এক্সপ্লোর

Cattle Smuggling Case: কোথায় বারিক বিশ্বাস? খুঁজছে সিবিআই, বসিরহাটের বাড়িতে সিবিআইয়ের তল্লাশি অভিযান

কেন বারিক বিশ্বাসের বাড়িতে তল্লাশি ? সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন, গরু পাচার কাণ্ডের তদন্ত করতে গিয়ে বারবার উঠে আসে বারিক বিশ্বাসের নাম৷

প্রকাশ সিনহা, কলকাতা: গরু পাচার কাণ্ডে আর এক নতুন নাম ৷ এবং আবার করে সিবিআইয়ের তল্লাশি অভিযান শুরু ৷ এবার তল্লাশি বসিরহাটের প্রভাবশালী ব্যবসায়ী আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতে ৷ সিবিআইয়ের ৩০ জনের একটি দল আজ, বুধবার পৌঁছে যায় বসিরহাটের সংগ্রামপুর এলাকায় বারিক বিশ্বাসের বাড়িতে ৷ সিবিআই সূত্রের খবর, বারিক বিশ্বাস সেইসময় বাড়িতে ছিলেন না ৷ এবং তার অনুপস্থিতিতেই তার বাড়িতে সারা দিন তল্লাশি অভিযান চালায় সিবিআই ৷

কেন বারিক বিশ্বাসের বাড়িতে তল্লাশি ? সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন, গরু পাচার কাণ্ডের তদন্ত করতে গিয়ে বারবার উঠে আসে বারিক বিশ্বাসের নাম৷ সিবিআইয়ের দাবি এই অত্যন্ত প্রভাবশালী ব্যবসায়ী গরু পাচারকারীদের সঙ্গে পুলিশ এবং নেতা-মন্ত্রীদের ‘সেটিং’ করিয়ে দিতেন ৷ এমনকী, সিবিআইয়ের দাবি তার মদতেই গরু পাচার কাণ্ডের মূল অভিযু্ক্ত এনামুল হক দিনের পর দিন গরু পাচারের কার্যকলাপ চালিয়েছে ৷ সিবিআই সূত্রের খবর, তার হাত ধরেই গরু পাচারের কোটি কোটি টাকা পৌঁছে যেত পুলিশ এবং প্রভাবশালীদের হাতে ৷

Cattle Smuggling Case: কোথায় বারিক বিশ্বাস? খুঁজছে সিবিআই, বসিরহাটের বাড়িতে সিবিআইয়ের তল্লাশি অভিযান

কে এই আব্দুল বারিক বিশ্বাস ? বসিরহাটের এক প্রভাবশালী ব্যবসায়ী ৷ সিবিআইয়ের দাবি গরু পাচার কাণ্ডের বাইরেও সোনা পাচার কাণ্ডেও তার যোগ পাওয়া যাচ্ছে ৷ এক কালে সিপিআইএম নেতাদের ঘনিষ্ঠ, পরে সিপিআইএম ছেড়ে কংগ্রেস আর পরিবর্তনের পর তৃণমূল ৷ নিজে তৃণমূলের কোনও পদে না থাকলেও পরিবারের সদস্যরা তৃণমূলের জেলা পরিষদের সদস্য ৷ ৪৫ কেজি সোনার সঙ্গে এর আগে গ্রেফতার হয়েছিল বারিক ৷ সিবিআই সূত্রে খবর, ২০১৪ সালের মার্চ মাসে ৪৫ কেজি সোনা পাচার করার সময়ে হাতে হাতে নাতে গ্রেফতার হয়েছিল বারিক ৷ পরে ইডি তার ২০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ৷ সিবিআই বারিকের সোনার পাচারের যোগও খতিয়ে দেখছে ৷

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget