এক্সপ্লোর

Uttar Pradesh News: স্বামী-সন্তান ছেড়ে পালাতে নারাজ প্রেমিকা, গায়ে আগুন ধরিয়ে দিলেন প্রেমিক, নিজেও হাসপাতালে

Mathura News: এই মুহূর্তে হাসপাতালে মৃত্য়ুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দু’জনই।

মথুরা: স্বামী-সন্তান ছেড়ে হাত ধরতে রাজি হয়নি বিবাহিত প্রেমিকা। প্রতিহিংসা চরিতার্থ করতে মারাত্মক ঘটনা ঘটালেন এক যুবক। পেট্রোল ঢেলে গায়ে আগুন ধরিয়ে দিলেন প্রেমিকার। পালাতে গিয়ে নিজেও আহত হলেন ওই যুবক। এই মুহূর্তে হাসপাতালে মৃত্য়ুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দু’জনই। (Uttar Pradesh News)

উত্তরপ্রদেশের মথুরার কোহ্ গ্রামের বাসিন্দা ওই মহিলার বয়স ৩০ বছর। তাঁর স্বামী পেশায় কৃষি শ্রমিক। সাত এবং পাঁচ বছরের দুই সন্তানও আছে তাঁদের। মঙ্গলবার বাড়িতেই ছিলেন ওই মহিলা। দুই সন্তান ছিল স্কুলে। স্বামী কাজে গিয়েছিলেন। সেই সময়ই মহিলার বাড়িতে তাঁর প্রেমিক, ২৮ বছর বয়সি উমেশ চড়াও হন বলে জানা গিয়েছে। (Mathura News)

পুলিশ সূত্রে খবর, দুপুরে বাড়িতে টিভি দেখছিলেন ওই মহিলা। সেই সময় হরিয়ানার হাসানপুরের বাসিন্দা উমেশ সেখানে পৌঁছন। হাতে ছিল পেট্রোলের বোতল। রেখার এক আত্মীয়ও উমেশের সঙ্গে এলাকায় পৌঁছন বলে জানা যায়। উমেশ মেয়ে সেজে প্রেমিকার গ্রামে প্রবেশ করেন। তাঁর পরনে ছিল লেহঙ্গা। এর পর ছাদ বেয়ে ওই মহিলার বাড়িতে ঢোকেন। 

জানা গিয়েছে, সংসার ফেলে তাঁর সঙ্গে পালাতে হবে বলে জোরাজুরি শুরু করেন উমেশ। কিন্তু ওই মহিলা তাতে রাজি হননি। প্রেমিকাকে রাজি করাতে না পেরে এর পর তাঁর গায়ে পেট্রোল ঢেলে দেন উমেশ। আগুন ধরিয়ে দেন। মহিলা চিৎকার শুরু করলে টনক নড়ে আশপাশের বাসিন্দাদের। তাঁরা ছুটে আসেন তড়িঘড়ি। কিন্তু তত ক্ষণে ওই মহিলার ৭০ শতাংশ শরীর পুড়ে গিয়েছে। ছাদ থেকে ঝাঁপ দিয়ে পালাতে গিয়ে আহত হন উমেশও। 

স্থানীয়রাই পুলিশে খবর দেন। সেখানে পৌঁছে উমেশ এবং ওই মহিলাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পুলিশ। কিন্তু দু'জনের অবস্থাই আশঙ্কাজনক। ফলে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে আগরার SN Medical College-এ ভর্তি করা হয় তাঁদের। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার বাড়িতে আনাগোনাও ছিল উমেশের। সময়ের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তাঁদের মধ্যে। গত বছর ৩১ অগাস্ট ওই মহিলা উমেশের সঙ্গে পালিয়েও যান। পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। এর পর হিমাচল প্রদেশের কিন্নৌর থেকে এ বছর ফেব্রুয়ারি মাসেই বাড়ি ফিরে আসেন ওই মহিলা। এর পর উমেশেরে সঙ্গে দূরত্ব বাড়িয়ে নেন তিনি। ভুল হয়েছে বলে স্বীকার করে নিয়ে সংসারে মন দেন। কিন্তু উমেশ ফের তাঁকে সংসার ছেড়ে বেরিয়ে আসার জন্য জোর করতে শুরু করেন। রাজি না হওয়াতেই পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। আপাতত উমেশ এবং ওই মহিলাকে সুস্থ করে তোলার উপরই জোর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget