এক্সপ্লোর

Earthquake Darjeeling: গত এক দশকে দার্জিলিং-কালিম্পংয়ে ৪০০-এর বেশি ভূমিকম্প! আগামী দিনে কি তবে...? গবেষণায় চাঞ্চল্যকর রিপোর্ট

গবেষণায় এও বলা হয়েছে, বছরে গড়ে ৪৩ এবং মাসে ৩ বার এখানকার মাটি কেঁপেছে, কিন্তু বেশিরভাগ ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ৪-এর কম থাকায় তেমন গুরুত্ব পায়নি

রাজা চট্টোপাধ্যায়, দার্জিলিং: গত ফেব্রুয়ারিতেই ভূমিকম্প হয়েছে সিকিমে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৫। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, সিকিমের গিয়ালশিং এলাকায় ওই ভূমিকম্প হয়। এবার ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এবং ইউনাইটেড স্টেট জিওলজিকাল সার্ভের গবেষণা সূত্রে জানা গিয়েছে, গত এক দশকে দার্জিলিং-কালম্পং পাহাড় ও সংলগ্ন এলাকায় চারশোর বেশি ভূমিকম্প হয়েছে। 

গবেষণায় এও বলা হয়েছে, বছরে গড়ে ৪৩ এবং মাসে ৩ বার এখানকার মাটি কেঁপেছে, কিন্তু বেশিরভাগ ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ৪-এর কম থাকায় তেমন গুরুত্ব পায়নি। তবে ভূমিকম্প ভূমিধসের সঙ্গে সম্পর্কিত হওয়ায় শৈল শহরের বিপদ বাড়ছে, গবেষকদের মতে প্রতি ৪০ থেকে ৪৫ বছরের ব্যবধানে বিধ্বংসী ভূমিকম্পের কবলে পড়ছে দার্জিলিং পাহাড়। তাই শঙ্কা থেকেই গিয়েছে এখানেও নেপালের পরিণতি দেখতে হবে? 

বিশেষজ্ঞরা বলছেন, পাহাড়ের বুকে হোটেল, গাছ কাটার জেরে বিপদের মুখে রয়েছে দার্জিলিং, কালিম্পং সহ গোটা উত্তরবঙ্গই। দার্জিলিং-এ বৃষ্টি মাটি নরম। ভূমিকম্প হলে বিধ্বংসী হতে পারে বলেই মত। 

একই পরিস্থিতি কলকাতাতেও। সম্প্রতি ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫ কম্পনের উৎসস্থল বাংলাদেশের সাতক্ষীরা থেকে ১৭ কিমি দক্ষিণ-পূর্বে। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। এদিকে, এই কম্পনেই কার্যত দু-ভাগ হয়ে যায় বেহালায় সদ্য নির্মিত রাস্তা। 

বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পপ্রবণ ও মৃদু ভূমিকম্পপ্রবণ জোনের মধ্যেই পড়ে কলকাতা। পাশাপাশি, কলকাতার ভূপৃষ্ঠের চার দশমিক পাঁচ থেকে চার দশমিক সাত পাঁচ কিলোমিটারের মধ্যে অসংখ্য চ্যুতি রয়েছে, যার জেরেও প্লেট সঞ্চারনের সময় কম্পন অনুভূত হতে পারে এই শহরে। 

খড়গপুর আইআইটির গবেষণা বলছে, কলকাতায় ভূমিকম্প হলে ব্যাপক ক্ষতি হতে পারে সল্টলেক, রাজারহাট, পার্ক স্ট্রিট, ধর্মতলা, যাদবপুর, সন্তোষপুর, ভিআইপি রোড, ধাপার পাশাপাশি কলকাতা লাগোয়া হাওড়ায়। রিসার্চে  রাজারহাট এবং সল্টলেক ভীষণভাবে ভূমিকম্প হলে বিধ্বংসী আকার ধারণ করতে পারে, এমনটাই উঠে আসে। 

গত ফেব্রুয়ারিতেই ভূমিকম্প হয়েছে সিকিমে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৫। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, সিকিমের গিয়ালশিং এলাকায় ওই ভূমিকম্প হয়। এবার ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এবং ইউনাইটেড স্টেট জিওলজিকাল সার্ভের গবেষণা সূত্রে জানা গিয়েছে, গত এক দশকে দার্জিলিং-কালম্পং পাহাড় ও সংলগ্ন এলাকায় চারশোর বেশি ভূমিকম্প হয়েছে। 

গবেষণায় এও বলা হয়েছে, বছরে গড়ে ৪৩ এবং মাসে ৩ বার এখানকার মাটি কেঁপেছে, কিন্তু বেশিরভাগ ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ৪-এর কম থাকায় তেমন গুরুত্ব পায়নি। তবে ভূমিকম্প ভূমিধসের সঙ্গে সম্পর্কিত হওয়ায় শৈল শহরের বিপদ বাড়ছে, গবেষকদের মতে প্রতি ৪০ থেকে ৪৫ বছরের ব্যবধানে বিধ্বংসী ভূমিকম্পের কবলে পড়ছে দার্জিলিং পাহাড়। তাই শঙ্কা থেকেই গিয়েছে এখানেও নেপালের পরিণতি দেখতে হবে? 

বিশেষজ্ঞরা বলছেন, পাহাড়ের বুকে হোটেল, গাছ কাটার জেরে বিপদের মুখে রয়েছে দার্জিলিং, কালিম্পং সহ গোটা উত্তরবঙ্গই। দার্জিলিং-এ বৃষ্টি মাটি নরম। ভূমিকম্প হলে বিধ্বংসী হতে পারে বলেই মত। 

একই পরিস্থিতি কলকাতাতেও। সম্প্রতি ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫ কম্পনের উৎসস্থল বাংলাদেশের সাতক্ষীরা থেকে ১৭ কিমি দক্ষিণ-পূর্বে। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। এদিকে, এই কম্পনেই কার্যত দু-ভাগ হয়ে যায় বেহালায় সদ্য নির্মিত রাস্তা। 

বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পপ্রবণ ও মৃদু ভূমিকম্পপ্রবণ জোনের মধ্যেই পড়ে কলকাতা। পাশাপাশি, কলকাতার ভূপৃষ্ঠের চার দশমিক পাঁচ থেকে চার দশমিক সাত পাঁচ কিলোমিটারের মধ্যে অসংখ্য চ্যুতি রয়েছে, যার জেরেও প্লেট সঞ্চারনের সময় কম্পন অনুভূত হতে পারে এই শহরে। 

খড়গপুর আইআইটির গবেষণা বলছে, কলকাতায় ভূমিকম্প হলে ব্যাপক ক্ষতি হতে পারে সল্টলেক, রাজারহাট, পার্ক স্ট্রিট, ধর্মতলা, যাদবপুর, সন্তোষপুর, ভিআইপি রোড, ধাপার পাশাপাশি কলকাতা লাগোয়া হাওড়ায়। রিসার্চে  রাজারহাট এবং সল্টলেক ভীষণভাবে ভূমিকম্প হলে বিধ্বংসী আকার ধারণ করতে পারে, এমনটাই উঠে আসে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Hooghly News: BJP প্রার্থী প্রচারে বাঁশ-লাঠি-রড নিয়ে'হামলা', এখনও অবধি জখম ১o, তুলকালাম হুগলির পুরশুড়ায়
Hooghly News: BJP প্রার্থী প্রচারে বাঁশ-লাঠি-রড নিয়ে'হামলা', এখনও অবধি জখম ১o, তুলকালাম হুগলির পুরশুড়ায়
একসময় যাঁরা খবর করতেন, তাঁরাই আজ খবরের শিরোনামে! এবারের নির্বাচনে লড়ছেন ৪ সাংবাদিক
একসময় যাঁরা খবর করতেন, তাঁরাই আজ খবরের শিরোনামে! এবারের নির্বাচনে লড়ছেন ৪ সাংবাদিক
Mamata Banerjee:
"লক্ষ্মীর ভাণ্ডার" নিয়ে ফের আশ্বাস, "১৫ লক্ষ টাকা" নিয়ে বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের!
Mamata Banerjee : 'ভোটের পর আর গ্যাস পাবেন না', ফের কেন্দ্রকে নিশানা মমতার...
'ভোটের পর আর গ্যাস পাবেন না', ফের কেন্দ্রকে নিশানা মমতার...
Advertisement

ভিডিও

Sange Suman (০৯.০৪.২৬) পর্ব ১ | রাজনীতিতে ঝড় তুলল হুমায়ুনের স্টিং-ভিডিও
Adamas University | AI নিয়ে পড়ুয়াদের শিক্ষা ও কর্মসংস্থানের জন্য তিনটি ডিগ্রি কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অ্যাডামাস ইউনির্ভাসিটির
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ২ | নাম বাদের নালিশ জানানো নিয়ে ফের কমিশন-তৃণমূল সংঘাত | ABP Ananda LIVE
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ১ | ২৬-এ জোরাল হচ্ছে পরিবর্তনের হাওয়া? নাকি পোক্ত হচ্ছে প্রত্যাবর্তনের ভিত? | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ২ | দেব বনাম স্বরূপ বিশ্বাস, অনির্বাণের 'ব্যান' নিয়ে সাংবাদিক বৈঠকেই প্রকাশ্যে মতানৈক্য
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US Iran Peace Talks, Pakistan LIVE : পাকিস্তানে শুরু আমেরিকা-ইরান শান্তি আলোচনা, ইরান বসল কি শেষপর্যন্ত ?
পাকিস্তানে শুরু আমেরিকা-ইরান শান্তি আলোচনা, ইরান বসল কি শেষপর্যন্ত ?
US Iran War : ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
Mobile Recharge New Rule : সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
Stock Market Today :  একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Embed widget