এক্সপ্লোর

Abhijit Gangopadhyay: 'দুর্নীতি দেখলে রুখে দাঁড়াবই, মাথায় বন্দুক ঠেকালেও থামব না', বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Abhijit Gangopadhyay Calcutta High Court : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে এসে বলেন, কেউ যদি আমার এজলালে শুনানিতে অংশ নিতে না চান, তাহলে আমার কোনও অসুবিধা নেই।

সৌভিক মজুমদার, কলকাতা: 'আমি দুর্নীতি দেখলে রুখে দাঁড়াবই', বুধবার হাইকোর্টে (Highcourt) এমনটাই জানিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে (Calcutta Highcourt), বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) এজলাসের বাইরে, আইনজীবীদের বেনজির বিক্ষোভ হয় বুধবার। কয়েকজন বর্ষীয়ান আইনজীবী এজলাসে ঢুকতে গেলে, দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি বেঁধে যায়। এই নিয়েই এমন বিস্ফোরক মন্তব্য করেন বিচারপতি। 

ঠিক কী ঘটেছে? 

সম্প্রতি ডিভিশন বেঞ্চের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতিকে চিঠি দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার সকালে তাঁর ১৭ নম্বর এজলাসের বাইরেই জটলা করে দাঁড়িয়েছিলেন একদল আইনজীবী। অভিযোগ, বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন তৃণমূলের আইনজীবী সেলের একাংশ। সেই সময় এজলাসে ঢোকার চেষ্টা করেন কয়েকজন বর্ষীয়াণ আইনজীবী। দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি বাধে। এজলাসের বাইরে তুমুল হৈ হট্টগোল শুরু হয়। 

আরও পড়ুন, বানান ভুল থেকে হাতের লেখা ঠিক করা, ট্রাফিকের দায়িত্ব সামলে শিক্ষকের ভূমিকায় পুলিশ 

বিচারপতির মন্তব্য 

এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে এসে বলেন, কেউ যদি আমার এজলাসে শুনানিতে অংশ নিতে না চান, তাহলে আমার কোনও অসুবিধা নেই। যাঁদের এখানে মামলা নেই, তাঁরা দয়া করে এজলাস ছেড়ে বেরিয়ে যান। তিনি এও অভিযোগ করেন যে, এজলাসের ভিতরে থাকা আইনজীবীরা বেরনোর সময় অবস্থানরত আইনজীবীদের মারতে যান। আইনজীবীরা দৌড়ে গিয়ে প্রধান বিচারপতির এজলাসে আশ্রয় নেন। তাঁদের কাছে সব শুনে প্রধান বিচারপতি এজলাস ছেড়ে বেরিয়ে যান। তারপর নিজের চেম্বারে বর্ষীয়ান আইনজীবীদের ডেকে পাঠান। সেখানে দীর্ঘক্ষণ আলোচনা হলেও কোনও সমাধানসূত্র মেলেনি বলেই খবর। 

তুমুল হৈ হট্টগোলের পর, মামলার শুনানি শুরু হলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক আইনজীবীর উদ্দেশে বলেন, আপনারা রাজনীতি করছেন করুন, আমি করছি না। আমি দুর্নীতির বিরুদ্ধে আদালতে বিচার করছি। কিছুদিন আগে অশোক দেবের সঙ্গে দেখা হল। তাঁকেও বলেছি, আপনি আমার বিরুদ্ধে যা বলছেন, সেটা মন থেকে মেনে নিতে পারছেন তো? 

এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলেন, আমি দুর্নীতি দেখলে রুখে দাঁড়াবই। মাথায় বন্দুক ঠেকালেও থামব না। সব আমলেই দুর্নীতি হয়। এই দুর্নীতি বন্ধ করতে আপনারা আমাকে সাহায্য করুন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Anant Maharaj On Netaji:“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজের মন্তব্যে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Abhishek Banerjee: শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?

ভিডিও

Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ
Netaji SUbhas Chandra Bose Statue | ভাঙা ডান হাত, নিউ আলিপুরে নেতাজির মূর্তির এ কী হাল?
Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা
Dilip Ghosh: 'আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন', নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ
Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget