এক্সপ্লোর

Makar Sankranti 2024: মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যস্নান সুজিত বসু-সহ ৪ মন্ত্রীর

Makar Sankranti Gangasagar 2024: মকরসংক্রান্তিতে যুযুধান দুই শিবিরকেই দেখা গেল ধর্মাচারণে ব্যস্ত থাকতে..

হিন্দোল দে, গৌতম মণ্ডল ও উজ্জ্বল মুখোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা : আজ মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে ডুব দিলেন চারমন্ত্রী। অন্য়দিকে খেজুরিতে মন্দিরে পুজো দিলেন বিরোধী দলনেতা।একে অপরকে আক্রমণও করল তৃণমূল ও বিজেপি। যদিও ধর্ম নিয়ে রাজনীতি ইস্যুতে দু'পক্ষকেই বিধেছে সিপিএম। দুয়ারে, রাম মন্দিরের উদ্বোধন।অযোধ্যাজুড়ে চলছে তারই প্রস্তুতি! সেজে উঠছে অযোধ্যা! এই প্রেক্ষাপটে বিজেপির বিরুদ্ধে রামকে নিয়ে রাজনীতির অভিযোগ তুলে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা। কিন্তু মকরসংক্রান্তিতে যুযুধান দুই শিবিরকেই দেখা গেল ধর্মাচারণে ব্যস্ত থাকতে। তবে ধর্ম নিয়ে রাজনীতি প্রসঙ্গে একে অপরকে আক্রমণ করতেও ছাড়লেন না। এদিন ভোরে গঙ্গাসাগরে একসঙ্গে পুণ্যস্নান সারেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
 
 পঞ্চায়েতমন্ত্রী পুলক রায় , পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং দমকলমন্ত্রী সুজিত বসু।  পরিষদীয় মন্ত্রী   শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, রথ দেখা, কলা বেচা দুটোই হয়। দায়িত্ব পালনও হয়, আবার মহাস্নানও হয়। এই দুটো কারণের জন্যই আসা। আমি তিনটে কুম্ভ করেছি। এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট ভারতবর্ষের আর কোথাও হয় না। গঙ্গাসাগরে ৪ মন্ত্রীর পুণ্যস্নান খোঁচা বিজেপির। রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন,তৃণমূলের মন্ত্রীরা যখন গঙ্গাসাগরে, তখন খেজুরিতে গঙ্গা পুজো করতে দেখা যায়  শুভেন্দু অধিকারীকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এ রাজ্য রাম রাজ্য হবে। রাম রাজ্য মানে মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ, এটাই হল রাম রাজ্য। রবিবার নন্দীগ্রামের রেয়াপাড়ায় শিব মন্দির সাফাই করেন তিনি। আর সোমবার পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে খেজুরির নিজ কসবা এলাকায় ভীমেশ্বর মন্দিরে যান তিনি। শিব পুজো ও মা গঙ্গাকে পুজো দিয়ে বিলি করেন প্রসাদ। 

পরিবহণমন্ত্রী  স্নেহাশিস চক্রবর্তী বলেন,বিজেপি, যে দল হিন্দু ধর্মের একেবারে সত্যনাশ করছে। হিন্দু ধর্মকে নিয়ে রাজনীতির মধ্যে ঢুকিয়ে আজকে হিন্দু ধর্মের সবথেকে বড় অপমান করে চলেছে এই বিজেপি দল এবং নরেন্দ্র মোদির সরকার। তৃণমূল-বিজেপিকে একযোগে আক্রমণ বামেদের। সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, বাংলার মাটি রামকৃষ্ণের মাটি-বাংলার মাটি বিবেকানন্দর মাটি! বাংলার মাটি নজরুলের মাটি।তাই বিশেষজ্ঞরা বলেন, এই মাটিতে ধর্মের সঙ্গে রাজনীতির মিলন...কখনওই বাঞ্ছিত নয়।যে দলই করুক না কেন, যে ধর্মকে নিয়েই ভোটের রাজনীতি করুক না, তা  কখনওই কাম্য় নয়!
 
শ্রী রামকৃষ্ণ পরমহংস বলতেন, 'আমি যার যা ভাব তার সেই ভাব রক্ষা করি। বৈষ্ণবকে বৈষ্ণবের ভাবটি রাখ তে বলি, শাক্তকে শাক্তের ভাব। আমি সব ভাবই কিছু কিছু করেছি—সব পথই মানি।'শ্রী রামকৃষ্ণদেবের এই ভাবের ওপর ভিত্তি করেই পরবর্তীকালে শিকাগো ধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দের সেই ঐতিহাসিক বক্তৃতা। রবীন্দ্রনাথ ঠাকুর সে অর্থে শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আসেননি। কিন্তু তিনিও শ্রীরামকৃষ্ণের এই ভাবের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন।

আরও পড়ুন, পোস্ট অফিসে ৪ কোটির দুর্নীতি, সম্পত্তি বাজেয়াপ্ত হতেই ডাক কর্মী বললেন..

জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতির ভাষণে তিনি বলেছিলেন, 'ধর্মীয় ধ্বংসাত্মক এমন ঊষর একটি যুগেও তিনি আমাদের আধ্যাত্মিক সম্পদের সারসত্য উপলব্ধি করেছেন, বহু সাধনার আপাত পরস্পরবিরোধী দ্বন্দ্বমুখর ধারাগুলি মিলিত হয়েছে তাঁর হৃদয়ের প্রশস্ততায়, তাঁর আত্মার সারল্য চিরকাল ধিক্কার জানায় পণ্ডিত আর ধর্মবেত্তাদের সমস্ত আড়ম্বর আর আত্মম্ভরিতাকে।'আজকের বাংলা কোন পথে হাঁটবে? প্রশ্ন অত্য়ন্ত গুরুত্বপূর্ণ।এরইমধ্য়ে সোমবার মকর সংক্রান্তিতে অযোধ্যায় গিয়ে সরযূ নদীতে পুণ্যস্নান করেন উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রায়।এরপর হনুমানগড়ির মন্দিরে গিয়ে পুজোও দেন তিনি। 

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Suvendu Adhikari : সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী
সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget