এক্সপ্লোর

Aadhar ATM: এবার ঘরে বসেই তুলতে পারবেন টাকা ! কী সুবিধে নিয়ে এল আধার এটিএম ?

Doorstep Banking: এবার AePS সিস্টেমের মাধ্যমে ঘরে বসেই টাকা তোলা যাবে। ব্যাঙ্কে বা কোনও এটিএম কাউন্টারে যেতে হবে না আপনাকে। সুবিধে দিচ্ছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক।

ATM Withdrawal: টাকা তোলার দরকার পড়লে এখন এটিএমের মাধ্যমেই সুবিধে পান গ্রাহকরা। খুব বড় অঙ্কের টাকা না হলে এটিএম কার্ডের সাহায্যে মেশিন থেকেই টাকা তোলা যায় সহজে। কিন্তু ধরা যাক, আপনি বাড়িতেই আছেন আর আপনার এখনই খুব জরুরি টাকার দরকার। ঘরে বসে কীভাবে টাকা তুলবেন ? দুশ্চিন্তা দূর করবে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (Aadhar ATM)। AePS সিস্টেমের সাহায্যে এবার আপনি ঘরে বসে পেয়ে যাবেন টাকা। কীভাবে ?

এবার AePS সিস্টেমের মাধ্যমে ঘরে বসেই টাকা তোলা যাবে। ব্যাঙ্কে বা কোনও এটিএম কাউন্টারে যেতে হবে না আপনাকে। AePS হল Aadhaar Enabled Payment System। এর মাধ্যমে পোস্টম্যান নিজে বাড়ি এসে আপনাকে টাকা দিয়ে যাবে।

AePS কীভাবে কাজ করে ?

এর জন্য গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক। আর এই AePS হল এমন একটা সিস্টেম যাতে কিছু কিছু ব্যাঙ্কিং লেনদেন করা যায়। ব্যালান্স জানা, টাকা তোলা, মিনি স্টেটমেন্ট কিংবা ফান্ড ট্রান্সফার সবই করা যায় এই পদ্ধতিতে, শুধুমাত্র বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমেই এই কাজ করা যায়।

একটা আধারে অনেকগুলি অ্যাকাউন্ট লিঙ্ক থাকলে কী হবে ?

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (India Post Payments Bank) তাঁর FAQ অংশে স্পষ্টই জানিয়েছে যে, যদি কোনও গ্রাহকের একটি আধারে অনেকগুলি অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে, তবে সেক্ষেত্রে কোনও লেনদেনের সময় আপনাকে বেছে নিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য। আর যদি একই ব্যাঙ্কে অনেকগুলি অ্যাকাউন্ট থেকে থাকে আপনার, তাহলে আপনার প্রাইমারি অ্যাকাউন্ট থেকেই আপনি টাকা তুলতে পারবেন। এক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেছে নিতে হবে না আলাদা করে।

কত চার্জ কাটবে বাড়িতে টাকা তোলা হলে ?

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক জানিয়েছে যে, বাড়ি থেকে কোনও গ্রাহক টাকা (Aadhar ATM) তুলতে চাইলে, তাঁকে অতিরিক্ত কোনও ফি বা চার্জ দিতে হবে না। কিন্তু ডোরস্টেপ সার্ভিস নিতে গেলে ব্যাঙ্ক গ্রাহকের উপর কিছু চার্জ চাপাতে পারে।

কীভাবে আধার এটিএম ব্যবহার করবেন ?

এর জন্য আপনাকে প্রথমেই চলে যেতে হবে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে গিয়ে বেছে নিতে হবে ডোরস্টেপ ব্যাঙ্কিং।

মোবাইল নম্বর, নাম, ঠিকানা, পিনকোড ও ইমেইল দিয়ে নিকটস্থ পোস্ট অফিস এবং যে ব্যাঙ্ক থেকে টাকা তুলতে চাইছেন তাঁর তথ্য দিতে হবে।

এর কিছুক্ষণের মধ্যেই পোস্টম্যান আপনার বাড়ি পৌঁছে যাবে এবং আপনি টাকা পেয়ে যাবেন।

তবে NPCI এই পদ্ধতিতে অর্থাৎ AePS-এর মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে ১০,০০০ টাকার সীমা ধার্য করেছে।

আরও পড়ুন: Paytm Payments Bank : পদত্যাগ করলেন পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সিইও, মার্কেট শেয়ার পড়ল পেটিএমের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
Blinkit Store License Suspended : আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget