এক্সপ্লোর

Abhishek Banerjee: সন্তানদের ক্রেশে রেখে কাজের সুযোগ চা শ্রমিক মায়েদের, ঘোষণা অভিষেকের

Abhishek Banerjee To Tea Garden Worker: চা বাগানে ‘কল্পতরু’ অভিষেক বন্দ্যোপাধ্যায়! রাজনৈতিক বার্তার পাশাপাশি, চা শ্রমিকদের দৈনন্দিন জীবনের উন্নয়নে দিলেন ঢালাও প্রতিশ্রুতি।

কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষ, জলপাইগুড়ি: চা শ্রমিক মায়েরা সন্তানদের ক্রেশে রেখেই যেতে পারবেন কাজে। রাজ্য সরকার সেই ব্যবস্থা করবে। জলপাইগুড়িতে দলের চা শ্রমিক সংগঠনের সভায় ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। স্বাস্থ্য, পানীয় জল থেকে বাসস্থান, প্রতিটি ক্ষেত্রেই রাজ্য সরকার চা শ্রমিকদের (Tea Garden Worker) পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

‘কল্পতরু’ অভিষেক বন্দ্যোপাধ্যায়: চা শ্রমিকদের সন্তানদের জন্য ক্রেশ, ন্যূনতম নিশ্চিত মজুরি, শ্রমিক মহল্লার স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়ন, পানীয় জলের সু-বন্দোবস্ত। চা শ্রমিকদের শ্রম দফতরের পরিচয়পত্র। চা বাগানে ‘কল্পতরু’ অভিষেক বন্দ্যোপাধ্যায়! রাজনৈতিক বার্তার পাশাপাশি, চা শ্রমিকদের দৈনন্দিন জীবনের উন্নয়নে দিলেন ঢালাও প্রতিশ্রুতি। অভিষেকের আশ্বাস, সন্তানকে ক্রেশে রেখে যাতে মায়েরা কাজে যেতে পারেন, সেই ব্যবস্থা করবে রাজ্য সরকার।

গতকালের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “৬ মাসের মধ্যে, মুখ্যমন্ত্রী শ্রমমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন ৫০ ক্রেশ তৈরি হবে, যেখানে ৫০টি বাচ্চাকে রাখা হবে। আগামীদিনে ১০০-তে বাড়ানো হবে। ৩১ মার্চের মধ্য ৫০ ক্রেশ ভরে যাবে।মুখ্যমন্ত্রী বলেছেন- যদি ক্রেস তৈরি হয়, তাহলে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রও হবে ট্রমা কেয়ার অ্যাম্বুল্যান্স থাকবে। দিদি কলকাতায় থাকলেও, আপনাদের খবর রাখেন। ৬ মাসেই হবে, ২ বছরে নয়।

অভিযোগ, চা বাগানে নির্দিষ্ট পরিমাণ চা পাতা না তুলতে পারলে শ্রমিকদের মজুরি কেটে নেওয়া হয়। সে কথা মনে করিয়ে অভিষেকের আশ্বাস, চা তোলার লক্ষ্যমাত্রা পূরণ না হলেও ২৩২ টাকার ন্যূনতম মজুরি পাবেন চা শ্রমিকরা। এবিষয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “চা তোলার লক্ষ্যমাত্রা পূরণ না হলেও ২৩২ টাকা পাবেন, এটা নিশ্চিত করে যাচ্ছি। ‘চা সুন্দরী’ তো হচ্ছে আস্তে আস্তে। ৩ লক্ষ ৮২ হাজার চা শ্রমিক, যখন লিজ রিনিউ হবে, তখন যদি খতিয়ে দেখতে পারি পাট্টা দিতে পারি, সেটা আমরা দেখব। আপনার জায়গায় যাতে আপনারা থাকতে পারেন। বাড়ি সারাই করতে খরচ, এদিকে ২৩২ টাকা মজুরি। পরিশুদ্ধ পানীয় জল যাতে পৌঁছয়, তার জন্য আমি গিয়ে জনস্বাস্থ্য কাড়িগরিমন্ত্রীকে বলব, এক সপ্তাহের মধ্যে উত্তরবঙ্গে এসে যাতে পরিস্থিতি দেখে যান।’’

চা শ্রমিকদের সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। প্রায় ৪ লক্ষ চা শ্রমিকের জন্য সচিত্র পরিচয়পত্র তৈরির জন্য তাঁকে অনুরোধ করেন অভিষেক। তাঁর বার্তা, ৩ লক্ষ ৮২ হাজার চা শ্রমিক, আগামী দিন “তাঁদের সবাই যেন আগামী দিনে একটি করে পরিচয়পত্র হয়, ৩ মাসের মধ্যে তৈরি হয়। ৩১ জানুয়ারির মধ্যে প্রত্যেক শ্রমিকের কাছে আইডি কার্ড পৌঁছে যাবে, কথা দিয়ে যাচ্ছি।’’ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ জন বার্লা বলেন, “সামনে পঞ্চায়েত ভোট। তার আগে চা বাগানের শ্রমিকদের জন্য ঢালাও প্রতিশ্রুতি দিলেন  অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ অবধি চা শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়ন কতটা হয়, তৃণমূল কত’টা ডিভিডেন্ট পায়, তার উত্তর দেবে সময়।’’

আরও পড়ুন: BJP Nabanna Abhijan : BJP র নবান্ন অভিযানে ট্রেন ভাড়া করতেই ৭০ লক্ষ ! আর সবমিলিয়ে ১১ কোটি? চমকে দেওয়া দাবি!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের অফিস ভাঙছে বুলডোজার, তারই ফাঁকে ল্যাপটপ হাতে ছুটলেন এই ব্যক্তি
অভিষেকের অফিস ভাঙছে বুলডোজার, তারই ফাঁকে ল্যাপটপ হাতে ছুটলেন এই ব্যক্তি
West Bengal News LIVE: অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার, বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রণ এই পার্টি অফিস থেকে, দাবি এলাকাবাসীর
অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার, বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রণ এই পার্টি অফিস থেকে, দাবি এলাকাবাসীর
Rajarhat News : রাজারহাটে ভাড়াবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, CCTV-তে কে ওই ব্যাগ হাতে কিশোর ? চাঞ্চল্যকর তথ্য
রাজারহাটে ভাড়াবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, CCTV-তে কে ওই ব্যাগ হাতে কিশোর ? চাঞ্চল্যকর তথ্য
West Bengal News Live: আমতলায় বুলডোজার অ্যাকশনের মধ্যেই তৃণমূল নেতাকে তাড়া!
আমতলায় বুলডোজার অ্যাকশনের মধ্যেই তৃণমূল নেতাকে তাড়া!

ভিডিও

BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:
Amit Shah | উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর দেশের সীমান্ত-নিরাপত্তায় | ABP Ananda LIVE
Abhishek Banerjee : অভিষেকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ৩টি বুলডোজ়ার! যে কোনও মুহূর্তে 'অ্যাকশন'
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget