এক্সপ্লোর

Hyderabad School Student Harassed: ইউনিফর্ম পরিপাটি নয় বলে স্কুলে হেনস্থা ও বিদ্রুপের শিকার! আই কার্ডের ফিতেয় ফাঁস লাগিয়ে আত্মঘাতী চতুর্থ শ্রেণির ছাত্র

Hyderabad Boy Harassed by Classmates: হায়দরাবাদের চন্দনাগড় এলাকা থেকে এই ঘটনা সামনে এসেছে।

হায়দরাবাদ: ইউনিফর্ম নিয়ে সহপাঠীদের বিদ্রুপের শিকার। বাড়ি ফিরে নিজেকে শেষ করে দিল চতুর্থ শ্রেণির ছাত্র। বাথরুমে ঢুকে স্কুলেরই আই কার্ডের ফিতেয় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ল। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। স্কুলে ব়্যাগিং, ব্যঙ্গ-বিদ্রুপ যে ভাবে বাড়ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সকলে। (Hyderabad Boy Harassed by Classmates)

হায়দরাবাদের চন্দনাগড় এলাকা থেকে এই ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, ন’বছর বয়সি ওই বালক একটি বেসরকারি স্কুলে চতুর্থ শ্রেণিতে পাঠরত ছিল। স্কুলে সহপাঠীদের বিদ্রুপের শিকার হয় সে। পরিপাটি করে ইউনিফর্ম না পরায়, তাকে রীতিমতো হেনস্থা করা হয়। এর পরই আত্মঘাতী হয় ওই পড়ুয়া। (Hyderabad School Student Harassed)

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরে ওই বালক। বাড়িতে সেই সময় কেউ ছিলেন না। আর তাতেই স্কুলের আই কার্ড নিয়ে বাথরুমে ঢুকে যায়। আই কার্ডের ফিতেয় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে। বাড়িতে ঢুকে ছেলেকে ওই অবস্থায় দেখে হতবাক হয়ে যান সকলে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় পুলিশ। ময়নাতদন্তের জন্য ছেলেটির দেহ নিয়ে যাওয়া হয় গাঁধী হাসপাতালে। আইনি প্রক্রিয়া মিটিয়ে,শেষকৃত্যের জন্য ছেলেটির দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। গোটা ঘটনায় শোকের আবহ এলাকায়। ওই বালকের মা-বাবার বয়ান রেকর্ড করেছে পুলিশ। ঠিক কী ঘটেছিল ওই দিন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ছেলেটির বাবা শঙ্কর জানিয়েছেন, তাঁর ছেলে বেশ ছটফটে ছিল। কারও সঙ্গে কখনও সমস্যা হয়নি কখনও। এই ঘটনায় স্তম্ভিত তিনি। একটি অভিজাত আবাসনে নিরাপত্তারক্ষীর চাকরি করেন শঙ্কর। সেখানেই একটি ঘরে পরিবার নিয়ে থাকেন। ছেলের স্কুলে এক সময় গাড়িও চালাতেন তিনি। 

ওই টুকু ছেলে আত্মঘাতী হওয়ায় স্কুলের পরিবেশ নিয়েও প্রশ্ন উঠছে। শিক্ষা প্রতিষ্ঠানে কাউকে হেনস্থা করা আইনত অপরাধ হিসেবেই গণ্য হয়। সেই সংক্রান্ত আইনও রয়েছে দেশে। কিন্তু তার পরও লাগাতার এই ধরনের ঘটনা উঠে আসছে। এক্ষেত্রে দোষী সাব্যস্ত হলে পড়ুয়াদের স্কুল থেকে সাসপেন্ড করা বা অন্যত্র পাঠিয়ে দেওয়ার বিধান রয়েছে। পাশাপাশি, বয়স অনুযায়ী কাউন্সেলিংও হয়। 

কিন্তু শিশুদের অধিকার নিয়ে সমাজসেবামূলক কাজ করেন যাঁরা, তাঁদের মতে স্কুলের মধ্যেই পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের উপর নজর রাখার ব্যবস্থা করতে হবে। তাহলে এই ধরনের ঘটনা এড়ানো সম্ভব হবে বলে মত তাঁদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget