এক্সপ্লোর

উত্তরপ্রদেশ: রাস্তায় প্রস্রাব করতে নামলেন মাতাল চালক, বিএমডব্লু নিয়ে চম্পট দুষ্কৃতীদের

ফেজ-২ থানায় অধীন সেক্টর ৯০ এলাকায় গত শনিবার এই ঘটনা ঘটে। গাড়িটিকে নিয়ে পালিয়ে যেতে দেখে নেশার ঘোর কেটে যায় তার, পড়িমড়ি করে চেঁচাতে চেঁচাতে গাড়ির পিছনে দৌড়ন তিনি।

নয়ডা: গাড়ি চালাতে চালাতে প্রস্রাবের বেগ পেয়েছিল নয়ডার এক ব্যক্তির। পেশায় স্টক ব্রোকার ঋষভ অরোরা নামে ওই ব্যক্তি একটি পার্টি থেকে মত্ত অবস্থায় বিএমডব্লু চালিয়ে ফিরছিলেন। প্রস্রাবের বেগ আসায় গাড়ি থেকে নেমেছিলেন তিনি। রাস্তায় দাঁড়িয়ে প্রস্রাবের সুযোগ নিয়ে  অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তাঁর গাড়ি চালিয়ে চম্পট দিল। ফেজ-২ থানায় অধীন সেক্টর ৯০ এলাকায় গত শনিবার এই ঘটনা ঘটে। গাড়িটিকে নিয়ে পালিয়ে যেতে দেখে নেশার ঘোর কেটে যায় তার, পড়িমড়ি করে চেঁচাতে চেঁচাতে গাড়ির পিছনে দৌড়ন তিনি। কিন্তু ততক্ষণে চোর পগার পার হয়ে গিয়েছে। এই ঘটনায় মাথায় হাত অরোরা। বিলাসবহুল গাড়িটি তাঁর জামাইবাবুর। পরিবার সূত্রে জানা গিয়েছে, গাড়ি কেনার জন্য ৪০ লক্ষ টাকা ঋণ এখনও বকেয়া। মধ্য নয়ডার পুলিশের ডেপুটি কমিশনার হরিশ চন্দর জানিয়েছেন, এক ব্যক্তির বিএমডব্লু চুরি করে নিয়ে যাওয়ার ঘটনার খবর পাওয়ার পর পদস্থ আধিকারিকরা সহ পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। চন্দর বলেছেন, প্রস্রাব করতে মাঝরাস্তায় গাড়ি থেকে নেমেছিলেন অরোরা। সেই সময়ই কয়েকজন দুষ্কৃতী তাঁর গাড়িটি নিয়ে পালিয়ে যায়। ডিসিপি বলেছেন, গাড়ির মালিকের চেনাশোনা কেউ এই ডাকাতির ছক কষেছিল। এই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে। গাড়িটি যাচে দ্রুত উদ্ধার করা যায়, তা নিশ্চিত করতে সবধরনের প্রয়াস চালাচ্ছে পুলিশ। স্টক ব্রোকারের বিরুদ্ধে মত্ত অবস্থায় গাড়ি চালানোর মামলায় দায়ের করা হবে কিনা, এই প্রশ্নের জবাবে ডিসিপি জানিয়েছেন, গাড়ি উদ্ধার ও দোষীদের গ্রেফতারই অগ্রাধিকার। শহরের রাস্তায় এভাবে কারুর গাড়ি চুরি হয়ে যাওয়াটা খুবই উদ্বেগের। পুলিশের আধিকারিকরা বলেছেন, অরোরার অভিযোগ, তিনি যখন প্রস্রাব করছিলেন তখন বাইকে চড়ে আসা দুষ্কৃতীরা তাঁর পিঠে বন্ধুক ঠেকিয়ে দেয়। তাঁর এই দাবি সঠিক কিনা, তা যাচাই করে দেখছে পুলিশ। কারণ, তিনি বেহেড মত্ত অবস্থায় ছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Crimes Against Women: স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
Crime News: খাবার পরিবেশনে দেরি, বৌদির মাথা কেটে নিল দেওর, ভয়ঙ্কর ঘটনা বিহারে
খাবার পরিবেশনে দেরি, বৌদির মাথা কেটে নিল দেওর, ভয়ঙ্কর ঘটনা বিহারে
Crime Story : 'লোকেশন পাঠাচ্ছি,ফলো করো,আর এখানে এসে ওকে মেরে ফেল..' প্রেমিককে ডেকে 'স্বামীকে খুন'!
'লোকেশন পাঠাচ্ছি,ফলো করো,আর এখানে এসে ওকে মেরে ফেল..' প্রেমিককে ডেকে 'স্বামীকে খুন'!
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget