এক্সপ্লোর

Zoom: ১৩০০ কর্মী ছাঁটাইয়ের পর এবার আচমকাই প্রেসিডেন্টকে ছাঁটাই কল জুম ভিডিও কমিউনিকেশন

Greg Tomb: মাত্র ৮ মাস জুম ভিডিও কমিউনিকেশনের প্রেসিডেন্ট পদে যুক্ত ছিলেন গ্রেগ টম্ব। এভাবে আচমকা তাঁকে ছাঁটাই করার সিদ্ধান্তে চমকে গিয়েছেন সকলেই।

Zoom Video Communications: ভিডিও কমিউনিকেশন কোম্পানি জুম (Zoom) ফেব্রুয়ারি মাসে শিরোনামে এসেছিল। কারণ এই সংস্থা সিইও এরিক ইউয়ান ঘোষণা করেছিলেন কর্মী ছাঁটাইয়ের (Layoffs) কথা। একধাক্কায় ১৩০০ কর্মীকে ছাঁটাই করেছিল জুম কর্তৃপক্ষ। ফের হইচই শুরু হয়েছে এই কোম্পানিকে নিয়ে। কারণ জানা গিয়েছে, জুম ভিডিও কমিউনিকেশন কোম্পানি তাদের প্রেসিডেন্ট গ্রেগ টম্বকে আচমকাই ছাঁটাই করেছে। সবচেয়ে অদ্ভুত হলে এই প্রসঙ্গে কোনও সঠিক কারণও দেখায়নি সংস্থা। ২০২২ সাল অর্থাৎ গতবছর জুন মাসেই জুম ভিডিও কমিউনিকেশন কোম্পানিতে প্রেসিডেন্ট পদে আসীন হয়েছিলেন গ্রেগ। এর আগে ২০১৯ সালের অগস্ট মাসে জুম কোম্পানির চিফ রেভিনিউ অফিসার হিসেবে সংস্থায় যোগদান করেছিলেন তিনি। তারপর গতবছর পদোন্নতি হয় তাঁর।

মাত্র ৮ মাস জুম ভিডিও কমিউনিকেশনের প্রেসিডেন্ট পদে যুক্ত ছিলেন গ্রেগ টম্ব। এভাবে আচমকা তাঁকে ছাঁটাই করার সিদ্ধান্তে চমকে গিয়েছেন সকলেই। এক বছরও এই কোম্পানিতে কাজ করতে পারলেন না গ্রেগ। তার আগেই সরানো হল তাঁকে। এই ঘটনাতেই বিস্মিত সকলে। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিয়ে উঠছে হাজারও প্রশ্ন। এর পাশাপাশি জুম কোম্পানিতে ফের কর্মী ছাঁটাই হওয়ার আশঙ্কাও করছেন অনেকে। অন্যদিকে উল্লেখ্য, আপাতত গ্রেগ টম্বের অপসারণের কথা ঘোষণা করলেও তাঁর জায়গায় কাকে নিয়োগ করা হবে সেই প্রসঙ্গে কিছুই জানায়নি জুম কর্তৃপক্ষ। জানা গিয়েছে, জুম সংস্থায় যোগ দেওয়ার আগে গুগলে সেলস বিভাগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন গ্রেগ। 

জুম সংস্থায় কর্মী ছাঁটাই

কোভিডকালে বিশেষ করে লকডাউনের সময় বিভিন্ন কাজের জন্য প্রায় সকলে জুম কলের সঙ্গে পরিচিত হয়ে গিয়েছিলেন। সেই সংস্থাতেই কর্মী ছাঁটাই হয়েছে। রয়টার্সের রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৩০০ কর্মী চাকরি খুইয়েছেন। জুম ভিডিও কমিউনিকেশন সংস্থার দাবি, করোনার প্রকোপ কমার সঙ্গে সঙ্গে তাদের ভিডিও কনফারেন্সিং পরিষেবার চাহিদাও কমেছে। প্রায় ১৫ শতাংশ ওয়ার্কফোর্স একধাক্কায় কমিয়ে দিয়েছে এই ভিডিও কনফারেন্সিং সংস্থা। এর পাশাপাশি সংস্থার সিইও এরিক ইউয়ান ঘোষণা করেন, তিনি আগামী অর্থবর্ষের জন্য তাঁর বেতন ৯৮ শতাংশ কমিয়ে নেবেন। তাছাড়াও ত্যাগ করবেন নিজের বোনাস। প্রসঙ্গত করোনার সময়ে বাড়িতে বসে অফিস মিটিং কিংবা পড়াশোনা করা- সবকিছুরই অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছিল জুম ভিডিও কল। ক্রমশ করোনার প্রকোপ কমার সঙ্গে সঙ্গে এই কমিউনেকশন সংস্থার চাহিদা কমেছে। আর তার জেরেই একপ্রকার বাধ্য হলে কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছে এই সংস্থা। 

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে এবার 'স্প্লিট ভিউ', বদলাবে লেআউট ডিজাইন, কারা পাবেন নতুন ফিচারের সুবিধা?

সেরা শিরোনাম

Gold Price Today : এক ধাক্কায় দাম বাড়ল সোনার, মহালয়ার আগে কি আরও বাড়বে দর?
এক ধাক্কায় দাম বাড়ল সোনার, মহালয়ার আগে কি আরও বাড়বে দর?
How Much To Invest: আপনার বেতন কত হলে, মাসে কত টাকার SIP করবেন? এর জন্য রয়েছে দারুণ একটা নিয়ম
আপনার বেতন কত হলে, মাসে কত টাকার SIP করবেন? এর জন্য রয়েছে দারুণ একটা নিয়ম
Investments: ৫ বছর ধরে একই SIP-তে বিনিয়োগ! মিউচুয়াল ফান্ড বদলানোর সঠিক সময় কখন?
৫ বছর ধরে একই SIP-তে বিনিয়োগ! মিউচুয়াল ফান্ড বদলানোর সঠিক সময় কখন?
Financial Freedom: অর্থনৈতিক স্বাধীনতা চান, নিয়মিত বেতন না পেলেও কীভাবে সামলাবেন নিজের ও পরিবারের সব খরচ?
অর্থনৈতিক স্বাধীনতা চান, নিয়মিত বেতন না পেলেও কীভাবে সামলাবেন নিজের ও পরিবারের সব খরচ?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget