এক্সপ্লোর

TMC News: রাজ্যে ৯১ জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ ! তাসের ঘরের মতো ভেঙে পড়ল TMC

91 TMC Councillor Resign From the Post: রাজ্যে সরকার পরিবর্তনের পরেই পুরসভায় পদত্যাগের হিড়িক।

কলকাতা: রাজ্যে সরকার পরিবর্তনের পরেই পুরসভায় পদত্যাগের হিড়িক। একের পর এক পুরসভায় তৃণমূল কাউন্সিলরদের গণইস্তফা। পালাবদল হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল তৃণমূল কংগ্রেস। 

আরও পড়ুন, রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক IAS নীলম মিনা

কোন পুরসভা কত জন তৃণমূল কাউন্সিলরদের ইস্তফা ? দেখুন একনজরে

উত্তর ব্যারাকপুর: পুরপ্রধান-সহ ১৫ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ 

ডায়মন্ড হারবার: ১৬ তৃণমূল কাউন্সিলরের মধ্যে ৮জনের ইস্তফা 

ভাটপাড়া: পুরপ্রধান-সহ ৩০ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা 

গারুলিয়া: ২১ জনের মধ্যে ১০ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

হালিশহর: একসঙ্গে ১৬ জন তৃণমূল কাউন্সিলরের ইস্তফা

কাঁথি: ১৭জনের মধ্যে ১২ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

রাজ্যে পালাবদলের পর থেকে এখনও পর্যন্ত ইস্তফা দিয়ে দিয়েছেন ৭ টি পুরসভার মোট ১১৫ জন কাউন্সিলর। যার মধ্যে নবতম সংযোজন হল ডায়মন্ড হারবার পুরসভা। ১৬ জনের মধ্যে ৮ জন কাউন্সিলর পদত্যাগপত্র দিলেন মহকুমা শাসকের হাতে। ফলতায় ভোটে তৃণমূলের নতুন করে বিপর্যয়ের পরদিন আরও একবার প্রকাশ্যে চলে এল ডায়মন্ড হারবার মডেলের কঙ্কালসার চেহারা। এদিকে উত্তর চব্বিশ পরগনায় স্রোতের মতো ইস্তফা দিচ্ছেন একের পর এক পুরসভার কাউন্সিলররা।

প্রথমে বিধানসভায় বিপর্যয়, পরাজিত খোদ মমতা বন্দ্য়োপাধ্য়ায়। হাতছাড়া সাম্রাজ্য়। এরপর ফলতায় সামনে চলে এল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ডায়মন্ড হারবার মডেলের কঙ্কালসার চেহারা। হাতছাড়া হল প্রাণ ভোমরা সংখ্য়ালঘু ভোটও। আর এরইমধ্য়ে জেলায় জেলায় পুরসভায় ইস্তফা দিচ্ছেন তৃণমূলের কাউন্সিলররা। আর এবার পুরসভায় পদত্যাগের হিড়িক পৌঁছে গেল একদা তৃণমূলের গড় দক্ষিণ ২৪ পরগনাতেও। শুরুটা হল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ডায়মন্ড হারবার থেকেই। সোমবার গণইস্তফা দিলেন ডায়মন্ড হারবার পুরসভার ৮ জন কাউন্সিলর। আরও খান খান হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল।

গত কয়েকদিনে রাজ্যে ৭ টি পুরসভা মিলিয়ে ইস্তফা দেওয়া তৃণমূল কাউন্সিলরের সংখ্যাটা সেঞ্চুরি পার করে গেছে। হালিশহর পুরসভার ১৬ জন কাউন্সিলর, ভাটপাড়া পুরসভার ৩২ জনের মধ্যে ৩২ জনই, গারুলিয়া পুরসভার ১৮ জন, কাঁচরাপাড়ার ১৪ জন, উত্তর ব্যারাকপুর পুরসভার ১৫ জন,ডায়মন্ড হারবার পুরসভার ৮ জন, এবং কাঁথি পুরসভার ১২ জন কাউন্সিলর ইতিমধ্যেই ইস্তফা দিয়ে দিয়েছেন। সোমবার কাউন্সিলরদের ইস্তফার হিড়িক পৌঁছে গেছে ডায়মন্ড হারবার পুরসভা পর্যন্ত। ডায়মন্ড হারবার পুরসভায় মোট আসন ১৬। সবকটি আসনই ছিল তৃণমূলের দখলে। এর মধ্যে ইস্তফা দিলেন ৮ জন কাউন্সিলর।

সেরা শিরোনাম

News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget