এক্সপ্লোর

Cyber Kidnapping:লেখাপড়া বা কর্মসূত্রে প্রিয়জন কি বিদেশে থাকেন? 'সাইবার কিডন্যাপিং' থেকে বাঁচবেন কী করে?

Crime:এও এক ধরনের 'কিডন্যাপিং', তবে বাস্তবে নয়। ভার্চুয়ালি। অর্থাৎ সবটা হবে সাইবার-জগতে। সেখানেই ভয় দেখিয়ে, বিপুল অঙ্কের অর্থ হাতাবে অপরাধীরা। একেবারে নতুন ধরনের এই অপরাধের নাম 'সাইবার কিডন্যাপিং'।

কলকাতা: এও এক ধরনের 'কিডন্যাপিং' (Cyber Kidnapping), তবে বাস্তবে নয়। ভার্চুয়ালি। অর্থাৎ সবটা হবে সাইবার-জগতে। সেখানেই ভয় দেখিয়ে, বিপুল অঙ্কের অর্থ হাতাবে অপরাধীরা। একেবারে নতুন ধরনের এই অপরাধের নাম 'সাইবার কিডন্যাপিং'।

এও কি সম্ভব?
কোনও গাঁজাখুরি গল্প নয়। হালে আমেরিকার এক চিনা পড়ুয়ার সঙ্গেই এমন ঘটনা ঘটেছে। ছাত্রের নাম Kai Zhuang। সংবাদমাধ্যম সূত্রে খবর, ১৭ বছরের ওই কিশোর আমেরিকার উটাহ প্রদেশের যে হাইস্কুলে লেখাপড়া করত, সেই স্কুলই বাড়ির লোককে জানায় যে সে 'মিসিং।' পরে, গভীর জঙ্গলের ভিতর, একটি তাঁবু থেকে ভীত-সন্ত্রস্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। কিন্তু কী ভাবে সেখানে পৌঁছল Kai? এখানেই লুকিয়ে সাইবার কিডন্যাপিংয়ের আসল 'স্ট্র্যাটেজি'। পুলিশ জেনেছে, এক্ষেত্রে 'ভিক্টিম'-কে ভয় দেখানো হয় যে, 'কিডন্যাপারদের' কথামতো কাজ না করলে তাদের পরিবারের চরম ক্ষতি করা হবে। এতটাই ভয় পাওয়ানো হয় যে, 'কিডন্যাপারদের' সমস্ত নির্দেশ মেনে চলতে রাজি হয়ে যায় 'ভিক্টিম'। প্রথমে তাকে কোনও প্রত্যন্ত জায়গায় চলে যেতে বলা হয়। তার পর সেখান থেকে এমন ভাবে ছবি পাঠাতে বলা হয় যাতে মনে হয়, কেউ তাকে বেঁধে রেখেছে। এবার সেই ছবি এবং ভিডিও ভিক্টিমের পরিবারকে পাঠিয়ে ইচ্ছামতো অঙ্কের অর্থ চাওয়া হয়। ওই চিনা পড়ুয়ার পরিবারের থেকে যেমন ৮০ হাজার মার্কিন ডলার আদায় করে অপরাধীরা, জানিয়েছে নানা সংবাদমাধ্যম।আমেরিকায় পাঠরত বিদেশি পড়ুয়ারাই সাধারণ ভাবে এই ধরনের অপরাধীদের নজরে রয়েছে। বিশেষত চিনা পড়ুয়াদের 'সাইবার কিডন্যাপিং' করে বিপুল অর্থ আদায় এখন বিশেষ 'পছন্দ' তাদের।তবে তার মানে এই নয় যে বিদেশে পাঠরত অন্য দেশের পড়ুয়ারা নিরাপদ। সেক্ষেত্রে কী করণীয়? কী ভাবে এই ধরনের বিপদের মোকাবিলা করা যায়?

সাইবার কিডন্যাপিং মোকাবিলার উপায়...
কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখা দরকার।

  • পরিবার বা পরিজনদের নিয়ে কোনও বিপদের খবর এলে চোখ-কান-বন্ধ করে বিশ্বাস করবেন না। অন্য সূত্র থেকেও ওই খবর যাচাইয়ের চেষ্টা করুন।
  • পারলে একেবারে নিজেদের মতো, গোপন কোনও 'ফ্রেজ' বা 'শব্দবন্ধ' তৈরি করুন যা শুধু আপনি ও আপনার পরিবার জানবে। অনেকটা গোপন কোডের মতো। কোনও প্রতারক আপনার পরিজন সেজে কথা বললেও এই কোড তার জানার কথা নয়। ফলে আপনি বুঝে যেতে পারবেন।
  • আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সংস্থা ও টেলিকম সংস্থাগুলি এই ধরনের অপরাধ কমাতে কতটা কড়া পদক্ষেপ করতে পারে, সেটাও ভেবে দেখা দরকার।
  • আপনার ব্যক্তিগত তথ্য কতটা প্রকাশ্যে আসছে, সে সম্পর্কে আরও একটু সতর্ক থাকা দরকার।

আরও পড়ুন:নতুন বছরে ফের কমল সোনা-রুপোর দাম, কত মূল্যে কিনতে হবে আজ?

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget