এক্সপ্লোর

Purba Medinipur News: নজরে পঞ্চায়েত নির্বাচন, এ বার হলদিয়ায় আম আদমি পার্টির পোস্টার, সদস্যপদ গ্রহণে আহ্বান

AAP Poster in Purba Medinipur: মেয়াদ শেষের আগে হলদিয়া পুরসভার সামনে এভাবে পোস্টার পড়েছে।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: এ বার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় পড়ল আম আদমি পার্টির (Aam Aadmi Party) পোস্টার। মিসড কল দিয়ে সদস্য হওয়ার আহ্বান জানিয়েছে কেজরিওয়ালের (Arvind Kejriwal) দলের। যদিও পোস্টারের নেপথ্যে তৃণমূলের (TMC) হাত দেখছে বিজেপি (BJP)। অভিযোগ উড়িয়ে আপের পোস্টার গুরুত্ব দিচ্ছে না তৃণমূল।

দিল্লি, পঞ্জাবের পর বাংলায় নজর আপ-এর

দিল্লি, পাঞ্জাব দখলের পর, এ বার আম আদমি পার্টির নজরে ২০২৩-এ বাংলার পঞ্চায়েত ভোট (WB Panchayat Election 2023)। কয়েক দিন আগে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলকাতায় পথে নামে আম আদমি পার্টি। এবার পূর্ব মেদিনীপুরেও (Purba Medinipur)  দেখা গেল আপের তৎপরতা। অগাস্ট মাসে শেষ হচ্ছে হলদিয়া পুরসভার মেয়াদ। তার আগে শিল্পনগরী জুড়ে পড়ল আম আদমি পার্টির পোস্টার।

মেয়াদ শেষের আগে হলদিয়া পুরসভার সামনে এভাবে পোস্টার পড়েছে। হলদিয়ার বিভিন্ন জায়গায় সদস্য সংগ্রহের কথা বলা হয়েছে। আপের সদস্য হতে একটি নির্দিষ্ট নম্বরে মিসড কল দেওয়ারও আবেদন জানানো হয়েছে। পূর্ব মেদিনীপুরে আম আদমি পার্টির মুখপাত্র সুব্রত শাহু বলেন, "শিক্ষিতদের যাতে কর্মসংস্থান হয় তার জন্য পূর্ব মেদিনীপুরের সঙ্গে রাজ্য জুড়ে পোস্টার দিচ্ছি। আহ্বান জানাচ্ছি যাতে সংগঠন মজবুত হয়।"

আরও পড়ুন: High Court: দময়ন্তী সেনের নজরদারিতে চার ধর্ষণ মামলার তদন্ত, নির্দেশ কলকাতা হাইকোর্টের

এর পিছনে শাসকদলের মদত রয়েছে বলে অভিযোগ বিজেপি-র। যদিও তৃণমূল তাতে গুরুত্ব দিতে নারাজ। বিজেপি-র তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "এটা তৃণমূলের অভিনব কৌশল। আপকে সামনে রেখে বিজেপিকে রোখার চেষ্টা। বিজেপিকে ঠেকাতে তৃণমূল ওদেরকে আনছে।"

গুরুত্ব দিতে নারাজ তৃণমূল

এর পাল্টা হলদিয়া পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সুধাংশু মণ্ডল বলেন, "অন্য কোনও দলে ঠাঁই পায়নি, তেমন কেউ হয়ত পরিকল্পিতভাবে পোস্টার দিচ্ছে। এ নিয়ে ভাবার কিছু নেই। এর কোনও প্রভাব পড়বে না।"

২০২১ সালের  বিধানসভা নির্বাচনে হলদিয়া বিধানসভায় জয়লাভ করে বিজেপি।  অন্য দিকে, বিধানসভা ভোটের নিরিখে হলদিয়া পুরসভার ২৯টি ওয়ার্ডের মধ্যে মাত্র তিনটিতে এগিয়ে ছিল তৃণমূল। এই প্রেক্ষিতে পুরভোটের আগে হলদিয়াজুড়ে আপের পোস্টার ঘিরে তৈরি হয়েছে জল্পনা।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget