এক্সপ্লোর

Job Seekers Agitation: 'দাবি' অধরা, প্রতিবাদে নামতেই উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের সরিয়ে দিল পুলিশ

Upper Primary Job Seekers: সল্টলেক করুণাময়ীতে ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের প্রতিবাদ, চাকরিপ্রার্থীদের চেনে-হিঁচড়ে সরিয়ে দিল পুলিশ।

কলকাতা: পুজোর আগেও অধরাই হয়ে রইল উচ্চ প্রাথমিকের (Job Seekers) চাকরিপ্রার্থীদের 'দাবি।' আর যা নিয়ে দিনের পর দিন প্রতিবাদে নেমে কার্যতই লক্ষ্য পৌছনোর আগেই পড়তে হচ্ছে বাধার মুখে। মূলত বুধবারেও সল্টলেক করুণাময়ীতে প্রতিবাদে নামে ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা।

পুজোর আগেই কাউন্সেলিং ও নিয়োগের দাবিতে এই বিক্ষোভ-আন্দোলন

পুজোর আগেই কাউন্সেলিং ও নিয়োগের দাবিতে এই বিক্ষোভ-আন্দোলন। তবে বদলাল না অবস্থা। এদিন প্রতিবাদে নেমে ফের পুলিশি বাধার মুখে পড়তে হয় চাকরি প্রার্থীদের।  পুলিশ বাধা দিলে আন্দোলনকারীদের সঙ্গে শেষ অবধি ধস্তাধস্তির আকার নেয়। শেষ অবধি চাকরিপ্রার্থীদের চেনে-হিঁচড়ে সরিয়ে দেয় পুলিশ।

কী দাবি উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের ?

বিক্ষোভকারী ২০১৬-র উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের দাবি, ২০১৬ থেকে চলতি বছর পর্যন্ত তিন-তিনবার নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪ হাজার ৩৪৯ জনের মধ্যে ১৩ হাজার ৩৩৪ জনের মেধা তালিকায় থাকলেও, একজনেরও কোনও নিয়োগ হয়নি বলে ২০১৬-র উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের অভিযোগ। 

কী ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ?

 প্রসঙ্গত, ৩০ মে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগ করা হবে। যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য মূলত সাড়ে ২৫ হাজার শিক্ষক নিয়োগ। মুখ্যমন্ত্রীর ঘোষণা ছিল, প্রাথমিকে ১১ হাজার ও উচ্চপ্রাথমিকে ১৪ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ করা হবে। 'দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে রাজ্য সরকার বদ্ধপরিকর' বলেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

'আগামী এক বছরের মধ্যে যাবতীয় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে'

পাশাপাশি রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ২০০ অধ্যাপক নিয়োগের ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। আগামী এক বছরের মধ্যে যাবতীয় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী এক-দু'মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়ার জন্য যাবতীয় প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলেই বলেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

শিক্ষক নিয়োগে একাধিক দুর্নীতির অভিযোগ

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগে একাধিক দুর্নীতির অভিযোগ, চাকরি বাতিল থেকে চাকরিপ্রার্থীদের আন্দোলন, গত কয়েকমাস ধরে রাজ্য ও রাজ্য-রাজনীতি সরগরম। এর মাঝেই প্রাথমিক, উচ্চ প্রাথমিকে শিক্ষক সহ বিভিন্ন বিভাগে নিয়োগ বড় চমক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। যা নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা।

আরও পড়ুন, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ আংশিক খারিজ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget