এক্সপ্লোর

Calcutta Police Club:ক্যালকাটা পুলিশ ক্লাবের উদ্যোগে ম্যারাথন, দৌড়লেন প্রায় ১২০০ মহিলা

1200 Women Take Part In Marathon:ক্যালকাটা পুলিশ ক্লাবের উদ্যোগে রবিবার ম্যারাথন দৌড়ে অংশ নিলেন প্রায় বারোশো মহিলা। পার্ক স্ট্রিট থেকে সূচনা করেন পুলিশ ক্লাবের কর্তারা।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: ক্যালকাটা পুলিশ ক্লাবের (calcutta police club) উদ্যোগে রবিবার ম্যারাথন (marathon) দৌড়ে অংশ নিলেন প্রায় বারোশো মহিলা (women)। পার্ক স্ট্রিট থেকে সূচনা করেন পুলিশ ক্লাবের কর্তারা। নারীদের সম্মান জানাতেই এই আয়োজন, জানিয়েছেন উদ্যোক্তারা। 

কী হল?
লক্ষ্য নারী শিক্ষা, সুরক্ষা ও ক্ষমতায়ন। সেই জন্যই শহরে মহিলাদের ম্যারাথন দৌড়ের আয়োজন করেছিল ক্যালকাটা পুলিশ ক্লাব। রবিবারের সকালে পার্ক স্ট্রিট মোড় থেকে শুরু হয় দৌড়। প্রতিযোগীদের উৎসাহ দিতে হাজির ছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত। ৫ কিলোমিটার ম্য়ারাথন দৌড়ে অংশ নেন প্রায় বারোশো মহিলা। নারী দিবসের সপ্তাহে তাঁদের প্রতি সম্মান জানিয়ে কলকাতা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছেন সকলেই। 

গত মাসেই ম্যারাথন...
গত ফেব্রুয়ারিতেই শহরে শুরু হয় কলকাতা পুলিশের সেভ ড্রাইভ সেফ লাইফ হাফ ম্যারাথন। সেই কারণে মধ্য এবং দক্ষিণ কলকাতায় বেশ কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়। গতকাল রাত থেকেই যান নিয়ন্ত্রণ শুরু হয়েছে। ৫, ১০ ও ২১ কিলোমিটার হাফ ম্যারাথনে অংশ নেন ২০ হাজার প্রতিযোগী। ভোর ৫টা ২০ মিনিটে রেড রোড থেকে কলকাতা পুলিশের তরফে হাফ ম্যারাথনের সূচনা করেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। নিজেও ১০ কিলোমিটার দৌড়ে অংশ নেন। এছাড়াও, ছিলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম, পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, টেনিস তারকা লিয়েন্ডার পেজ, অভিনেতা আবির চট্টোপাধ্যায়-সহ বিশিষ্টরা। কলকাতা পুলিশের হাফ ম্যারাথন উপলক্ষ্যে আজ বেলা ১২টা পর্যন্ত রেড রোডের উত্তর এবং দক্ষিণমুখী রাস্তা বন্ধ থাকবে। তার বদলে মেয়ো রোড-ডাফরিন রোড-আউট্রাম রোড-জওহরলাল নেহরু রোড বা স্ট্র্যান্ড রোড ব্যবহার করা যাবে। তার আগেই ফুটবল-জ্বরের মধ্যেই কলকাতায় ম্যারাথন ইভেন্ট। টাটা ম্যারাথনের ১০ ও ২৫ কিলোমিটার দুটি বিভাগে অংশ নেন দেশ-বিদেশের প্রতিযোগীরা। ইভেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন অলিম্পিক্সে সোনাজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রা। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী। প্রসঙ্গত, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে লিঙ্গ বৈষম্য দূর করে কাজের ক্ষেত্রে সমানাধিকার ও ভোটাধিকারের দাবিতে পশ্চিমি দুনিয়ায় যে আন্দোলন শুরু হয়েছিল, সেখানেই নিহিত নারীদিবস উদযাপনের শিকড়। বিশেষ এই দিন আজ আরও পাঁচটা উৎসবের মতোই শুভেচ্ছা বিনিময়, কার্ড আদান-প্রদানের দিন। নারীশক্তির জন্য নিবেদিত বিশেষ এই দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুূন:অপেক্ষার অবসান, ৪০ মাস পরে টেস্টে সেঞ্চুরি বিরাটের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? ১৫ আগস্টের পর বড় কোনও আপডেট আসতে পারে? যা জানালেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? ১৫ আগস্টের পর বড় কোনও আপডেট আসতে পারে? যা জানালেন মন্ত্রী...
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget