এক্সপ্লোর

Manoj Tiwary: 'বাংলার জনগণ ও তৃণমূলের বড় ক্ষতি' সাধন পাণ্ডের মৃত্য়ুতে শোকপ্রকাশ মনোজ তিওয়ারির

এ দিন প্রয়াত সাধন পাণ্ডেকে শ্রদ্ধাজ্ঞাপন করে মন্ত্রী মনোজ তিওয়ারি তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, 'একটি হৃদয়বিদারক ঘটনা। বাংলার জনগণ এবংতৃণমূলের জন্য এটি একটি বিশাল ক্ষতি

কলকাতা: আজ সকালে  মুম্বই-এর হাসপাতালে মৃত্যু হয় রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটে শোকবার্তা জানান। এর পর একে একে শোক প্রকাশ করেছেন রাজনৈতিক ব্যক্তিরা। এ দিন প্রয়াত সাধন পাণ্ডেকে শ্রদ্ধাজ্ঞাপন করে মন্ত্রী মনোজ তিওয়ারি তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, 'একটি হৃদয়বিদারক ঘটনা। বাংলার জনগণ এবংতৃণমূলের জন্য এটি একটি বিশাল ক্ষতি ... শান্তিতে বিশ্রাম নিন। ওম শান্তি! 

Manoj Tiwary: 'বাংলার জনগণ ও তৃণমূলের বড় ক্ষতি' সাধন পাণ্ডের মৃত্য়ুতে শোকপ্রকাশ মনোজ তিওয়ারির

প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে। বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন। মাসকয়েক ধরে ভর্তি ছিলেন মুম্বইয়ের হাসপাতালে। আজ সকালে জীবনাবসান। মুম্বই থেকে আজই কলকাতায় আনা হবে মরদেহ। কলকাতা বিমানবন্দরে উপস্থিত থাকবেন দুই মন্ত্রী শশী পাঁজা ও সুজিত বসু। পিস হাভেনে রাখা হবে সাধন পাণ্ডের মরদেহ। আগামীকাল শেষকৃত্য সম্পন্ন হবে। 

১৯৫০ সালের ১৩ নভেম্বর জন্ম সাধন পাণ্ডের। উত্তর কলকাতার ৯ বারের অপরাজিত বিধায়ক। এর মধ্যে ৬ বার কংগ্রেসের হয়ে জিতেছেন বড়তলা বিধানসভা কেন্দ্র থেকে।১৯৯৯ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন সাধন পাণ্ডে। ২০১১ থেকে তিনি মানিকতলার বিধায়ক। দীর্ঘদিন ধরে ক্রেতা সুরক্ষা ও স্বনিযুক্তি দফতরের দায়িত্ব সামলেছেন।

সাধন পাণ্ডের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, প্রবীণ সতীর্থ, দলের নেতা এবং ক্যাবিনেট মন্ত্রী সাধন পাণ্ডে আজ সকালে মুম্বইতে প্রয়াত হয়েছেন৷ তাঁর সঙ্গে দীর্ঘদিন ধরে অসাধারণ সম্পর্ক ছিল৷ এই ক্ষতিতে গভীরভাবে শোকাহত৷ তাঁর পরিবার, বন্ধু এবং অনুগামীদের আন্তরিক সমবেদনা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget