এক্সপ্লোর

Jhargram News: হাতির তাণ্ডব থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ এক ব্যক্তির! তারপর?

Elephant Attack: গ্রামবাসীদের অভিযোগ, হাতির দলের দাপটে নষ্ট হয়েছে বিঘের পর বিঘে জমির ধান।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: পুজোর সময়েই পশ্চিমের জেলায় সমস্যা হয়েছিল হাতির তাণ্ডব নিয়ে। পুজোর পরপরই সেই ছবি দেখা গেল ঝাড়গ্রামে (Jhargram)। জঙ্গলমহলের এই জেলায় টানা হাতির তাণ্ডব চলছে। হাতির (Elephant Attack) তাণ্ডবের জেরে অতিষ্ঠ সাধারণ মানুষ। শনিবার রাত নটা নাগাদ হাতির দলের তাণ্ডবে আতঙ্ক ছড়ায় এলাকায়। প্রায় পঁচিশটি হাতির দল রাত থেকে বড় চাঁদবিলা গ্রামে তাণ্ডব চালায়। গ্রামবাসীদের অভিযোগ, হাতির দলের দাপটে নষ্ট হয়েছে বিঘের পর বিঘে জমির ধান।

গ্রামবাসীদের অভিযোগ, রাতেই নিজের জমির কাছে হাতির দলের মুখোমুখি হয়েছিলেন ওই গ্রামেরই বাসিন্দা পরীক্ষিত মাহাতো। হাতির দলের আক্রমণ থেকে প্রাণে বাঁচতে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন তিনি। অভিযোগ, তারপর থেকেই নিখোঁজ ওই বাসিন্দা পরীক্ষিত মাহাতো। রবিবার সকাল থেকেই ওই পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন গ্রামের বাসিন্দারা। কিন্তু ওই ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি, হাতির পালের আক্রমণের সময় বারবার বনদফতরকে খবর দিলেও স্থানীয় প্রশাসন বা বন দফতরের তরফে কোনওরকম সহযোগিতা পাওয়া যায়নি। সেই কারণেই নিজেরাই পুকুরে নেমে ওই ব্যক্তির খোঁজ করেছেন তাঁরা, কিন্তু তাঁকে পাওয়া যায়নি।  

পুজোর আগেই বাঁকুড়ায় হাতির পাল নিয়ে আতঙ্ক ছড়িয়েছিল। বাঁকুড়ার সীমানায় হাতির দল পৌঁছে যাওয়ার ছুটি বাতিল হয়েছিল জেলার বনকর্মীদের। সম্প্রতি কোচবিহারের আতঙ্ক ছড়িয়েছে হাতির পালের তাণ্ডব। শীতলকুচিতে হাতির পালের হানায় জখমও হয়েছেন এক বাসিন্দা।  ওইদিন সাত সকালে কোচবিহারের শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় লোকালয়ে ঢুকে পড়ে ৬টি হাতি। সেই সময় স্থানীয় বাসিন্দা আবদুল মজিদ মিঁয়া জমিতে কাজ করছিলেন। আচমকা একটি হাতি তাঁকে পিছন থেকে জোরে লাথি মারে। প্রায় ১৫ ফুট দূরে গিয়ে পড়েন তিনি। বেশ কয়েক বার হাতি তাঁকে আঘাত করে। হাতির আক্রমণে জ্ঞান হারান আবদুল। তাঁকে প্রথমে মাথাভাঙা মহকুমা হাসপাতাল ও পরে কোচবিহার মেডিক্য়াল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর বন দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে যাননি বলে অভিযোগ স্থানীয়দের। গত মাসেও হাতির হানায় মৃত্যু হয় এক বৃদ্ধের। আলিপুরদুয়ারে ৬৬ বছরের এক বৃদ্ধকে তুলে আছাড় মারে দলছুট একটি হাতি। তাতেই বেঘোরে মৃত্যু হয় ওই ব্যক্তির। হাতির উৎপাত লাগাতার বেড়ে চললেও, বনকর্মীরা সংখ্যায় কম, তাঁদের প্রয়োজনে পাওয়া যায় না বলে অভিযোগ জানিয়েছিলেন স্থানীয়রা।

আরও পড়ুন: কালীপুজোর আগেই শীতের পরশ? বড় আপডেট দিল আবহাওয়া দফতর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget