এক্সপ্লোর

High Court: দময়ন্তী সেনের নজরদারিতে চার ধর্ষণ মামলার তদন্ত, নির্দেশ কলকাতা হাইকোর্টের

High Court Order: চারটি ধর্ষণ মামলায় দময়ন্তী সেনের নজরদারিতে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

কলকাতা: চারটি ধর্ষণ মামলায় দময়ন্তী সেনের নজরদারিতে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মাটিয়া, ইংরেজবাজার, দেগঙ্গা, বাঁশদ্রোণী থানার ধর্ষণ মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta Highcourt) শুনানি। মঙ্গলবার সেখানেই এই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির। ওই ধর্ষণের মামলাগুলির তদন্ত হবে আইপিএস (IPS) দময়ন্তী সেনের নজরদারিতে। এই মুহূর্তে কলকাতা পুলিশের স্পেশাল সিপি পদে রয়েছেন দময়ন্তী সেন। মাটিয়া, ইংরেজবাজার, দেগঙ্গা, বাঁশদ্রোণী - এই চারটি মামলার (Case) তদন্তে নজরদারি করবেন কলকাতা পুলিশের (Kolkata Police) স্পেশাল পুলিশ কমিশনার দময়ন্তী সেন। আগামী ২০ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি (Hearing)।

সরব বিচারপতি
রাজ্যের পরিকাঠামো থাকার পরেও কেন বারবার একই ধরণের ঘটনা ঘটেছে? রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতির। তিনি জানান, আদালতের নজরদারিতে তদন্ত হচ্ছে। প্রতিটি ঘটনার দিকে আলাদা করে নজর রাখা হচ্ছে। যদি কোনও ঘটনায় আলাদা করে কোনও আলাদা এজেন্সি বা কোনও বিচারপতির নেতৃত্বে তদন্তের প্রয়োজন হয় সেটা করা হবে বলে জানান তিনি।

রাজ্যের দাবি
অ্যাডভোকেট জেনারেল (Advocate General) বলেন, 'আমি বাকরুদ্ধ। আগে দিল্লি বা দেশের অন্য জায়গা থেকে এই ধরনের অভিযোগ পাওয়া যেত। এই রাজ্য মহিলাদের জন্য অন্যতম সুরক্ষিত রাজ্য। আমরা প্রয়োজনীয় পদক্ষেপ করেছি। '

কী ঘটেছিল মাটিয়ায়?
বসিরহাটের মাটিয়ায় ১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। গ্রেফতার হয়েছিল অভিযুক্ত শহর আলি সর্দার ও তাঁর প্রেমিকা। একটি পার্ক থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় নাবালিকা। অভিযোগ, বন্ধুর থেকে উপহার আনতে নাবালিকাকে পাঠিয়েছিল মাসতুতো দিদি। উপহার আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ওই নাবালিকা, অভিযোগ পরিবারের। অভিযুক্ত যুবক ও নাবালিকার মাসতুতো দিদিকে গ্রেফতার করেছিল পুলিশ। 
ওই ঘটনারই আগে-পরে ইংরেজবাজার ও দেগঙ্গাতে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছিল। বারবার নারী নিগ্রহের অভিযোগ উঠেছে রাজ্যে। অধিকাংশ ক্ষেত্রেই পুলিশ-প্রশাসনের দিকে অভিযোগের আঙুল উঠেছে।

আরও পড়ুন: ভোটার কার্ড ছাড়াই ঢোকার চেষ্টা, বিশপ কলেজের বুথে ভুয়ো ভোটার ধরার দাবি সিপিএম প্রার্থীর

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget