এক্সপ্লোর

TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু

V Sivadasan Dashu: বিধানসভা ভোটে ভরাডুবির জন্য, এক সময় তৃণমূল পরিচালিত আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র ও ডেপুটি মেয়রকে দায়ী করলেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে। দল নিজের দোষেই হেরেছে এবারের বিধানসভা নির্বাচনে, এমনটাই মনে করছেন খোদ তৃণমূল নেতা। বিধানসভা ভোটে পশ্চিম বর্ধমানে ভরাডুবির জন্য, আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র ও ডেপুটি মেয়রকে এভাবেই দায়ী করলেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু। দেখা করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গেও। যদিও পাক্তন মেয়র ও ডেপুটি মেয়রের প্রতিক্রিয়া মেলেনি। 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্য সম্পাদর ভি শিবদাসন দাশু বলেন, 'ডেপুটি মেয়র থেকে শুরু করে মেয়র পর্যন্ত, এরা লুঠ করে কর্পোরেশনকে বরবাদ করে দিয়েছে। আসানসোলে উন্নয়নের নামে লুঠেছে, উন্নয়ন কিছু হয়নি বলে আজ তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে।'

আসানসোলে তৃণমূলের নিশানায় তৃণমূল। বিধানসভা ভোটে ভরাডুবির জন্য, এক সময় তৃণমূল পরিচালিত আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র ও ডেপুটি মেয়রকে দায়ী করলেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু। এবছরের বিধানসভা নির্বাচনে, পশ্চিম বর্ধমানের ৯টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সবগুলিতেই শোচনীয় হার হয়েছে তৃণমূলের। ৯টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫টি বিধানসভা কেন্দ্র পড়ে আসানসোল পুর এলাকার অধীনে। হারতে হয়েছে মন্ত্রী মলয় ঘটক, তাঁর ভাই ও আসানসোল পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক-সহ তাবড় তাবড় নেতাদের।

আর এই খারাপ ফলের জন্য পুরসভার দুর্নীতিকেই দায়ী করলেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু। এই দুর্নীতির বিরুদ্ধে তিনি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালেরও দ্বারস্থ হতে চলেছেন। ভি শিবদাসন দাশু বলেন, 'আমি যে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে সম্মান জানিয়ে, যার সঙ্গে আমি একটু দেখা করতে চাই, এই পুরসভার যে দুর্নীতি, এই দুর্নীতির তদন্ত হোক। যে এরা (প্রাক্তন মেয়র ও ডেপুটি মেয়র) যত প্ল্যানিং পাস করেছে, যত রাস্তাঘাট হয়েছে, যে যে কাউন্সিলর ছিল, তার বিরুদ্ধে তদন্ত হোক।'

অগ্নিমিত্রা পাল বলছেন, 'ভি শিবদাসন দাশু, উনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন, এবং আমি ওঁর সঙ্গে বসব, কর্পোরেশনে কী কী দুর্নীতি হয়েছে, উনি আমাকে জানাবেন।' রাজ্য পালাবদলের পর, আসানসোল পুরসভার বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। বসানো হয়েছে প্রশাসক। যদিও দুর্নীতির অভিযোগে প্রতিক্রিয়া নিতে যোগাযোগ করা হলেও, ফোন ধরেননি প্রাক্তন মেয়র বিধান উপাধ্যায় এবং প্রাক্তন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
Advertisement

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget