এক্সপ্লোর

Jharkhand MLA: হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ ঝাড়খণ্ডের ৩ বিধায়ক

গতকালই টাকা উদ্ধারের মামলা সিবিআই বা কেন্দ্রীয় সংস্থাকে হস্তান্তরের আবেদন খারিজ করেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য।

কলকাতা: টাকা উদ্ধার মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ ঝাড়খণ্ডের তিন বিধায়ক। মামলা করার অনুমতি দিলেন প্রধান বিচারপতি। দ্রুত শুনানির আবেদন করা হয়েছে। খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতির।

গতকালই টাকা উদ্ধারের মামলা সিবিআই (CBI) বা কেন্দ্রীয় সংস্থাকে হস্তান্তরের আবেদন খারিজ করেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন ঝাড়খণ্ডের তিন বিধায়ক। এর পাশাপাশি, ঝাড়খণ্ডের তিন বিধায়ক হাইকোর্টে (Calcutta High Court) জামিনের আবেদন জানিয়েছেন। জরুরি ভিত্তিতে আজই জামিন-মামলা শোনার আর্জি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে মামলার অনুমতি। আগামী সোমবার শুনানি।

নয়া মোড়: ঝাড়খণ্ডকাণ্ডে (Jharkhand) সিআইডি তদন্তে নতুন তথ্য মেলে। সিআইডি (CID) সূত্রে দাবি, উদ্ধার হওয়া ৪৯ লক্ষ টাকাই শুধু নয়, তার আগেও কংগ্রেস বিধায়কদের টাকা দেওয়া হয়েছিল। সিআইডি সূত্রে দাবি, গুয়াহাটি থেকে কলকাতার এক ব্যবসায়ীর কাছে আসত টাকা দেওয়ার নির্দেশ।  ২৯ জুলাইয়ের আগে, গত ২০ জুলাই কংগ্রেস বিধায়ক ইরফান আনসারি ও রাজেশ কচ্ছপ গুয়াহাটি গিয়েছিলেন। অভিযোগ, সেখান থেকে তাঁরা কলকাতায় ফিরে ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালের থেকে নেন ৭৫ লক্ষ টাকা।

এর পর সেই টাকা নিয়ে কংগ্রেস বিধায়করা ঝাড়খণ্ডে যান বলে অভিযোগ। অভিযোগ, ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালের কাছে গুয়াহাটি থেকে আসত টাকা দেওয়ার নির্দেশ। তারপর তা দেওয়া হত বিভিন্ন ব্যক্তিকে। এর পর ফের ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি ডেকে পাঠিয়েছে বলে সূত্রের খবর। 

কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নয়। ঝাড়খণ্ডের বিধায়কদের গাড়িতে টাকা উদ্ধারের তদন্ত চালিয়ে যাবে এরাজ্যের CID। ঝাড়খণ্ডের তিন বিধায়কের আর্জি খারিজ করে নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য। 

৪৯ লক্ষ টাকা উদ্ধার: হাওড়ায় ৪৯ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ককে গ্রেফতার করা হয়। এই ঘটনার পর ঝাড়গ্রাম-ঝাড়খণ্ড সীমানার একাধিক জায়গায় পুলিশের তরফে নাকা তল্লাশি শুরু হয়। ১০ অগাস্ট অবধি তাঁদের সিআইডি হেফাজতে পাঠিয়েছে আদালত। পুলিশ সূত্রে খবর, ৩ কংগ্রেস বিধায়ক দাবি করেছেন, তাঁরা বড়বাজারে শাড়ি কিনতে এসেছিলেন। যদিও তখন টাকার উৎস সম্পর্কে সদুত্তর দিতে পারেননি কেউই। ঝাড়খণ্ডমুখী সমস্ত গাড়িকে পরীক্ষা করা হচ্ছে। ঝাড়গ্রামের জামবনি থানার চিচিড়ায় ৬ নম্বর জাতীয় সড়কের ওপর চলছে নাকা চেকিং। সেই ছবি ধরা পড়ে এবিপি আনন্দর ক্যামেরায়। 

সেরা শিরোনাম

SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Durgapuja 2026: চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget