এক্সপ্লোর

Air Pollution: শীতকালে নেই শীত, বাড়ছে দূষণ, নয়া সমীক্ষায় উঠে এল কী?

Kolkata Pollution:শীতকালে কলকাতার বাতাসে দূষণের পরিমাণ উদ্বেগ বাড়াচ্ছে পরিবেশবিদ এবং চিকিৎসকদের।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: শীত নেই। তার বদলে শীতের মরসুমে ক্রমশ থাবা বাড়াচ্ছে বায়ুদূষণ। শীতকালে কলকাতার বাতাসে দূষণের পরিমাণ উদ্বেগ বাড়াচ্ছে পরিবেশবিদ এবং চিকিৎসকদের। গাড়ির ধোঁয়ার কারণে দূষণ এমনিতেই হচ্ছে। তার উপর বিপদ বাড়াচ্ছে নির্মাণশিল্প থেকে উৎপন্ন হওয়া ধূলিকণা। দূষণ বৃদ্ধির পিছনে বিহার-ওড়িশার মতো পড়শি রাজ্যের হাতও রয়েছে।

কোন তথ্যে হদিশ:
সম্প্রতি একটি সমীক্ষা চালিয়েছে বোস ইনস্টিটিউট, তাতেই উঠে এসেছে উদ্বেগের এই ছবি।

ডিসেম্বর প্রায় শেষ। কিন্তু এখনও কলকাতায় পড়েনি শীত। সোয়েটারও বিশেষ কাজে লাগছে না। কিন্তু ধোঁয়াশা ঢাকা কলকাতার ছবি দেখা যাচ্ছে রোজই। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শ্বাসকষ্টজনিত সমস্যা। আবহাওয়ার খামখেয়ালিপনায় বাড়ছে অন্য রোগও। 

কী বলছে সমীক্ষা?
বোস ইনস্টিটিউটের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, কলকাতায় গাড়ি থেকে দূষণের পরিমাণ সামান্য কমেছে। ক্রমশই বাড়ছে নির্মাণজনিত দূষণ। গবেষকদের দাবি, প্রায় ৪০ শতাংশ দূষণের উৎস বাড়ি ভাঙা ও বাড়ি তৈরির কাজের সময় বাতাসে মিশে যাওয়া ধুলোকণা। পাশাপাশি পড়শি রাজ্যগুলো থেকেও কলকাতা ও সংলগ্ন এলাকায় বাড়ছে বায়ুদূষণ। এই সমীক্ষা বলছে, কলকাতার দূষণের মাত্রা ২০ থেকে ২৫ শতাংশ বাড়িয়ে দেয় বিহার, ওড়িশার মতো রাজ্যগুলি থেকে এরাজ্যে ঢোকা দূষিত বাতাস।

বোস ইন্সটিটিউটের গবেষক অভিজিৎ চক্রবর্তী বলেন, 'কলকাতা ও সংলগ্ন এলাকায় বায়ু দূষণের অন্যতম কারণ পড়শি রাজ্যগুলো। ভৌগোলিক অবস্থান অনুযায়ী শীতকালে বায়ুপ্রবাহ পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে এরাজ্যে আসে।'

বাতাসে দূষণের পরিমাণ কতটা তা দেখা হয় এয়ার কোয়ালিটি ইনডেক্স দিয়ে। বিশেষজ্ঞদের মতে,

  • এয়ার কোয়ালিটি ইনডেক্স বা AQI  শূন্য থেকে ৫০ হলে, সেখানকার বাতাসের মান ভাল।  
  • AQI ৫১ থেকে ১০০-র মধ্যে হলে তা satisfactory বা সন্তোষজনক।
  • ১০১ থেকে ২০০ হলে তা মডারেট বা পরিমিত। 
  • AQI ২০০ থেকে ৩০০ পর্যন্ত থাকলে সেখানকার বাষুদূষণ poor বা খারাপ। 
  • এই বাতাসে বেশিক্ষণ থাকলে ফুসফুসের সমস্যা বা শ্বাসকষ্ট হতে পারে।
  • ৩০১ থেকে ৪০০ পর্যন্ত পৌঁছে গেলে তা ভীষণই উদ্বেগের। এরকম জায়গায় বেশিক্ষণ নিঃশ্বাস নিলে শ্বাসযন্ত্রের সমস্যা হতে পারে।
  • আর AQI ৪০১- ৫০০ হলে তা সিভিয়ার, মারাত্মক উদ্বেগের। 

কেন এত উদ্বেগ:
উচ্চ রক্তচাপ ও অপুষ্টির কারণে বহু মানুষের মৃত্যু হয়। পাশাপাশি মৃত্যুর জন্য ধূমপানও একটি বড় কারণ। এই তিনটি বাদ দিলে বায়ুদূষণই এখন সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর কারণ হয়ে উঠছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সেই কারণেই এখনই বায়ুদূষণে লাগাম না পরাতে পারলে ভবিষ্যতে তা আরও ভয়াবহ চেহারা নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: দিল্লির সঙ্গে পাল্লা, ভীষণই উদ্বেগের কলকাতার বায়ু দূষণের মাত্রা ! আঁতকে ওঠা পরিসংখ্যান

 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget