এক্সপ্লোর

South 24 Parganas: হরিণের চামড়া-সহ গ্রেফতার দুই, কুলতলির ঘটনায় চাঞ্চল্য

2 Arrested From Kaikhali:হরিণের চামড়া-সহ গ্রেফতার দুই। কুলতলির ঘটনা। ধৃতদের নাম সুন্দর নস্কর ও কানাই দাস। আজ দুজনকে বারুইপুর আদালতে তোলা হবে। গোপন সূত্রে বিষয়টি সম্পর্কে খবর পেয়েছিল কুলতলি থানার পুলিশ।

শান্তনু নস্কর, কুলতলি: হরিণের (deer) চামড়া-সহ (skin) গ্রেফতার (arrest) দুই। কুলতলির (kultali) ঘটনা। ধৃতদের নাম সুন্দর নস্কর ও কানাই দাস। আজ দুজনকে বারুইপুর আদালতে (baruipur court) তোলা হবে। 

কী জানা গিয়েছিল?
গোপন সূত্রে বিষয়টি সম্পর্কে খবর পেয়েছিল কুলতলি থানার পুলিশ। তার পরই কুলতলির কৈখালি এলাকায় অভিযান চালানো হয়। গ্রেফতার হন সুন্দর নস্কর ও কানাই দাস। তাঁদের কাছ থেকে হরিণের চামড়াও উদ্ধার হয়েছে বলে খবর। আজ দুজনকে বারুইপুর আদালতে পেশ করার কথা। রাজ্যে হরিণের চামড়া উদ্ধার হওয়ার ঘটনা একেবারে বিরল নয়। বছরদুয়েক আগে দক্ষিণ ২৪ পরগনারই মন্দিরবাজার থেকে দুজনকে পাচারকারী সন্দেহে গ্রেফতার করে পুলিশ। সেবার ক্রেতা সেজে অভিযান চালিয়েছিল বন দফতর। দুটি হরিণের চামড়া উদ্ধার করে তারা। উদ্ধার হওয়া হরিণের চামড়ার বাজার দর প্রায় কোটি টাকা বলে জানা যায়। এর পর, ২০২১ সালের নভেম্বরে জলপাইগুড়ির ওদলাবাড়ি বাইপাস থেকে হরিণের চামড়া ও প্যাঙ্গোলিনের আঁশ সহ-এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছিল। ২ জন অবশ্য পালিয়ে যায়। ধৃত ব্যক্তি অসমের তেজপুরের বাসিন্দা বলে উঠে আসে। শুধু হরিণ নয়, কচ্ছপ-সহ নানা ধরনের প্রাণীর মাংস ও দেহাংশ চোরাচোলানের অভিযোগ প্রায়ই শোনা যায় রাজ্যের নানা প্রান্ত থেকে।

বিরল প্রজাতির কচ্ছপ 'চোরাচালান'...
গত বছর মে মাসের কথা। পাচারের আগেই প্রায় সাড়ে পাঁচশো বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার ঘিরে হইচই পড়ে যায় ভারত - বাংলাদেশ সীমান্তবর্তী স্বরূপনগরের চারঘাট এলাকায়। গ্রেফতার করা হয় দুই পাচারকারীকে। বন দফতর সূত্রে খবর,,ভিনরাজ্য থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণে বিরল প্রজাতির কচ্ছপই উদ্ধার হয়েছে চারঘাট এলাকা থেকে। খবর পাওয়া গিয়েছিল, গোপন সূত্রে বন দফতরের কাছে খবর আসে যে ভিনরাজ্য থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণে কয়েক লক্ষ টাকার বিরল প্রজাতির কচ্ছপ বাংলাদেশসহ বিভিন্ন জায়গায় বিক্রির জন্য মজুত করা হচ্ছে। এর পরই বারাসাত, বনগাঁ ও বসিরহাটের বন দফতরের আধিকারিকরা একসঙ্গে গোপন অভিযান চালান। আজ ভোর চারটে নাগাদ তাঁরা অভিযান চালিয়ে উদ্ধার করে বিরল প্রজাতির কচ্ছপ। গোপন অভিযানে উদ্ধার হয় বাইশ বস্তা কচ্ছপ, যার ওজন প্রায় এক টনের উপর। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা তদন্ত শুরু করে বন দফতর।

আরও পড়ুন:তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়িতে 'কুবেরের ধন', ১৫ কোটি টাকা উদ্ধার করল আয়কর দফতর

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget