এক্সপ্লোর

South Asian University: দিল্লিতে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে লজ্জাজনক ঘটনা, ক্যাম্পাসে বি.টেক পড়ুয়াকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ

Delhi B.Tech Student Assault Case: SAU-এর প্রথম বর্ষের বি.টেক ছাত্রী চার জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।

নয়াদিল্লি: দেশ জুড়়ে নারী নির্যাতনের ঘটনায় ইতি পড়ার নাম নেই। সেই আবহেই রাজধানীর নামী বিশ্ববিদ্যালয় থেকে ভয়ঙ্কর অভিযোগ সামনে এল। ক্যাম্পাসের মধ্যে গণধর্ষণের চেষ্টার অভিয়োগ তুললেন বি.টেক পড়ুয়া এক তরুণী। চার জন মিলে তাঁকে গণধর্ষণের চেষ্টা করে, তাঁর জামা-কাপড় ছিঁড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি। এই ঘটনায় থানায় অভিযোগদ দায়ের হয়েছে। (South Asian University)

দিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটি-তে (SAU) এই ঘটনা ঘটেছে, যা কি না একটি নামী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। আটটি SAARC দেশ, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মলদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার পারস্পরিক সহযোগিতায় সেটি চলে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে দক্ষিণ দিল্লির ময়দান গরহীতে, ইন্দিরা গাঁধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির পাশেই স্থায়ী ক্যাম্পাস রয়েছে SAU-এর। (Delhi B.Tech Student Assault Case)

SAU-এর প্রথম বর্ষের বি.টেক ছাত্রী চার জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের একটি অংশে নির্মাণকার্য চলছে। রবিবার সেখানে নিয়ে গিয়ে তাঁকে গণধর্ষণ করার চেষ্টা হয়। তাঁকে অশালীন ভাবে স্পর্শ করা হয়, ছিঁড়ে দেওয়া হয় পরনের জামাকাপড়। দিল্লি পুলিশ জানিয়েছে, সোমবার দুপুর ৩টে নাগাদ ময়দান গরহী থানায় ফোনে অভিযোগ জমা পড়ে। সেই মতো পুলিশের একটি টিম পৌঁছয় SAU-তে। প্রথমে শ্লীলতাহানির মামলা দায়ের করেছিল পুলিশ। পড়ুয়ার বয়ানের ভিত্তিতে পরে গণধর্ষণের চেষ্টার মামলা দায়ের করা হয়। 

কে বা কারা এই ঘটনায় যুক্ত, তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। তবে পুলিশ সূত্রে খবর, বেশ কিছু দিন ধরেই ওই তরুণীর কাছে নানা ধরনের ইমেল আসছিল। যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য মেসেজও পাচ্ছিলেন অজানা নম্বর থেকে। শুধু তাই নয়, AI-এর সাহায্য়ে মেয়েটির ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। মেয়েটির এক বন্ধুও পুলিশের সামনে মুখ খুলেছেন। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। অভিযুক্তদের তালিকায় বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তারক্ষীর নামও আছে বলে জানা যাচ্ছে।

পুলিশ সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়ের সর্বত্র সিসিটিভি ক্যামেরা রয়েছে। পড়ুয়ার বয়ানের ভিত্তিতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার প্রক্রিয়া চলছে। কিন্তু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের অন্দরে এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। সোমবার পড়ুয়াদের একাংশ বিক্ষোভ দেখান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, 'যৌন হিংসার ঘটনার তীব্র নিন্দা করছে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি। আমরা পড়ুয়াদের পাশে আছি, তাঁদের সব ধরনের সাহায্য় করা হবে। যৌন হেনস্থার সঙ্গে কোনও রকম আপস করা হবে না, নারী নির্যাতন বরদাস্ত করা হবে না'। তদন্তে পুলিশকে তাঁরা সম্পূর্ণ সহযোগিতা করছেন বলে জানা গিয়েছে। একটি অভ্যন্তরীণ কমিটিও গঠন করা হয়েছে। মঙ্গলবার ক্লাস বন্ধ রয়েছে সেখানে। মেয়েটির কাউন্সেলিং চলছে বলে জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এই ঘটনায় নতুন করে দিল্লিতে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ একদিন আগেই দিল্লির আদর্শ নগর এলাকায় হোটেলে MBBS পড়ুয়া এক তরুণীকে ধর্ষণের অভিযোগ সামনে আসে। হরিয়ানার বাসিন্দা ১৮ বছর বয়সি ওই তরুণী ডাক্তারি পড়তে রাজধানীতে আসেন। পশ্চিমবঙ্গের দুর্গাপুরে বেসরকারি কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরেও পরিস্থিতি তপ্ত হয়ে রয়েছে।

সেরা শিরোনাম

Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Dushyant Gautam Appointed Governor: VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Influencer Murdered: পঞ্জাবে গুলি করে খুন LGBTQ+ ইনফ্লুয়েন্সারকে, প্রকাশ্য রাস্তায় ভয়ঙ্কর ঘটনা
পঞ্জাবে গুলি করে খুন LGBTQ+ ইনফ্লুয়েন্সারকে, প্রকাশ্য রাস্তায় ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget