এক্সপ্লোর

Bankura: বাঁকুড়ায় দলছুট হাতি দেখতে গিয়ে হাতির হানায় গুরুতর জখম যুবক

Bankura News: আজ সাত সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের সাহাপুর গ্রামে। আহত যুবককে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তুহিন অধিকারী, বাঁকুড়া: গ্রামে ঢুকে পড়া দলছুট একটি হাতিকে দেখতে গিয়ে হাতির হানায় গুরুতর জখম হলেন এক যুবক। আহত যুবকের নাম সুবল মুর্মু। আজ সাত সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের সাহাপুর গ্রামে। আহত যুবককে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বন দফতর সূত্রে জানা গেছে, দিন দুই আগে পশ্চিম মেদিনীপুর থেকে বাঁকুড়ার বিষ্ণুপুর বনবিভাগে ঢুকে পড়ে পাঁচটি হাতির একটি দল। এরপর ওই দলটি অপর একটি দলের সঙ্গে মিলিত হয়। দুটি দল মিলিয়ে ১১টি হাতি দারকেশ্বর নদ পেরিয়ে সোনামুখীর দিকে রওনা হয়ে গেলেও ওই দলের একটি হাতি দলছুট হয়ে দারকেশ্বরের অপর পাড়ে থেকে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে দলছুট হাতিটি সাহাপুর এলাকায় গ্রামে ঢোকার চেষ্টা করলে স্থানীয় যুবক সুবল মুর্মু হাতি দেখতে যান। এই সময় হাতিটি সুবল মুর্মুকে তাড়া করলে সুবল মুর্মু কাদায় পা পিছলে পড়ে যায়।

সুবলের দাবি এরপরই হাতিটি তাঁকে পায়ে মাড়িয়ে দেয়। এরপর স্থানীয়রা ও বনকর্মীরা সম্মিলিত ভাবে ঘটনাস্থল থেকে গুরুতর আহত সুবল মুর্মকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আহতর চিকিৎসা দেখভাল করার পাশাপাশি হাতিটিকে দলে ভিড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে বন দফতর। 

কিছুদিন আগে বিক্ষিপ্ত একটি ঘটনায়, জলপাইগুড়িতে ২ কেজি ১০০ গ্রাম ওজনের দুটি হাতির দাঁত সহ গ্রেফতার করা হয়েছিল তিনজনকে। বন দফতর সূত্রে জানা যায় যে আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হচ্ছিল ওই দাঁত। সেই সময় ওদলাবাড়িতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে একটি অলটো গাড়িতে তল্লাশি চালায় বনকর্মীরা। সেখান থেকে বেরিয়ে আসে দুটি হাতির দাঁত। সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা তিন জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া তিন পাচারকারীর বাড়ি আলিপুরদুয়ারের কুমারগ্রামে। পাচারকারীদের জেরা করে জানা যায় যে আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল হাতির দাঁতগুলো। এই বিষয়ে বন দফতরের আধিকারিক হরি কিষান ফোনে জানান, আলিপুর থেকে  শিলিগুড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল হাতির দাঁত দুটি। একটি গাড়ি সমেত তিন জনকে গ্রেফতার করা হয়। বন দফতরের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে।

 

সেরা শিরোনাম

Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
Weather Alert: রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget