এক্সপ্লোর

Nadia News: নাকা চেকিংয়ের সময় ৩৭ লক্ষ টাকা-সহ ধৃত বাইক চালক !

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের আগে এত অঙ্কের টাকা কোথা থেকে কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল সে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 

সুজিত মণ্ডল, গাংনাপুর (নদিয়া) : সামনেই লোকসভা নির্বাচন । তার আগে নগদ ৩৭ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল নদিয়ার গাংনাপুর থানার পুলিশ। নাকা চেকিংয়ের সময় ওই টাকা উদ্ধার হয়। ধৃতের নাম বাপ্পা সরকার। বাড়ি উত্তর ২৪ পরগনার বনগাঁয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো সোমবার বিকেল থেকে চলছিল নাকা চেকিং। গাংনাপুর বাজারের কাছে চৌরাস্তা মোড়ে নাকা চেকিং-এর সময় রানাঘাট থেকে বনগাঁর উদ্দেশ্যে যাওয়া এক মোটর বাইক চালকেকে সন্দেহজনকভাবে আটকায় পুলিশ। এরপর ওই মোটরবাইকে থাকা নাইলনের একটি ব্যাগ থেকে উদ্ধার হয় ৩৭ লক্ষ টাকা। পুলিশ ওই মোটর বাইক চালককে গ্রেফতার করে। বাজেয়াপ্ত করা হয় একটি মোবাইল এবং মোটর বাইকটি।

লোকসভা নির্বাচনের আগে এত অঙ্কের টাকা কোথা থেকে কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল সে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 

এর আগে গত বছর জুলাই মাসে নাকা চেকিংয়ের সময় প্রায়  ৪৪ লক্ষ টাকা উদ্ধার হয়। হুগলির চণ্ডীতলা থেকে ২ ব্যক্তি গ্রেফতার করা হয়। নগদ টাকার উৎস সম্পর্কে কিছু বলতে পারেনি ধৃতরা, দাবি করে পুলিশ। মোটর বাইকে করে প্রায় ৪৪ লক্ষ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

গত বছর মার্চ মাসেই কলকাতা শহরে লক্ষ লক্ষ নগদ টাকার হদিশ মেলে। শান্তিপ্রসাদ সিনহার বাড়ির পর ট্যাংরা। সেখান থেকে উদ্ধার হয় ৬৫ লক্ষ টাকারও বেশি নগদ। নগদ উদ্ধারকাণ্ডে গ্রেফতার করা হয় এক জনকে। গ্রেফতার করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। ট্যাংরার ক্রিস্টোফার রোডের বাড়ি থেকে উদ্ধার হয় টাকা।

কীভাবে এত টাকা এল ? কার টাকা এগুলো, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। অনলাইন প্রতারণা চক্রের তদন্তে আগেই বেশ কয়েকজন গ্রেফতার করা হয়। সেই মামলাতেই জিজ্ঞাসাবাদের সূত্রে তল্লাশি, আর তাতেই নগদ উদ্ধার হয় বলে সূত্র মারফত জানা যায়। 

নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য  শান্তিপ্রসাদ সিন্হার (Shanti Prasad Sinha) ফ্ল্যাটে দেড় কেজি সোনা এবং ৫০ লক্ষ টাকার হদিশ মেলে। অন্যের নামে সন্তোষপুরের ওই ফ্ল্যাটও কেনা হয় বলে অভিযোগ। নিয়োগ দুর্নীতিতে আগেই গ্রেফতার হন শান্তিপ্রসাদ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget