এক্সপ্লোর

Abhishek Banerjee: শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?

Samik Bhattacharya Convoy Attack : ''আমাদের প্রিয় শমীক দা-কে ২০২০ সালে তাঁকে আক্রমণ করা হয়। কোনও মামলা করেনি সেই সময় পুলিশ।'' জানালেন বিজেপি নেতা অভিজিৎ দাস। কেন এত বছর পর খুলছে ফাইল ?

কলকাতা: বিধানসভা নির্বাচনে পালাবদলের পর 'শনির দশা' তৃণমূলের কপালে। দল ভেঙে খান খান হয়ে যাওয়ার পাশাপাশি সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা, বালি, মাটি, আমফান সহ একাধিক দুর্তিনীতে নাম জড়িয়েছে অভিষেকের। তাঁকে ঘিরে কিছুতেই যেন বিতর্ক পিছু ছাড়ছে না। এর মাঝে ফের জোড়া অভিযোগে নাম জড়াল তৃণমূল সাংসদের। 

একটি পুরোনো ঘটনায় নাম জড়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের উপর হামলার অভিযোগ তুলে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার দ্বারস্থ হন অভিজিৎ দাস ওরফে ববি। ২০২০ সালের এই ঘটনাকে কেন্দ্র করে অভিষেক ও তাঁর পিএ সুমিত রায়-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ববি। শুধু সুমিত বা অভিষেক নয়, এই মামলায় এদের পাশাপাশি মোট ৭৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের তালিকায় রয়েছে জাহাঙ্গীর খানের নামও। অন্য দিকে আবার, নদিয়া এবং মুর্শিদাবাদে বিঘার পর বিঘা সরকারি জমি থেকে মাটি কেটে বিক্রি করার অভিযোগে অভিষেক-সহ মোট ৩০ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তদন্তের নির্দেশ দিল কৃষ্ণনগর আদালত। এই ঘটনা নিয়ে পুলিশকেই পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে, স্পষ্ট জানিয়ে দেন বিচারক।

কী ঘটেছিল ২০২০ সালে ?

সেই সময় টিটাগড়ে বিজেপি নেতা মণীশ শুক্লার খুন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। তার মধ্যেই ডায়মন্ড হারবার যাওয়ার পথে তৎকালীন বিজেপি নেতা ও বর্তমানে যিনি রাজ্য বিজেপির সভাপতি, শমীক ভট্টাচার্যর গাড়িতে হামলা চালায় কিছু দুষ্কৃতী। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, মারধর, ছিনতাইয়ের অভিযোগ করেন রাজ্য বিজেপির শীর্ষ নেতা। এরপর হাড়গোড় ভেঙে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। বিজেপি নেতার জামা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। তাঁর মোবাইল, গলার সোনার চেনও নাকি ছিনিয়ে নেওয়া হয়।

কী জানালেন অভিজিৎ দাস ?

অভিযোগ দায়ের করার পর অভিজিৎ দাস জানান, ''আমাদের প্রিয় শমীক দা-কে ২০২০ সালে তাঁকে আক্রমণ করা হয়। কোনও মামলা করেনি সেই সময় পুলিশ। অভিযোগ জানানো হয়েছিল, আমি নিজে কথা বলেছিলাম SP-এর সঙ্গে, কিন্তু ৬/১০/২০২০ সালের ঘটনাতে কোনও অভিযোগ দায়ের হয়নি। এবং গ্রেফতারতো দূরের কথা। সেই পুরোনো ঘটনাকে কেন্দ্র করে আমরা আজ নতুন করে অভিযোগ দিলাম সমস্ত প্রমান সামনে রেখে। যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সবার নাম আছে। অভিষেক ও সুমিতকে নিয়ে মোট ৭৮ জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি।''

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Abhishek Banerjee: শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Advertisement

ভিডিও

Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ
Abhishek Banerjee PA News: শালবনির জমি মামলাতেই কাল ফের তলব সুমিত রায়কে | Sumit Roy | ABP Ananda
Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget