এক্সপ্লোর

রাজস্থান:অন্তঃসত্ত্বাকে ধর্ষণে অভিযুক্ত সাধু, ব্যাগ থেকে বাজেয়াপ্ত ল্যাপটপ, পেন ড্রাইড, গর্ভনিরোধক

ব্যাগটির তালা খুলতেই পুলিশ দেখতে পায় ভেতরে রয়েছে দুটি ল্যাপটপ, ১৯ টি মোবাইল ফোন, ৩৩ পেন ড্রাইভ, ৪ হার্ড ডিস্ক ও কয়েক প্যাকেট গর্ভনিরোধক। হার্ড ডিস্কগুলি খতিয়ে দেখে বহু আপত্তিজনক ভিডিও-র হদিশ মিলেছে।

জয়পুর: রাজস্থানে এক অন্তঃসত্ত্বাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক সাধু।  কারাউলি জেলার পুলিশ ধৃত সাধুর কাছ থেকে দুটি ল্যাপটপ কম্পিউটার, বেশ কয়েকটি পেন ড্রাইভ ও গর্ভনিরোধক বাজেয়াপ্ত করেছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত সাধুর কাছে একটা বড় ব্যাগ পাওয়া যায়। এতেই ছিল ওই জিনিসপত্র। তিনি বলেছেন, জেলার হিন্দাউন জেলায় একটি আশ্রয় শিবিরে থাকত অভিযুক্ত জৈন মুনি। তথ্যপ্রমাণ সংগ্রহের জন্য সেখানে যায় জেলা পুলিশ ও জয়পুরের ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির একটি দল। তারাই ওই ব্যাগটি বাজেয়াপ্ত করে। ব্যাগটির তালা খুলতেই পুলিশ দেখতে পায় ভেতরে রয়েছে দুটি ল্যাপটপ, ১৯ টি মোবাইল ফোন, ৩৩ পেন ড্রাইভ, ৪ হার্ড ডিস্ক ও কয়েক প্যাকেট গর্ভনিরোধক।  হার্ড ডিস্কগুলি খতিয়ে দেখে বহু আপত্তিজনক ভিডিও-র হদিশ মিলেছে। গত বৃহস্পতিবার এক মহিলা তাঁর ননদকে নিয়ে আশীর্বাদ চাইতে ওই সাধুর কাছে গিয়েছিলেন। সাধু ওই মহিলাকে পরে একা আসতে বলে এবং ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্ত সাধুকে স্থানীয় থানায় নিয়ে আসা হলে একালায় উত্তেজনা দেখা দেয়। অভিযুক্তর পরিচয় জানা গিয়েছে। তার নাম আচার্য সুকুমল নন্দি। অভিযুক্ত  জোধপুরের বাসিন্দা। হিন্দাউন শহরের মোহননগর এলাকায় একটি জৈন আশ্রয় শিবিরে থাকত নন্দি। ভরতপুর রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ লক্ষ্মণ গৌর বলেছেন, গত বৃহস্পতিবার স্বামী ও ননদকে নিয়ে ওই সাধুর কাছে গিয়েছিলেন নির্যাতিতা। প্রথমে নির্যাতিতা ননদ ঘরে ঢুকলে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে অভিযুক্ত। তিনি সঙ্গে সঙ্গে বেরিয়ে আসেন। এরপর ওই মহিলা ভেতরে গেলে তাঁকে ধর্ষণ করে নন্দি। ঘটনার কথা কাউকে জানলে ক্ষমতার ব্যবহার করে তার পরিবারের ক্ষতি করার হুমকিও দেয় সে। নির্যাতিতা পরিবারের সদস্যদের কাছে পুরো বিষয়টি জানান। এরপর তাঁরা নন্দি যেখানে ছিলেন, সেখানে আসেন। কিন্তু অভিযুক্ত ততক্ষণে নিজের ঘর ভেতর থেকে বন্ধ করে দেয়। এরপর পুলিশ ডাকা হয়। গৌর জানিয়েছেন, নন্দিকে গ্রেফতারের পর  গত শুক্রবার নির্যাতিতা ও তাঁর ননদের বয়ান আদালতে নথিভূক্ত করা হয়েছে। অভিযুক্তের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারাগুলি তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget