এক্সপ্লোর

East Midnapore: মন্দারমনিতে সমুদ্রে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন এক যুবক, নিঁখোজ ১ যুবতী

East Midnapore News: পাঁচ বন্ধু ও এক বান্ধবী মিলে সোমবার মন্দারমনি ঘুরতে গিয়েছিলেন প্রীতমরা। সেখানে পার্কিং রিসর্ট বলে একটি হোটেলে ওঠেন তাঁরা। এদিন সকালে স্নান করার জন্য সুমুদ্রে নেমেছিলেন সবাই।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: সমুদ্রে স্নান করতে গিয়ে তলিয়ে খেল এক যুবক। ঘটনাটি ঘটেছে মন্দারমনিতে (Mandarmoni)। সেখানে সমুদ্রে স্নান করতে গিয়ে মৃত্যু হল বছর পঁচিশের এক পর্যটকের। এছাড়াও নিঁখোজ ১ জন। জানা গিয়েছে মৃতের নাম প্রীতম । 

ঠিক কী হয়েছিল?

জানা গিয়েছে যে, পাঁচ বন্ধু ও এক বান্ধবী মিলে সোমবার মন্দারমনি ঘুরতে গিয়েছিলেন প্রীতমরা। সেখানে পার্কিং রিসর্ট বলে একটি হোটেলে ওঠেন তাঁরা। এদিন সকালে স্নান করার জন্য সুমুদ্রে নেমেছিলেন সবাই। সূত্রের খবর, এদিন সকালে ১১টা নাগাদ সুমুদ্রে স্নান করতে নেমেছিলেন সবাই মিলে। কিন্তু উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে টাল সামলাতে পারেননি প্রীতম। সেখানে তলিয়ে যান তিনি। পরে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যেই বান্ধবীকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন সবাই। জানা গিয়েছে তাঁর নাম বৃষ্টি জানা। তাঁর বয়স ১৮ বছর। তিনি এখনও নিঁখোজ। তাঁর খোঁজ চলছে। 

কিছুদিন আগে মৌসুনি দ্বীপে সমুদ্রে তলিয়ে গিয়েছিলেন এক যুবক

মন্দারমনির মতোই ঘটনা ঘটেছিল কিছুদিন আগে  বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে মৌসুনি দ্বীপে (Mousuni Island) সমুদ্রের তলিয়ে গিয়েছিলেন এক যুবক। মৃতের নাম সন্দীপ সাউ (Sandip Sahu)। বয়স ২৪ । শুক্রবার সকালে তিন বন্ধুর সঙ্গে মৌসুনি দ্বীপে বেড়াতে যায় বিধান নগর থানা (Bidhannagar Police station Area) এলাকার তিন বন্ধু।

জলের টানে তলিয়ে যায় বিধান নগর থানা এলাকার সন্দীপ, কী করছিল বন্ধুরা ? 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন দুপুরে তিন বন্ধু সমুদ্রের জলে স্নান করতে নামে। কিছুক্ষণের মধ্যেই জলের টানে তলিয়ে যায় সন্দীপ। পরে অন্য দুই বন্ধুর চেঁচামেচিতে স্থানীয় মৎস্যজীবীরা উদ্ধার করে সন্দীপকে। পরে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ স্থানীয়দের উদ্যোগে নামখানার দাড়িগনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। তবে এই ঘটনার পর স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠেছে। মৌসুনি দ্বীপে পাড়ি দেওয়া ওই তিন বন্ধুর বাড়িতে কতটা জানতো তাঁদের এই ঘুরতে যাওয়া নিয়ে, কেন তাঁদের সঙ্গে কোনও বড় কেউ যায়নি, অভিভাবকের প্রতিক্রিয়াই বা কী, উঠে আসছে, এই প্রশ্ন। পাশাপাশি মৃত সন্দীপ সাউয়ের পরিবারের প্রতিক্রিয়ার উপর গোটা ঘটনাটার অনেকটাই দাঁড়িয়ে আছে। যদিও ময়নাতদন্ত হলেই এই ঘটনার প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে অনুমান করা হয়েছে।

সেরা শিরোনাম

Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Papiya Singha Debnath Death: অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো

ভিডিও

Gyanesh Kumar:
INDI Jote: জ্ঞানেশকাণ্ডে ক্রমশ বাড়ছে আন্দোলনের আঁচ, রাষ্ট্রপতির ভবনে যাবেন INDI জোটের ১০ নেতা
PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget