এক্সপ্লোর

Howrah News:চিকিৎসাধীন খুড়তুতো ভাইকে দেখতে যাওয়ার পথে দুর্ঘটনা, উলুবেরিয়ায় মৃত্যু ২ বাইক আরোহীর

Death Due Road Accident:হাসপাতালে চিকিৎসাধীন খুড়তুতো ভাইকে দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। উলুবেরিয়ার ১৬ নম্বর জাতীয় সড়কের খলিশানী কালিতলা ব্রিজের কাছে পথ দুর্ঘটনাটি ঘটে।

সুনীত হালদার, হাওড়া: হাসপাতালে চিকিৎসাধীন খুড়তুতো ভাইকে দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। উলুবেরিয়ার (Uluberia Road Accident) ১৬ নম্বর জাতীয় সড়কের খলিশানী কালিতলা ব্রিজের কাছে পথ দুর্ঘটনাটি ঘটে (Road Accident)। মৃত দু'জনের নাম সেখ সাবির এবং সেখ সুদান। সেখ সাবিরের বয়স ৩৮ বছর, সেখ সুদানের বয়স ৪৮। 

কী জানা গেল?
গত শনিবার রাত ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেখ সাবির আদতে হাওড়ার সাঁকরাইলের সুলাটি সিপাইপাড়া। সেখ সুদান থাকতেন পাঁচলা থানার জয়নগরে। জানা গিয়েছে, দু'টি বাইকে চারজন উলুবেরিয়া হাসপাতালে যাচ্ছিলেন। সাবির একটি বাইকে তাঁর বন্ধু সুদানকে নিয়ে পাঁচলা মোড় পার করে পেট্রোল পাম্পে তেল নিচ্ছিলেন। এর পর, উলুবেরিয়ার দিকে যাওয়ার সময় কয়লাগোলায় কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা লেগে রাস্তায় ওপরে ছিটকে পড়ে দুজন। তখনই একটি লরি তাঁদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেরিয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠায়।

নতুন নয়...
এর আগেও দুর্ঘটনার সাক্ষী থেকেছে উলুবেরিয়া। গত মার্চেই দুর্ঘটনা ঘটে। গত ৭ মার্চ, রঙের উৎসবের দিন উলুবেড়িয়ার কুলগাছিয়ায় বাইক দুর্ঘটনায়  মৃত্যু হল দুই যুবকের। আহত হন আরও এক যুবক। দ্রুত গতিতে বাইক চালানোয় এই দুর্ঘটনা বলে প্রাথমিক ধারণা ছিল পুলিশের। মৃতদের নাম- নিতাই পাল ও প্রদ্যুৎ মাইতি)। বাড়ি বাগনান থানার কালিকাপুর পূর্ব পাড়ায়। ৭ মার্চ দুপুরে কুলগাছিয়ার জয়রামপুরে দুর্ঘটনাটি ঘটে। উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহ দু'টি ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। রথীন্দ্র মাইতি নামে আহত যুবককে ফুলেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তাঁর চিকিৎসা হয়। স্থানীয় সূত্রে খবর, ঘটনার দিন বিকেল ৩ টে নাগাদ তিন যুবক একটি বাইকে চেপে উলুবেড়িয়ার বোয়ালিয়ার দিক থেকে বাগনানের কালিকাপুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় কুলগাছিয়া জয়রামপুরের কাছে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় নিতাইয়ের। স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় দু'জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মৃত্যু হয় প্রদ্যুতের। স্থানীয়রা জানান, তিনি যুবকের কারোর মাথায় হেলমেট ছিল না। 

আরও পড়ুন:হাতির তাণ্ডব থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ এক ব্যক্তির! তারপর?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
News Live Updates: মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Annapurna Yojona : যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী
যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget