এক্সপ্লোর

Fake Note Arrest : প্রজাতন্ত্র দিবসের আগের দিন কলকাতায় উদ্ধার ৩ লক্ষ টাকার জাল নোট

Fake Note Arrest : ধৃতের কাছ থেকে মিলেছে ২ হাজার ১০০টি ও ৫০০ টাকার ২০০টি জাল নোট।

প্রকাশ সিন্হা, কলকাতা : ফের জাল নোট উদ্ধার বাংলায়। এর আগে  ডিসেম্বরেই ফারাক্কা ব্যারেজের কাছ থেকে জাল নোট পাচারকারীকে ধরে পুলিশ। এবার তো খাস কলকাতায়।  প্রজাতন্ত্র দিবসের ( Republic Day) আগের দিন কলকাতায় উদ্ধার ৩ লক্ষ টাকার জাল নোট (Fake Note)। ময়দানের বিধান মার্কেট এলাকা থেকে একজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃত গোপালকৃষ্ণ পাওয়ার মহারাষ্ট্রের শোলাপুরের বাসিন্দা।

ধৃতের কাছ থেকে মিলেছে ২ হাজার ১০০টি ও ৫০০ টাকার ২০০টি জাল নোট। মালদায় (Malda) ভারত-বাংলাদেশ (India Bangladesh) সীমান্তে প্রায়ই জাল নোট উদ্ধার হয়। এবার জাল নোট পাচারে মহারাষ্ট্র-যোগ পুলিশকে ভাবাচ্ছে। জাল নোটগুলি মালদা থেকে এনে পাচার করা হচ্ছিল, নাকি মহারাষ্ট্র থেকে আনা হয়েছিল, খতিয়ে দেখছে পুলিশ। 

আরও পড়ুন :

শান্তনু ঠাকুরের পর এবার দিলীপ ঘোষের পিকনিক ! ফেললেন ছিপ, ধরলেন মাছ!

গত ৩১ ডিসেম্বর, জাল নোট পাচার চক্রের হদিশ পেতে  তদন্তে বাংলাদেশে যায় NIA। জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, গত নভেম্বরে বাংলাদেশের ঢাকাতে ৭ কোটি ৩৫ লক্ষ টাকা মূল্যের ভারতীয় জাল নোট সহ ২ জন গ্রেফতার হয়।সূত্রের দাবি, ধৃতেরা জেরায় জানায়, ওই জাল নোট তৈরি হয়েছে পাকিস্তানে।

তারপর তা শ্রীলঙ্কা থেকে জাহাজে আনা হয় বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে। জেরায় ধৃতরা আরও জানায়, দুই পাকিস্তানি সফি ও সুলতান তাদের সাহায্য করেছিল। সেই সূত্রেই ধৃতদের জেরা করে পাকিস্তানি যোগাযোগ সম্পর্কে তথ্য জানতে চায় NIA।  এর জন্য বাংলাদেশে যায় NIA-এর টিম। 

ডিসেম্বরেই পাকিস্তানের তৈরি হওয়া জাল নোট কাঁটাতার পেরিয়ে পৌঁছে যাচ্ছে বাংলায়, বলে খবর পায় পুলিশ। গোপন তথ্যে ভর করে ফারাক্কা ব্যারেজে চেকিং চালানো হয় ।  একটি গাড়িতে মাঝখানের সিটে বসে নোট পাচার করছিলেন এক মহিলা। তল্লাশি করতেই ব্যাগ থেকে পাওয়া যায় লক্ষ-লক্ষ টাকার জাল নোট। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Railways: ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
Trinamool: আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের
আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের
Madan Mitra: 'আমার উপর অত্যাচার করার হিম্মত অভিষেকের নেই', ABP আনন্দের স্টুডিওতে বসে আর কোন চ্যালেঞ্জ ছুড়লেন মদন মিত্র ?
'আমার উপর অত্যাচার করার হিম্মত অভিষেকের নেই', ABP আনন্দের স্টুডিওতে বসে আর কোন চ্যালেঞ্জ ছুড়লেন মদন মিত্র ?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয়ে ভুল চিকিৎসার কারণে পা বাদ, দায়ের হয়েছে FIR। স্বাস্থ্যভবনে অভিযোগ
TMC News:মমতা বন্দ্যোপাধ্যায় হাসতে হাসতে মিথ্যা কথা বলেন, এক এক করে সবাই চলে যাবে:সলিল ভট্টাচার্য
Koel Mallick: তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক | ABP Ananda Live
Chok Bhanga 6ta: আরও একা মমতা বন্দ্যোপাধ্য়ায়। গতকাল মদন মিত্র আজ কোয়েল মল্লিক | ABP ANANDA LIVE
TMC Inner Clash: 'তৃণমূল মানেই হয়ে গেছে গোর়ু, বালি চোর'। মন্তব্য সায়ন্তন বসুর | ABP Ananda LIve

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget