এক্সপ্লোর

Howrah News: সুপারি কিলার লাগিয়ে 'খুন' হাওড়ার ব্যবসায়ী, গ্রেফতার পালিত পুত্র-সহ ২

Businessman Murder Update: ১০ ঘণ্টার মধ্যে হাওড়ার শিবপুরের ব্যবসায়ীর খুনের কিনারা করল হাওড়া সিটি পুলিশ। ফ্ল্যাটের সিঁড়িতেই ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার পালিত পুত্র-সহ ২।

সুনীত হালদার, হাওড়া: ১০ ঘণ্টার মধ্যে হাওড়ার (howrah) শিবপুরের (shibpur) ব্যবসায়ীর (businessman) খুনের (murder) কিনারা (solve) করল হাওড়া সিটি পুলিশ (howrah city police)। ফ্ল্যাটের সিঁড়িতেই ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার (arrest) পালিত পুত্র-সহ ২। পুলিশের দাবি, সম্পত্তি ও টাকার লোভেই সুপারি কিলার লাগিয়ে খুন করা হয় শেখ তৈয়ব আলিকে। 

কী হয়েছিল? 
পুলিশ জানিয়েছে, চাঁদনি মার্কেটের ব্যবসায়ী শেখ তৈয়ব আলি গত কাল ৯টা নাগাদ শিবপুরের বাড়ি ফিরছিলেন। সেই সময়ই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। গাড়ি তখন সবে শেখ তৈয়বের বাড়িতে ঢুকেছে। তাঁর হাতে গাড়ির চাবিও তুলে দিয়ে গিয়েছেন গাড়িচালক। এমন সময়ই পিছন দিক থেকে তাঁর মাথার চপার দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ব্যবসায়ী। হামলার কথা জানতে পেরেই দ্রুত ছুটে আসেন ব্যবসায়ীর বাড়ির লোকজন ও পাড়াপ্রতিবেশি। দ্রুত খবর যায় শিবপুর থানায়, ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। দক্ষিণ হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় শেখ তৈয়ব আলিকে। কিন্তু তত ক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ব্যবসায়ীর মৃত্য়ুর খবর ছড়াতেই চাঞ্চল্য তৈরি হয় গোটা এলাকায়। ঘটনাস্থলে আসেন পুলিশের পদস্থ কর্তারা। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা ও শিবপুর থানার পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেছেন। প্রাথমিক তদন্তে অনুমান করা হয়, ব্যবসায়ী বাড়িতে ঢোকার আগেই আততায়ী ওঁৎ পেতে ছিল। হামলাকারী এক জন নাকি একাধিক সেটা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পুলিশ।

কেন খুন? 
তদন্তকারীরা প্রথম থেকেই ধারণা করছিলেন, সম্ভবত পুরনো কোনও শত্রুতার জেরেই খুন হয়েছেন হাওড়ার ব্যবসায়ী শেখ তৈয়ব আলি। তবে মূল অভিযুক্ত কে, সেটা নিয়ে বেশ কিছুক্ষণ ধোঁয়াশা ছিলেন তাঁরা। স্থির হয়েছিল, আপাতত কয়েক জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রসঙ্গত, হাওড়ার কোনও ব্যবসায়ীর উপর হামলার ঘটনা এটাই প্রথম নয়। গত সেপ্টেম্বরেও দক্ষিণবঙ্গের এই জেলার আর এক ব্যবসায়ী পঙ্কজ সিংহকে শেক্সপিয়র সরণীর থানার এক কিলোমিটারের মধ্যে, গোর্কি সদলের সামনে গুলি করা হয়। সে সময় গুলি চালানো হয় দেশি পিস্তল থেকে। তবে সে বার ওই ব্যবসায়ীর শরীর থেকে ৬ ঘণ্টা অপারেশনের পর গুলি বের করা সম্ভব হয়েছিল।

আরও পড়ুন:এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-র হাতে গ্রেফতার আরও এক 'মিডলম্যান'

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget