এক্সপ্লোর

রাজ্যে লকডাউন ৩১ মে অবধি, খুলবে দোকান, সেলুন, চলবে বাস-অটো, কী কী শর্তে দেখে নিন

আজ রাজ্যেও ৩১ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, আগের লকডাউন, এই লকডাউনের পার্থক্য আছে। তবে রাজ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড চলবে।

গতকাল চতুর্থ দফায় ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে দেশজুড়ে। এই দফায় আন্তঃরাজ্য এবং রাজ্যের মধ্যে বাস এবং যাত্রীবাহী পরিবহণে ছাড় দেয় কেন্দ্র। বন্ধ বিমান বা মেট্রো পরিষেবা। সেইসঙ্গে এই দফায় রাজ্যকে ক্ষমতা দেওয়া হয় পরিস্থিতি অনুযায়ী রাজ্যে রেড, অরেঞ্জ জোন নির্ধারণ করার। আজ রাজ্যেও ৩১ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, আগের লকডাউন ও এবারের লকডাউনের মধ্যে পার্থক্য আছে। এবার রাজ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড চলবে। মুখ্যমন্ত্রী জানান, বুথ ও ওয়ার্ডভিত্তিক কনটেনমেন্ট জোন তৈরি করা হয়েছে। ৩টি ভাগে ভাগ করা হয়েছে কনটেনমেন্ট জোনকে। এ- ক্ষতিগ্রস্ত জোন, বি-বাফার জোন, সি-ক্লিন জোন। জোন অনুসারে আলাদা, আলাদা নিয়ম ও ব্যবস্থা। লকডাউনের জেরে বড়সড় ধাক্কা খেয়েছে অর্থনীতি। সাধারণ মানুষের রুজিরুটিতে টান পড়েছে। সেই কথা চিন্তা করে মুখ্যমন্ত্রীর ঘোষণা, কনটেনমেন্ট এ জোন ছাড়া ২১ মে থেকে সব এলাকায় বড় দোকান খুলবে। জোড়-বিজোড় নীতি মেনে ২৭ মে থেকে খোলা হবে হকার্স মার্কেট। মানতে হবে করোনা সতর্কতা বিধিও। তবে সবার আগে বাজারগুলি স্যানিটাইজ করার উপর জোর দেন মুখ্যমন্ত্রী। হকার্স মার্কেট খোলার জন্য পাস দেবে পুলিশ। সামাজিক দূরত্ব মেনে খোলা থাকবে হোটেল, কিন্তু রেস্তোরাঁ নয়, জানান মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে পরিবহণের ক্ষেত্রেও বড় ঘোষণা করা হল রাজ্যে। ২১ তারিখ থেকে চলবে আন্তঃজেলা বাস। ২৭ তারিখ থেকে অটো চলবে। তোলা যাবে ২ জন করে যাত্রী। অটো চালানোর আগে পুলিশের সঙ্গে বৈঠক হবে। সামাজিক দূরত্ব মেনে খুলবে সেলুন, বিউটি পার্লারও। তবে স্যানিটাইজ করে সেলুন, বিউটি পার্লারের সরঞ্জাম ব্যবহার করতে হবে প্রতি উপভোক্তাকে। একদিন অন্তর সরকারি ও বেসরকারি অফিস খুলবে। কেন্দ্র সন্ধে ৭টা থেকে সকাল ৭টা অবধি কার্ফুর ঘোষণা করলেও মুখ্যমন্ত্রী বলেন , 'নাইট কার্ফুর নামে মানুষের ভোগান্তি ঠিক নয়। আমরা সরকারিভাবে কার্ফু ঘোষণা করছি না। কিন্তু বেআইনি জমায়েত করলে পুলিশ ব্যবস্থা নেবে।' সামনে ঈদ। সেই কথা মাথায় রেখে মুসলিম ধর্মাবলম্বীদের কাছে তাঁর আবেদন, সবাই বাড়িতে বসেই উৎসব করুন। সেইসঙ্গে দেন ধর্মনিরপেক্ষতার বার্তা। তিনি বলেন, ‘আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি। কেউ যাতে চক্রান্ত করতে না পারে দেখতে হবে। এছাড়াও তিনি জানান, বাংলাদেশ থেকে ১৭০ জন এসেছে কলকাতায়। বাস ও ট্রেনে আড়াই-তিন লক্ষ বাংলায় এসেছে। রাজনৈতিক দলগুলিকে এই পরিস্থিতিতে ‘উস্কানি না দিয়ে’ পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ‘সীমানায় কেউ এলে আগাম খবর দিয়ে আসুন, সন্ধে ৭-সকাল ৭ পর্যন্ত সীমানায় আসবেন না।'‘ইতিমধ্যে ১৬টি ট্রেন রাজ্যে চলে এসেছে’ বাংলার বাইরে রাজ্যের বহু মানুষ আটকে আছেন, এই অভিযোগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি, ‘বাইরে ২০-২৫ লক্ষ বাংলার লোক, এই তথ্য ঠিক নয়, ‘বাকি রাজ্যগুলিকে বলব পরিযায়ীদের যত্ন নিন। জনগণের কাছে তাঁর আর্জি, ‘সরকারকে সময় দিন, পরিকল্পনা করে কাজ হচ্ছে। ১০০টি ট্রেন বুক করেছে পশ্চিমবঙ্গ। ২-৩ দিনের মধ্যে আরও ১২০টি ট্রেন চাইব। প্রতিদিন ১০টি করে ট্রেন ঢুকবে রাজ্যে। ২৩৫টি ট্রেনের সব খরচ বহন করবে রাজ্য সরকার। যারা বলছেন, বাস পাঠিয়ে দিন, তাঁরাও কিছু করুন।’

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget