এক্সপ্লোর

Virat Kohli Century: অপেক্ষার অবসান, ৪০ মাস পরে টেস্টে সেঞ্চুরি বিরাটের

IND vs AUS: এরপর দীর্ঘ এই মাস পর ফের লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে শতরান এল বিরাট কোহলির ব্যাট থেকে। 

আমদাবাদঃ ২০১৯ সালে নভেম্বর মাসে শেষবার টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এরপর দীর্ঘ এই মাস পর ফের লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে শতরান এল বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকে। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) গোলাপি বলের টেস্ট বাংলাদেশের বিরুদ্ধে শেষবার টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এরপর এদিন আবার টেস্টে সেঞ্চুরি। মাঝে  ৪১টি টেস্ট ইনিংসে ৬টি হাফ-সেঞ্চুরি করলেও তিন অঙ্কের রানে পৌঁছতে পারেননি বিরাট। অবশেষে ৪২তম ইনিংসে এল সেই কাঙ্ক্ষিত শতরান।

আমদাবাদ টেস্টে প্রথম ইনিংসে ২৪১ বলে ৫ টি বাউন্ডারির সাহায্যে সেঞ্চুরি পূরণ করেন কোহলি। নিজের টেস্ট কেরিয়ারের ২৮ তম শতরান এটি তাঁর। গ্রেম স্মিথ ও অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডারকে টেস্টে সেঞ্চুরির তালিকায় পেছনে ফেলে দিলেন বিরাট। মাইকেল ক্লার্ক ও হাসিম আমলার সঙ্গে ২৮টি সেঞ্চুরি করে একই তালিকায় রয়েছেন কিং কোহলি। ঘরের মাঠে এটি বিরাটের ১৪ তম টেস্ট সেঞ্চুরি। 

মুকুটে নতুন পালক

এদিকে গতকালই বিরাট কোহলির (Virat Kohli) মুকুটে জুড়েছে নয়া পালক। টেস্ট ক্রিকেটে (Test Cricket) দেশের মাটিতে ৪০০০ রান সম্পূর্ণ করলেন কিং কোহলি। ইন্ডিয়ান ক্রিকেট টিমের (Indian Cricket Team) অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে জানানো হয়েছে সেই খবর। 

বিরাট কোহলি ভারতের মাটিতে টেস্টে ব্যক্তিগত চার হাজার রান সম্পূর্ণ করলেন। এখনও পর্যন্ত ১০৭টি টেস্ট ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। ১০৭টি টেস্ট ম্যাচ খেলে ১৮২টি ইনিংসে মোট ৮ হাজার ২৩০ রান করেছেন তিনি। এর মধ্যে তিনি নট আউট ছিলেন ১১ বার। অপরাজিত ২৫৪ হচ্ছে তাঁর সর্বোচ্চ স্কোর। 

এখন তিনি সচিন তেন্ডুলকরের টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষায় কোহলি অনুরাগীরা। যদিও সচিনের থেকে টেস্টে রানের নিরিখে এখনও অনেকটাই পিছিয়ে আছেন বিরাট। ২০০টি টেস্ট ম্যাচ খেলে মোট ১৫ হাজার ৯২১ রানের রেকর্ড রয়েছে সচিনের। টেস্ট ক্রিকেটে রানের নিরিখে ভারতীয়দের মধ্যে সচিনের পরেই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড়। তিনি ১৬৩টি টেস্ট ম্যাচ খেলে ১৩ হাজার ২৬৫ রান করেছেন। তৃতীয় স্থানে রয়েছেন সুনীল গাওস্কর। ১২৫ টেস্ট ম্যাচে তাঁর রয়েছে ১০ হাজার ১২২ রান। ফলে কিং কোহলিকে এখনও অনেকটা রাস্তা পেরতে হবে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs Spain: শেষ সাক্ষাতে ৬-১ গোলে আর্জেন্তিনাকে হারায় স্পেন, ফাইনালে এই প্রথম ইউরো ও কোপা সেরার লড়াই
শেষ সাক্ষাতে ৬-১ গোলে আর্জেন্তিনাকে হারায় স্পেন, ফাইনালে এই প্রথম ইউরো ও কোপা সেরার লড়াই
Sourav Ganguly Amit Shah: শাহি-সাক্ষাৎ? কলকাতায় সৌরভ-অমিত শাহ বৈঠকের সম্ভাবনা, কবে-কোথায়?
শাহি-সাক্ষাৎ? কলকাতায় সৌরভ-অমিত শাহ বৈঠকের সম্ভাবনা, কবে-কোথায়?
Shakira on Messi: 'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
ENG vs IND: সিরিজ় নির্ণায়ক ম্যাচের আগেই বড় ধাক্কা, লর্ডস ম্যাচ থেকে ছিটকে গেলেন ভারতীয় তারকা ক্রিকেটার
সিরিজ় নির্ণায়ক ম্যাচের আগেই বড় ধাক্কা, লর্ডস ম্যাচ থেকে ছিটকে গেলেন ভারতীয় তারকা ক্রিকেটার

ভিডিও

Meera Bhattacharya ।
TMC News:
Diamond Harbour Sebashray: অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর PA সুমিত রায় ছাড়া খোকন বেহরার নামেও FIR
TMC 21st July : মেয়ো রোডে 'ঋতব্রত-তৃণমূল'র ২১ জুলাইয়ের সমাবেশ, প্রস্তুতি নিয়ে বৈঠকে নেতৃত্ব
Kajol at Kolkata: দক্ষিণেশ্বরের মন্দিরে মা ভবতারিণীর পুজো দিলেন বলিউড সুপারস্টার কাজল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget