এক্সপ্লোর

Abhishek Banerjee: 'মস্তান-দুষ্কৃতীদের ঠেক ছিল', অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববির স্ত্রী

Abhishek Banerjee's Office: বিজেপি নেতা অভিজিৎ দাস ববি বলেন, 'এটি অবৈধ এমপির অবৈধ এমপি অফিস। ভেঙে দেওয়া হল। অভিষেক ব্যানার্জী একটা অবৈধ এমপি।'

পার্থ প্রতিম ঘোষ, দক্ষিণ ২৪ পরগনা: বাড়ি নিয়ে বিতর্কের মধ্যেই বুলডোজার চলল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আমতলার কার্যালয়ে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে অ্যাকশনে পুলিশ। ৩ খানা বুলডোজার নিয়ে প্রশাসন পৌঁছে যায় অভিষেকের আমতলার কার্যালয়ে। দরজার ডিজিটাল লক ভেঙে অফিসের ভেতরের এক রুমে ঢোকে দমকল। ত্রাসের আঁতুড়ঘর ছিল অভিষেকের এই অফিসই, দাবি বিজেপির। হাতুড়ি দিয়ে চলল ভাঙচুর। অভিষেকের অফিসে বুলডোজার চলা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি ও তাঁর। একদিকে অভিজিৎ যখন বলেন, 'অবৈধ সাংসদের অবৈধ অফিস ভাঙা হল।' তাঁর স্ত্রী বলেন, 'মস্তান-দুষ্কৃতীদের ঠেক ছিল।' আর কী কী বললেন তাঁরা?

বিজেপি নেতা অভিজিৎ দাস ববি বলেন, 'এটি অবৈধ এমপির অবৈধ এমপি অফিস। ভেঙে দেওয়া হল। অভিষেক ব্যানার্জী একটা অবৈধ এমপি। ছাপ্পা ভোটে জেতা এমপি। যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দেয়নি। ও এখানে রাতারাতি একটা বেকারি পুড়িয়ে অবৈধ বিল্ডিং করে। বিল্ডিং বানানোর কোনও অনুমতি ছিল না। জমিটা কেনা হয় লিপস অ্যান্ড বাউন্সের নামে। হাইকোর্ট থেকে সিজ় করা হয়েছে জমিটা। সেই জমিটাকে ইডি সিজ় করে গিয়েছে। সেই জমিতে থাকা বিল্ডিংটা অবৈধ। সেটা এখন প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দেওয়া হচ্ছে। এর জন্য আমাদের মাননীয় শুভেন্দুদা, এখানকার ডিএম, এসপি সকলকে ধন্যবাদ জানাই। আমাদের এতদিনের যে দাবি ছিল... এই অবৈধ বিল্ডিংকে শেল্টার করে অভিষেক যেভাবে ক্রিমিনাল-রাজ শুরু করেছিল, যেভাবে পুলিশ জায়গা ঘিরে থাকত... সেই প্রথম ধাপটা ভাঙা হল। এরপর আস্তে আস্তে সব হবে। সবশেষে ভাইপোকে গারদে ভরা হবে। এটাই ডায়মন্ডবাসীর ইচ্ছা।'

অভিজিৎ দাসের স্ত্রী বলেন, 'এই ল্যাপটপের হার্ড ডিস্কে অনেক কিছু আছে। এই ল্যাপটপ কেউ ফেলে দেয়? কত অবৈধ নির্মাণের তথ্য আছে, তার ঠিক নেই। এখান থেকে যত অবৈধ কাজকর্ম চালানো যায়... ডায়মন্ডহারবারে অভিষেক দৃষ্টান্ত রেখে গিয়েছে, গুনে শেষ করা যাবে না। অতিষ্ট। আমার স্বামী অভিজিৎ দাস ওঁনার বিরুদ্ধে প্রার্থী ছিলেন। ২০১৮ সালে পঞ্চায়েত ভোটের সময় আমার বাড়ির সামনে গিয়ে প্রচুর দুষ্কৃতী নিয়ে গিয়ে বোমাবাজি করে এসেছিল। ওঁনার নেতৃত্বে হয়েছে। আমরা তো মস্তানদের চিনি না। শুধু জানতাম এখান থেকে এমন কিছু হয়, যার জন্য মানুষ ভয় পেয়ে যায়। মস্তান-দুষ্কৃতীদের ঠেক ছিল। দিনরাত পাহারা দেওয়া থাকত। কী যে এর মধ্যে যক্ষের ধন আছে, খুললে হয়তো দেখা যাবে। গোটা ৫০ পুলিশ সব সময় থাকত। যেদিন ওই অবৈধ এমপি আসত, সেদিন তো আর বলার কথাই ছিল না। কোথায় দেখেছেন সাংসদ আসলে জ্যামার বসানো হয়। ও আসলে এখান থেকে হাঁটতে হাঁটতে গেলে ফোন কেটে যেত। ওর যে কীসের ভয় ছিল, নাকি কী করতে চাইত, ও-ই জানে।' 

সাতগাছিয়ার বিজেপি বিধায়ক অগ্নিশ্বর নস্কর বলেন, 'এখানে অবৈধ ভাবে যে  বিল্ডিংটা লিপস অ্যান্ড বাউন্সের নামে  করা হয়েছিল, সেটার কোনও অনুমতি ছিল না। তাই প্রশাসন এই বিল্ডিং ভাঙার নির্দেশ দিয়েছে। অবৈধ ভাবে বানানো এই ৫ তলা বিল্ডিংটি ভাঙার জন্য ডিএম, এসডিও, বিডিওরা সব অর্ডার দিয়েছেন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Nadia: জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Advertisement

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget