এক্সপ্লোর

ঘুম ভেঙে আচমকা দেখেন, সামনে দাঁড়িয়ে ননদ, হাতে কেরোসিনের বোতল, ‘মৃত্যুকালীন জবানবন্দি’ জোড়াবাগানে অগ্নিদগ্ধ বৃদ্ধার

পুলিশ সূত্রে খবর, মৃত্যুকালীন জবানবন্দির পর বৃদ্ধার ননদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। বুধবার ঘটনাস্থলে যান রাজ্য ফরেনসিক ল্যাবরেটরির অফিসাররা।

ময়ুখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: জোড়াবাগানে বৃদ্ধার অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর মোড়। পুলিশ সূত্রে দাবি, মৃত্যুর আগে জবানবন্দি দিয়ে গিয়েছেন ওই বৃদ্ধা। সেই জবানবন্দিতে তিনি বলেছেন, ভোররাতে ঘুম ভেঙে তিনি আচমকা দেখেন, তাঁর সামনে দাঁড়িয়ে রয়েছেন ননদ। ননদের হাতে কেরোসিনের বোতল। মঙ্গলবার ভোরে জোড়াবাগান থানা এলাকায় বাবুরাম ঘোষ লেনে ঘরের মধ্যে অগ্নিদগ্ধ হন ৭৯ বছরের বৃদ্ধা বাসন্তী লাহা।এসএসকেএম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে মৃত্যু হয়। তদন্তকারীদের অনুমান, গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরানো হয় বৃদ্ধার গায়ে। পুলিশের দাবি, ওই বাড়িরই অন্য ঘরে দরজা বন্ধ করে ছিলেন বৃদ্ধার ননদ, বছর ষাটের শোভা মল্লিক লাহা। তাঁকে দরজা ভেঙে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, মৃত্যুকালীন জবানবন্দির পর বৃদ্ধার ননদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। বুধবার ঘটনাস্থলে যান রাজ্য ফরেনসিক ল্যাবরেটরির অফিসাররা। মৃতার পরিবার সূত্রে দাবি, টাকাপয়সা, সম্পত্তি নিয়ে বৃদ্ধার সঙ্গে ননদের অশান্তি ছিল। পরিবার সূত্রে খবর, বৃদ্ধার তিন মেয়ে ও ছেলে থাকেন বাইরে। স্বামী থাকেন তিনতলার ঘরে। কিছুদিন আগে ননদ ওই বাড়িতে এসে ওঠেন। ননদ একাই কি ওই ঘটনা ঘটিয়েছেন, না কি পিছনে কোনও প্রমোটারচক্রের ইন্ধন আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget