এক্সপ্লোর

Twisha Sharma Case: পণের জন্য অত্যাচার, বাপের বাড়ি থেকে টানা আনতে চাপ! ত্বিষা শর্মার মৃত্যুতে গ্রেফতার প্রাক্তন বিচারপতি শাশুড়ি

Twisha Sharma Death Case: ত্বিষা শর্মার মৃত্যুতে গ্রেফতার শাশুড়ি, প্রাক্তন বিচারক গিরিবালা শর্মা। পণের জন্য অত্যাচারের অভিযোগ।

নয়াদিল্লি: অন্তর্বর্তী জামিনের আবেদন বাতিল হয়েছিল আগেই। এবার গ্রেফতার হলেন প্রাক্তন বিচারক গিরিবালা সিংহ। ৩৩ বছর বয়সি মডেল ত্বিষা শর্মার মৃত্যুতে তাঁকে গ্রেফতার করল CBI. গিরিবালা ত্বিষার শাশুড়ি। পণের জন্য তিনিও ত্বিষাকে চাপ দিতেন, মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন বলে অভিযোগ। (Twisha Sharma Death Case)

গত ১২ মে ভোপালে শ্বশুরবাড়ি থেকেই ত্বিষার দেহ উদ্ধার হয়। সেই মামলায় দায়রা আদালত থেকে আগেঅ অন্তর্বর্তী জামিন নিয়ে রেখেছিলেন গিরিবালা। কিন্তু  মধ্যপ্রদেশ হাইকোর্ট সেই অন্তর্বর্তী জামিন খারিজ করে দেয়। এবার তাঁকে গ্রেফতার করল CBI. আগামী কাল আদালতে পেশ করা হতে পারে তাঁকে। (Twisha Sharma Case)

বৃহস্পতিবার সকাল ১০টা বেজে ৩০ মিনিট নাগাদ গিরিবালার বাড়িতে পৌঁছয় তিন সদস্যের CBI টিম। বাড়ির ডিজিটাল ম্যাপিংও করা হয়। আর সেখান থেকেই গ্রেফতার করা হয় গিরিবালাকে। চলতি সপ্তাহের গোড়াতেই মামলাটির তদন্তভার হাতে নেয় CBI. ভোপালে একটি ক্যাম্পও গড়তে চলেছে তারা। সেই মতো পুলিশ কমিশনারকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি, নথিপত্র, প্রমাণসমূহ জমা রাখার জায়গাও চাওয়া হয়েছে CBI-এর তরফে। 

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ‘ডাবল ইঞ্জিন’ সরকার, এই কাজ করলেই দিতে হবে জরিমানা…হুঁশিয়ারি দিলেন অগ্নিমিত্রা

ত্বিষার আইনজাবী আদালতে জানিয়েছেন, প্রমাণ লোপাটে যুক্ত ছিলেন গিরিবালাও। ত্বিষাকে তিনি না শান্তিতে থাকতে দিচ্ছিলেন, না বেরোতে দিচ্ছিলেন। কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিলেন ত্বিষা। অন্তর্বর্তী জামিনের পর ১৮ মে সাংবাদিক বৈঠকও করেন গিরিবালা।  সেখানে মৃতাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেন তিনি। নিজের প্রভাব খাটিয়ে অংশ সোশ্য়াল মিডিয়ায় প্রকাশ করলেও, বাকি ফুটেজ নিজের কাছে রেখে দিয়েছিলেন।

ত্বিষার শরীরে যে আঘাতের চিহ্ন ছিল, তা নিয়েও শ্বশুর বাড়ির লোকজন সদুত্তর দিতে পারেননি আদালতে জানিয়েছে CBI. ত্বিষার হাতের কবজিতে, কনুইয়ে আঘাতের চিহ্ন ছিল। হোয়াটসঅ্যাপ চ্যাটে দেখা গিয়েছে, ত্বিষা অন্তঃসত্ত্বা হওয়ার পর, তাঁর চরিত্র নিয়েও সন্দিহান ছিলেন গিরিবালা এবং তাঁর ছেলে সমর্থ সিংহ। অন্য কারও সন্তান ত্বিষার গর্ভে বাড়ছ বলেও অভিযোগ তোলা হয়। ত্বিষাকে গর্ভপাতে বাধ্য করা হয় বলেও উঠে এসেছে তদন্তে। 

আরও পড়ুন: ‘অভিষেকের মেরুদণ্ডটা ভেঙে গিয়েছে’, দল ছাড়ার ইঙ্গিত দিয়েই বিস্ফোরক তৃণমূল নেতা

ত্বিষার পরিবারের অভিযোগ, বিয়ের পর বিদায় নেওয়ার সময়ও টাকা চেয়েছিলেন গিরিবালা। পরবর্তীতেও খোঁটা দিতেন ত্বিষাকে। বিয়ের অনুষ্ঠান তাঁদের ‘স্ট্যান্ডার্ডে’র সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না বলেও দাবি করেন।  বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেওয়া হতে থাকে। ত্বিষার উপর মানসিক, শারীরিক নির্যাতন চালানোর পাশাপাশি, তাঁকে খুনেরও অভিযোগ তোলা হয়েছে। গিরিবালা এবং তাঁর পরিবারের লোকজন যদিও অভিযোগ অস্বীকার করেছেন।

গিরিবালার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার আওতায় ৮০ (২)-পণের দরুণ মৃত্যু, ৮৫-শ্বশুরবাড়ির লোকজন বা স্বামীর দ্বারা নির্যাতনের শিকার, ৩ (৫) একই উদ্দেশ্য চরিতার্থ করতে একাধিক জন মিলে অপরাধ ঘটানোর মতো ধারায় মামলা হয়েছে। পাশাপাশি, ১৯৬১ সালের পণ বিরোধী আইনের অনুচ্ছেদ ৩ এবং ৪-এর আওতায়ও মামলা হয়েছে গিরিবালার বিরুদ্ধে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Advertisement

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget