রয়েছে এই অফিসে। ব্যক্তিগতভাবে কথা বলার জন্যও মাইক্রোসফট টিম ব্যবহারের নিয়ম রয়েছে। এই পোস্টে সেই কর্মী এই অনুরোধ রাখেন যাতে তাঁর অফিসের কাজের পরিবেশ নিয়েও কেউ একটি রিল ভিডিয়ো বানান।

সেই পোস্টে কর্মী লিখেছেন যে তিনি তাঁর ডেস্কটপ স্ক্রিন ছাড়া অন্য কোনো দিকে তাকাতেও পারেন না। চোখের চাপ কমাতে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে রাখতেও পারেন না তিনি। পরিবারের থেকে ফোন এলেও অফিসের নিয়ম অনুযায়ী সেই ফোন ধরতে পারেন না তিনি। খুব জরুরি না হলে সেই ফোন ধরা যায় না অফিসে বসে।

সময় বাঁচানোর জন্য ঘন ঘন ওয়াশরুম ব্যবহারেও নিষেধাজ্ঞা রয়েছে, পাশে বসে থাকা কর্মীর সঙ্গে কথা বলতে গেলেও মাইক্রোসফট টিমে তাঁকে টেক্সট করতে হয়। একেবারে নীরব মৃতপ্রায় একটি অফিস যেখানে এক সেকেন্ডের জন্যও কোনো কথা হয় না। সেই কর্মী অত্যন্ত ক্লান্তির সঙ্গেই জানান যে এর থেকে জেলও ভাল যেখানে তিনি প্রাণ খুলে খানিক কথা বলতে পারেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Bangladesh News: শ্রমিক অসন্তোষে অস্থির বাংলাদেশে বিপাকে পোশাক শিল্প, সামলাতে পারছে না ইউনূস সরকার ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
BSNL Recharge Plan : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget