এক্সপ্লোর

South 24 Parganas:বেআইনি অস্ত্র-সহ বারুইপুরে গ্রেফতার ৩

Illegal Arms Case:বেআইনি অস্ত্র-সহ তিন জনকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ। পুলিশের দাবি, ধৃতরা কুখ্যাত ছিনতাইবাজ।

রণজিৎ সাউ, দক্ষিণ ২৪ পরগনা: বেআইনি অস্ত্র-সহ (illegal arms) তিন জনকে গ্রেফতার করল বারুইপুর (Baruipur) থানার পুলিশ। পুলিশের দাবি, ধৃতরা কুখ্যাত ছিনতাইবাজ। গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয় বলে খবর।

কী জানা গেল?  
গত কাল অর্থাৎ সোমবার রাতে, বেগমপুর কাঁটাখাল বিশালাক্ষীতলা এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছিল। গোপন সূত্রে সেই খবর পায় বারুইপুর থানার পুলিশ। তার পরই তিন জনকে গ্রেফতার করা হয়। যদিও রাতের অন্ধকারের সুযোগে বেশ কয়েকজন সেখান থেকে পালিয়ে গিয়েছে বলে খবর। ধৃত ৩ জনের নাম রবি চট্টোপাধ্যায়, শ্রীদাম নস্কর এবং জাহাঙ্গির লস্কর। তাদের কাছ থেকে একটি সেভেন এম এম পিস্তল ও দুটি ওয়ান শটার উদ্ধার হয়েছে বলে খবর। এ ছাড়াও ৭, ৭.৬ বোর ও ২টি .৭ এমএম বোরের তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। মিলেছে একটি ভোজালি ও একটি চপারও। এতেই শেষ নয়। ধৃতদের জেরা করে বারুইপুরের বলরামপুরে তপসিয়ার ব্যবসায়ীর শেখ নাসিরউদ্দিনের থেকে ছিনতাই হওয়া ৬০ হাজার টাকার মধ্যে ৩৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। গত ২৭ জুলাই ওই টাকা ছিনতাই হয়েছিল।  ধৃতদের বিরুদ্ধে ৩৯৯, ৪০২ ও অস্ত্র আইনের ২৫/২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ তাদের বারুইপুর মহকুমা আদালতে তোলার কথা। 

মালদায় অস্ত্র উদ্ধার...
পঞ্চায়েত ভোটের (panchayat election) আবহে জেলায় জেলায় অস্ত্র উদ্ধারের বহু ঘটনা নজরে আসে। যেমন গত জুলাই মাসের গোড়ায় মালদা থেকে অস্ত্র উদ্ধার হয়। গোপন সূত্রে খবর পেয়ে, মালদার রতুয়ার জাননগর গ্রামে অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ। পাকড়াও করে অস্ত্র কারবারি সন্দেহে দু'জনকে গ্রেফতাও করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ৪টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং ২৫ রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের একজন রতুয়া ও আরেকজন উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের বাসিন্দা। মালদা থেকে এর আগেও অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছিল। এই জেলায় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে, পঞ্চায়েত ভোটের সময় এলাকায় আর কত বেআইনি অস্ত্র মজুত রয়েছে তা নিয়ে উদ্বেগে সাধারণ ভোটাররা। যখন মালদা থেকে অস্ত্র উদ্ধার হয়, তখনই পাশের জেলা মুর্শিদাবাদ থেকেও অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে। পাশের জেলা মুর্শিদাবাদে রানিনগরের নবির মোড় থেকে উদ্ধার হয় বেআইনি অস্ত্র। ওই এলাকায় আচমকা হানা দিয়েছিল পুলিশ। পুলিশি তল্লাশিতে উদ্ধার হয় একটি দেশি পিস্তল এবং দুই রাউন্ড গুলি। ওই অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয় রাহুল শেখ নামে সাগরপাড়ার এক বাসিন্দাকে।

আরও পড়ুন:মঙ্গলে সোনা কিনে ঘরে বেঁধে রাখুন সৌভাগ্য, আজ বাংলায় সোনার দাম কত ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
Suvendu Adhikari: বার্থ-ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন পেতে এই কাজ করতে হবে, নতুন নিয়ম জানালেন মুখ্যমন্ত্রী
বার্থ-ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন পেতে এই কাজ করতে হবে, নতুন নিয়ম জানালেন মুখ্যমন্ত্রী
NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস , কড়া পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের, কেন্দ্রকে কী জানালেন বিচারপতিরা?
NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস , কড়া পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের, কেন্দ্রকে কী জানালেন বিচারপতিরা?
NEET Protest : প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...
প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget