এক্সপ্লোর

TMC News: সিআইডি-র কাছে হাজিরা, ভবানীভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মোতায়েন পুলিশ-কেন্দ্রীয়বাহিনী

Abhishek Banerjee: সই জালিয়াতি কাণ্ডে ভবানীভবনে হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সিআইডি-র কাছে হাজিরা।

কলকাতা: বিধানসভায় সই জালিয়াতি মামলায় সিআইডি-র কাছে হাজিরা দিতে কলকাতায় ফিরলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে নামেন অভিষেক। ৩ নং গেট দিয়ে বেরনোর পর মুহুর্মুহু প্রশ্ন উড়ে এলেও, কোনও জবাব দেননি তিনি। বিমানবন্দরে অভিষেককে দেখে ‘চোর’, ‘চোর’ স্লোগান ওঠে যেমন, তেমনই অভিষেকের সমর্থক, তৃণমূল ছাত্রপরিষদের তরফে ‘জিন্দাবাদ’ স্লোগানও ওঠে। সেই সময় একেবারে ঠেলাঠেলি শুরু হয়। কার্যত সুরক্ষা বলয় তৈরি করে গাড়িতে তুলে দেওয়া হয় অভিষেককে। তবে বিমানবন্দর থেকে সোজা ভবানীভবন যাননি অভিষেক। বরং কালীঘাট রোজের বাড়িতে ঢোকেন তিনি। আইনি পরামর্শ এবং নথি নিতেই বাড়িতে যান কি না, উঠছে প্রশ্ন। তবে ৬টার কিছু আগে বাড়ি থেকে বেরিয়ে আসেন অভিষেক। ১১ মিনিট বাকি থাকতে পৌঁছন ভবানীভবনে। (Abhishek Banerjee)

আজই ভবানীভবনে হাজিরা দিতে হবে অভিষেককে। তাঁর কাছ থেকে রেজলিউশন কপি চায় সিআইডি। এর আগে তিন বার নোটিস দেওয়ার পরও হাজিরা দেননি অভিষেক। শেষ পর্যন্ত আজ CID-র কাছে হাজিরা দিচ্ছেন। অভিষেকের হাজিরার আগে এই মুহূর্তে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভবানীভবন। পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে যেমন, মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও। ভিড় বাড়তে থাকায়, ট্রাফিকও নিয়ন্ত্রণ করা হচ্ছে। কড়া নিরাপত্তায়, যাতে কেউ কাছে ঘেঁষতে না পারেন, তার জন্য বিমানবন্দর থেকে কার্যত এসকর্ট করে নিয়ে যাওয়া হয় অভিষেককে। বিমানবন্দর থেকে গোটা রাস্তা সুরক্ষা  দিয়ে আনা হয়। দড়ি দিয়ে ব্যারিকেড বেঁধে দেওয়া হচ্ছে, যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সন্ধে ৬টার মধ্যে ভবানীভবনে হাজিরা দেওয়ার কথা অভিষেকের। (TMC News)

আরও পড়ুন: বিমানবন্দরে নামতেই শোরগোল, সিআইডি-র কাছে হাজিরা দিতে যাচ্ছেন অভিষেক, ভবানীভবনে পুলিশ-কেন্দ্রীয়বাহিনী

সই জালকাণ্ডে অভিষেককে ডেডলাইন বেঁধে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দ বলেন, “তদন্তে সহযোগিতা করলে তবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দেব।” এর পাল্টা আইনজীবী মারফত অভিষেক বলেন, “তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত, যখন ডাকবে যাব। সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত তদন্ত চললেও থাকব।” রাজ্য পুলিশের তরফে যদিও বলা হয়, “সই জালের অপরাধ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ই।তাঁকে গ্রেফতার না করলে সত্য সামনে আসবে না।”

আরও পড়ুন: দাঁতে টমেটোর বীজ আটকে তীব্র যন্ত্রণা, রুট ক্যানাল করতে গিয়ে হতভম্ব ডেন্টিস্ট, রোগীর মুখ থেকে বেরোল চারাগাছ

আদালতের নির্দেশে আজই CID-র কাছে হাজিরা দিতে হবে তাঁকে। সন্ধে ৬ টার মধ্যে হাজিরা দিতে হবে। বিমানবন্দর থেকে অভিষেক সোজা ভবানীভবন যাবেন বলে জানান তাঁর আইনজীবী। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, আসল রেজলিউশনের কপি আনতে বলা হয়েছে অভিষেককে।  যে বিধায়কদের স্বাক্ষর দেখানো হয়েছিল, তাঁরা রেজলিউশনের সময় সশরীরে উপস্থিত ছিলেন কি না, না থাকলে রেজলিউশনে অভিষেকের সই এল কোথা থেকে, জানতে চাওয়া হবে। 

বিতর্কের সূচনা বিধানসভার স্পিকারের কাছে পাঠানো একটি চিঠিকে ঘিরে, যাতে তৃণমূলের তরফে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়েছিল। পাশাপাশি, মুখ্যসচেতকের নামও প্রস্তাব করা হয়েছিল চিঠিতে। চিঠিতে সই ছিল অভিষেকের, দলের বিজয়ী বিধায়কদেরও। কিন্তু দলের দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করেন, তাঁদের সই জাল করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রকাশ্যে সেই কথা তুলে ধরেন। ঘটনার পর ঋতব্রত এবং সন্দীপনকে বহিষ্কার করে তৃণমূল। কিন্তু এই মুহূর্তে তৃণমূল দলটিই ভেঙে খান খান। ঋতব্রত এবং সন্দীপনরা বিদ্রোহ ঘোষণা করে, প্রায় ৬০ জন বিধায়ককে নিয়ে নিজেদের 'আসল' তৃণমূল বলে দাবি করেছেন। দিল্লিতে তৃণমূল সাংসদরাও বিদ্রোহী। পদত্যাগও করেছেন অনেকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget