এক্সপ্লোর

Raiganj News: শ্মশানে শবদেহ দাহ করতে গিয়ে অগ্নিদগ্ধ ৪ !

Uttar Dinajpur Tragic Incident: শ্মশানে শবদেহ দাহ করতে গিয়েই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা উত্তর দিনাজপুরে..

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: শ্মশানে শবদেহ দাহ করতে গিয়ে অগ্নিদগ্ধ হলেন ৪ জন।  সোমবার দুপুর আড়াইটে নাগাদ গুরতর আহতদের মধ্যে ২ জনকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে (Raignaj Medical College and Hospital) ভর্তি করানো হয়। বাকি দুজনকে স্থানীয় মহারাজা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে (Health Centre) ভর্তি করানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অগ্নিদগ্ধ ২ জনের নাম রাজকুমার বর্মন এবং সন্দীপ সরকার। দু'জনের বাড়ি রায়গঞ্জের জাউনিয়া এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, জাউনিয়া এলাকায় শিবু সরকার নামের এক ব্যক্তি মারা গেলে এলাকার মানুষ শিবু সরকারের পরিবারের লোকেদের সঙ্গে শ্মশানযাত্রী হয়ে যান। দাহের কাজ শুরু করার পর কিছু শ্মশানবন্ধু আগুন পোহাচ্ছিলেন। আচমকাই পাশে রাখা পিচের রাস্তা তৈরির কাজে ব্যবহৃত রাসয়ানিকের সঙ্গে আগুনের সংস্পর্শ হওয়ায় বড় আকারে বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। রাসায়নিকের সংস্পর্শে এলে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। তাতেই  ৪ জন শ্মশানযাত্রী আহত হন।

প্রসঙ্গত, রাজ্যে এর আগেও একাধিক মর্মান্তিক ঘটনা আছে শ্মশানযাত্রীদের জুড়ে। এর আগে মালদা জেলায়, শ্মশানে সৎকার সেরে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক শ্মশান যাত্রীর। এই দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন। আহতদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছিল  মালদা জেলার পুরাতন মালদা থানার সাহাপুর বাইপাস সংলগ্ন এলাকায়।  গাজোল থানার বোলবাড়ি এলাকায় বানেশ্বরী মন্ডল বয়স (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছিল। এরপর গ্রামের প্রায় ৩০ জন ছোট লরিতে করে মালদার সদুল্লাপুর মহাশ্মশানে সৎকার করতে গিয়েছিলেন। সৎকার সেরে বাড়ি ফেরার পথে সাহাপুর বাইপাসে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা মারে শ্মশান যাত্রীদের লরিটি।

আরও পড়ুন, মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যস্নান সুজিত বসু-সহ ৪ মন্ত্রীর

এই ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন পাঁচজন। স্থানীয়রাই এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছিলেন। চিকিৎসা চলাকালীন ভোররাতে মৃত্যু হয়েছিল অভয় মন্ডল নামে এক শ্মশান যাত্রীর। পুলিশ জানিয়েছিল, মৃত শ্মশান যাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছিল। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছিল গ্রামে।অতীতে রঘুনাথগঞ্জ শ্মশানের আত্মীয়ের মৃতদেহ সৎকার ফেরার পথে ঘটেছিল মর্মান্তিক দুর্ঘটনা। ট্রাক্টরের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হয়েছিল নলহাটির (Nalhati) ৩ বাসিন্দার। পুলিশ সূত্রে খবর, দাহ করে ওই পিক আপ ভ্যানে বাড়ি ফিরছিলেন নলহাটির ৪০ জন বাসিন্দা। সেইসময় উল্টোদিক থেকে আসা পাথর বোঝাই ট্রাক্টটের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল তাঁদের মধ্যে ৩ জনের।

সেরা শিরোনাম

Ahishek Banerjee : অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ, কলকাতায় ফের হানা ইডির, একযোগে ১২ জায়গায় তল্লাশি
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ, কলকাতায় ফের হানা ইডির, একযোগে ১২ জায়গায় তল্লাশি
Cyclone Akvan : 'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
ল্যান্ডফল শেষ, কিন্তু কলকাতায় চলবে তুমুল বৃষ্টি? বিপজ্জনক হবে আবহাওয়া? কী জানাল আবহাওয়া অফিস?
ল্যান্ডফল শেষ, কিন্তু কলকাতায় চলবে তুমুল বৃষ্টি? বিপজ্জনক হবে আবহাওয়া? কী জানাল আবহাওয়া অফিস?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget