এক্সপ্লোর

BJP Nabanna Abhijan : BJP র নবান্ন অভিযানে ট্রেন ভাড়া করতেই ৭০ লক্ষ ! আর সবমিলিয়ে ১১ কোটি? চমকে দেওয়া দাবি!

BJP : দিলীপ ঘোষ রবিবার বলেন, ' এখন থেকে বাঁশ কেটে রাখুন। শুকাবেন না, ঘরের মধ্যে রাখুন। চাঁছবেন না, গাঁট বেরিয়ে থাকে যেন। মারলে গায়ে দাগ থাকবে। ' 

দীপক ঘোষ ও শিবাশিস মৌলিক, কলকাতা : স্কুলে নিয়োগে দুর্নীতি থেকে কয়লা, গরুপাচারের অভিযোগ। নানা ঘটনায় সরগরম রাজ্য-রাজনীতি । এই পরিস্থিতিতেই, শাসকদলের বিরুদ্ধে ঝাঁঝ বাড়াতে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। 

 ৭টি ট্রেন ভাড়া
সূত্রের খবর, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, নিউ কোচবিহার এবং বালুরঘাট স্টেশন, অন্যদিকে, দক্ষিণবঙ্গের আসানসোল, ঝাড়গ্রাম, দিঘা, পুরুলিয়া স্টেশন থেকে কর্মী-সমর্থকদের আনতে ৭টি ট্রেন ভাড়া করা হয়েছে। 

সূত্রের খবর, এই ৭টি ট্রেন ভাড়া নিতে খরচ হবে ৭০ লক্ষ টাকা। ট্রেন ছাড়াও প্রতি জেলা থেকে অন্তত ৫টি করে বাসে কর্মী-সমর্থকদের আনতে বলা হয়েছে। এদিকে, গত কয়েক দিনের মতো রবিবারও নবান্ন অভিযানের প্রস্তুতি সভা করে বিজেপি। নন্দীগ্রাম ও পাণ্ডুয়ায় মিছিলে নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার বিষ্ণুপুরে দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁর নেতৃত্বে মিছিল হয়। 

মারলে গায়ে দাগ থাকবে, দিলীপের হুমকি 
রবিবার তেমনই, বিষ্ণুপুরে চোর ধরো জেল ভরো স্লোগান তুলে মিছিল করে বিজেপি। 
মিছিল শেষে, দুর্নীতি ইস্যুতে সভামঞ্চ থেকে চাঁছাছোলা ভাষায়, তৃণমূলকে নিশানা করেন দিলীপ ঘোষ। BJP র সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ রবিবার বলেন, ' এখন থেকে বাঁশ কেটে রাখুন। শুকাবেন না, ঘরের মধ্যে রাখুন। চাঁছবেন না, গাঁট বেরিয়ে থাকে যেন। মারলে গায়ে দাগ থাকবে। ' 

খরচ নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। TMC র রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, ' ১১ কোটি টাকা খরচ হচ্ছে। বৈদিক আড়াই কোটির চিন্তন বৈঠক দেখেছি। লাভ হয়নি। একইরকম ভাবে নবান্ন অভিযানে এত খরচ করে লাভ হবে না। বাংলার বঞ্চনার টাকা খরচ করছে। ' 

মঙ্গলবার, বেলা ১২ টায় জমায়েতের ডাক দেওয়া হয়েছে। 

কোন রুটে জমায়েত 
বিজেপি সূত্রে খবর, প্রথম জমায়েত হবে কলেজ স্কোয়ারে। সেখান থেকে মহাত্মা গাঁধী রোড ধরে মিছিল পৌঁছবে হাওড়া ময়দানে। যার নেতৃত্বে থাকবেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। হাওড়া ময়দানে আসা দ্বিতীয় মিছিলের নেতৃত্বে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দুপুর ১টায় মিছিল দু’টি হাওড়া ময়দান থেকে যাবে নবান্নর দিকে। 

সাঁতরাগাছি থেকে আর একটি মিছিলটি একই সময়ে নবান্নের উদ্দেশে রওনা হবে। যার নেতৃত্বে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে, পুলিশ মিছিল রোখার চেষ্টা করলে সংঘর্ষ-অশান্তির আঁচ করে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে বিজেপি। বিজেপি সূত্রে খবর, প্রতি মিছিলে ২টি করে অ্যাম্বুলেন্সের পাশাপাশি থাকবেন চিকিৎসক ও নার্স। এছাড়া মুরলী ধর সেন লেনে বিজেপি কার্যালয়ে খোলা হয়েছে কন্ট্রোল রুম। পাশেই মাহেশ্বরী ভবনে মেডিক্যাল ইউনিট বসানো হয়েছে। জরুরি প্রয়োজনের জন্য বেশকিছু হাসপাতালের সঙ্গেও কথা বলা হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: দানের 'রক্ত-প্লাজমা' পাচার হচ্ছে ভিন রাজ্যে ! স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
Blood Bank Scam: দানের 'রক্ত-প্লাজমা' পাচার হচ্ছে ভিন রাজ্যে ! স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
West Bengal News LIVE: অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার, বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রণ এই পার্টি অফিস থেকে, দাবি এলাকাবাসীর
অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার, বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রণ এই পার্টি অফিস থেকে, দাবি এলাকাবাসীর
Abhishek Banerjee: 'মস্তান-দুষ্কৃতীদের ঠেক ছিল', অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববির স্ত্রী
'মস্তান-দুষ্কৃতীদের ঠেক ছিল', অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববির স্ত্রী
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'

ভিডিও

Abhishek Banerjee: 'গরু পাচারের অনেক তথ্য থাকতে পারে এই ল্যাপটপে', অভিষেকের অফিসের সামনে অভিযোগ এক স্থানীয়র
Amit Shah: সীমান্ত সুরক্ষায় জোর দিয়ে উত্তরকন্যায় সমন্বয় বৈঠক অমিত শাহের
Agnimitra Paul: Rajib Banerjee-র সুর বদল নিয়ে, তাঁর বিদ্রোহী হওয়া নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রা পালের
BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget