এক্সপ্লোর

Uttar Pradesh News: মুসলিম ছেলের সঙ্গে প্রেম, যুগলকে মেরে পুঁতে দিল পরিবার, গ্রেফতার হিন্দু তরুণীর দুই দাদা

Moradabad Honour Killing: উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে এই ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে।

লখনউ: ভিন্ ধর্মের যুবকের সঙ্গে প্রেম। মর্মান্তিক পরিণতি এক তরুণী ও তাঁর প্রেমিকের। খুন করে মাটিতে পুঁতে দেওয়া হল যুবগলকে। মেয়েটির পরিবারই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানা গিয়েছে। মেয়েটির দুই দাদাকে গ্রেফতার করেছে পুলিশ। একজন পলাতক। (Moradabad Honour Killing)

উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে এই ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, ২২ বছরের কাজলের সঙ্গে সম্পর্ক ছিল ২৭ বছর বহয়সি আরমানের। আরমান সৌদি আরবে কর্মরত ছিলেন। গত কয়েক মাস ধরে মোরাদাবাদে থাকছিলেন। (Uttar Pradesh News)

জানা গিয়েছে, আরমান মোরাদাবাদে থাকাকালীনই কাজলের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তাঁর। বিষয়টি জানাজানি হতেই তীব্র আপত্তি জানায় কাজলের পরিবার। অন্য ধর্মের ছেলেকে বিয়ে করা যাবে বা বলে জানিয়ে দেয় তারা। সম্পর্কে ইতি টানার জন্য জোর করা হয়। 

সেই পরিস্থিতিতে তিন দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান কাজল এবং আরমান। দীর্ঘ সময় পরও ফিরে না আসায় থানায় অভিযোগ দায়ের করে আরমানের পরিবার। তারা বুধবার অভিযোগ দায়ের করে। বৃহস্পতিবার সকালে অভিযোগ দায়ের করে কাজলের পরিবার।

এর কিছু ক্ষণের মধ্যেই কাজল এবং আরমানের দেহ উদ্ধার হয়। জঙ্গলের মধ্যে মাটিতে পুঁতে রাখা হয়েছিল তাঁদের। তদন্তে জানা গিয়েছে, কাজলের দাদারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। দুই দাদাকে ইতিমধ্যেই গ্রেফতার করা গিয়েছে। অন্য জনের নাগাল পাওয়া যায়নি এখনও পর্যন্ত।

পুলিশ জানিয়েছে, পড়াশোনা চলছিল কাজলের। পাশাপাশি, একটি বেসরকারি স্কুলে শিক্ষিকা হিসেবেও কর্মরত ছিলেন তিনি। দু'বছর ধরে আরমানের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। গত ১৮ জানুয়ারি কাজলের বাড়িতে কথা বলতে যান আরমান। সেখানেই দু'জনকে ধরে বেঁধে ফেলা হয়। মারধর, কোপানোর পর গগন নদী সংলগ্ন জঙ্গলে, মন্দিরের পিছনে পুঁতে ফেলা হয় দেহ দু'টি।

ধৃত দু’জনকে জেরা করেই কাজল এবং আরমানের দেহ উদ্ধার করা সম্ভব হয় বলে জানিয়েছে পুলিশ। তারাই রাস্তা দেখিয়ে নিয়ে যায় পুলিশকে। জানা গিয়েছে, গ্রাম থেকে কয়েক মিটার দূরে, জঙ্গলের মধ্যে একটি মন্দিরের পিছনে দু’টি দেহ পুঁতে দেওয়া হয়েছিল। দেহ উদ্ধারের সময় ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

মোরাদাবাদের এসএসপি সৎপাল আন্তিল বলেন, “তদন্তে জানা যায়, মেয়েটির দাদারাই যুগলকে খুন করেছে। তারা খুনের কথা কবুলও করে নেয়। দেহ দু’টি উদ্ধার করা হয়েছে। অপরাধ ঘটাতে যে বেলচা ব্যবহার করা হয়েছিল, পাওয়া গিয়েছে সেটিও।”

মেয়েটির তিন দাদার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। হেফাজতে নেওয়া হয়েছে ধৃত দু’জনকে। এই ঘটনায় যাতে এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা না ছড়ায়, তার জন্য ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। আরমানের দিদি জানিয়েছেন, তাঁরা ওই সম্পর্কের কথা কিছুই জানতেন না। গত চার বছর সৌদি আরবে ছিলেন আরমান। তিন মাস আগে ফেরেন। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget