এক্সপ্লোর

NCRB Report: ভারতে বেশি খুন কী কারণে ? অপরাধ বাড়ল, না কমল দেশে ?

Government Agency Data: "Crime in India-2022" শীর্ষক রিপোর্টে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

নয়াদিল্লি : দেশে অপরাধ প্রবণতা বাড়ছে, না কমছে ? ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (National Crime Records Bureau) তথ্য অনুযায়ী, ২০২২ সালে ভারতে ২৮ হাজার ৫২২টি খুনের ঘটনা ঘটেছে। অর্থাৎ, প্রত্যেকদিন দেশের বিভিন্ন প্রান্তে খুন হয়েছেন ৭৮ জন। ঘণ্টার বিচারে যা দাঁড়ায় তিন জনের বেশি। তবে, ২০২১ সালে এই সংখ্যাটা ছিল ২৯ হাজার ২৭২। সেই হিসাবে কমেছে নিহতের সংখ্যা। ২০২০ সালে যা ছিল ২৯ হাজার ১৯৩। নিম্নমুখী অপরাধপ্রবণতা। "Crime in India-2022" শীর্ষক রিপোর্টে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

রাজ্যওয়াড়ি রিপোর্ট -

সরকারি এজেন্সির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে খুনের ঘটনায় এফআইআরের সংখ্যা বেশি উত্তরপ্রদেশে। ৩ হাজার ৪৯১টি। এরপরেই রয়েছে যথাক্রমে- বিহার (২,৯৩০), মহারাষ্ট্র (২,২৯৫), মধ্যপ্রদেশ (১,৯৭৮), রাজস্থান (১,৮৩৪) ও পশ্চিমবঙ্গ (১,৬৯৬)।  

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে হত্যার সংখ্যা কম- সিকিম (৯), মিজোরাম (৩১), গোয়া (৪৪) ও মণিপুরের (৪৭) মতো রাজ্যে। 

কেন্দ্রীয়শাসিত অঞ্চলগুলির মধ্যে, ২০২২ সালে দিল্লিতে খুনের ঘটনা ঘটেছে ৫০৯টি, জম্মু ও কাশ্মীরে (৯৯), পুদুচেরি (৩০), চণ্ডীগড় (১৮), দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ (১৬), আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (৭), লাদাখ (৫) ও লাক্ষাদ্বীপে (শূন্য)।

নিহতদের মধ্যে ৯৫.৪ শতাংশই প্রাপ্তবয়স্ক। খুনের শিকারের মধ্যে ৮ হাজার ১২৫ জন মহিলা। অন্যদিকে, ৭০ শতাংশ পুরুষ।

ভারতে খুনের পেছনে কী মোটিভ বেশি ?

এক্ষেত্রে শীর্ষে রয়েছে 'বিবাদ'। ২০২২ সালে এই কারণে সবথেকে বেশি মানুষ খুন হয়েছেন। ৯ হাজার ৯৬২টি কেস রয়েছে। রাজ্যের ভিত্তিতে এক্ষেত্রে শীর্ষে রয়েছে - মহারাষ্ট্র। সেখানে 'বিবাদ'-জনিত কেসের সংখ্যা ১,১৩০। এর পরেই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু (১০৪৫), বিহার (৯৮০), মধ্যপ্রদেশ (৭২৬) ও উত্তরপ্রদেশ (৭১০)।

'Disputes'-এর পরে রয়েছে ব্যক্তিগত প্রতিহিংসা ও শত্র্ুতা। যা নিয়ে কেস রয়েছে ৩,৭৬১। এক্ষেত্রে বাকি রাজ্যগুলি যথাক্রমে বিহার (৮০৪), মধ্যপ্রদেশ (৩৬৪) ও কর্ণাটক (৩৫৩)।

NCRB-র তথ্য অনুযায়ী, পণ, ডাইনিপ্রথা, শিশু/মানুষের প্রাণ উৎসর্গ, ধর্মীয় কারণ, জাতপাত, রাজনৈতিক কারণ, শ্রেণিগত দ্বন্দ্ব, অনার কিলিং ও প্রণয়জনিত সম্পর্কের কারণেও খুনের ঘটনা দেখা গেছে দেশজুড়ে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Crimes Against Women: স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
Crime News: খাবার পরিবেশনে দেরি, বৌদির মাথা কেটে নিল দেওর, ভয়ঙ্কর ঘটনা বিহারে
খাবার পরিবেশনে দেরি, বৌদির মাথা কেটে নিল দেওর, ভয়ঙ্কর ঘটনা বিহারে
Crime Story : 'লোকেশন পাঠাচ্ছি,ফলো করো,আর এখানে এসে ওকে মেরে ফেল..' প্রেমিককে ডেকে 'স্বামীকে খুন'!
'লোকেশন পাঠাচ্ছি,ফলো করো,আর এখানে এসে ওকে মেরে ফেল..' প্রেমিককে ডেকে 'স্বামীকে খুন'!

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget