এক্সপ্লোর

Abhishek Banerjee: 'বিজেপির জন্যেই আদালত অবমাননা করছে ইডি-সিবিআই,' আক্রমণে অভিষেক

'বিজেপির জন্যেই আদালত অবমাননা করছে ইডি-সিবিআই'। ভয়ঙ্কর অবস্থা, ট্যুইটে নোটিসের ছবি দিয়ে আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: সুপ্রিম কোর্টের (Supreme Court) স্থগিতাদেশের পরেই সিবিআই নোটিস, আক্রমণে অভিষেক (Abhishek Banerjee)। টার্গেট করে হেনস্থার মরিয়া চেষ্টা, ট্যুইটে বিজেপিকে নিশানা অভিষেকের। 'বিজেপির জন্যেই আদালত অবমাননা করছে ইডি-সিবিআই'। ভয়ঙ্কর অবস্থা, ট্যুইটে নোটিসের ছবি দিয়ে আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়

 

অভিষেককে নোটিস সিবিআইয়ের: সুপ্রিম কোর্টের (Supreme Court) স্বস্তির মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নোটিস (Notice) ধরাল সিবিআই (CBI)। আগামীকাল সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আগামীকাল সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। প্রসঙ্গত এদিন সকাল ১০.৩০টাতেই তাঁকে জিজ্ঞাসাবাদে স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। আর দুপুর ১.৪৫-এই নোটিস জারি করে সিবিআই। স্থগিতাদেশ সত্ত্বেও এই নোটিস কোর্টের নির্দেশের পরিপন্থী, দাবি অভিষেকের পক্ষের আইনজীবীর। এই নিয়ে আইনি পদক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছেন অভিষেক, খবর সূত্রের।                                             

কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় এদিনই সুপ্রিম কোর্টে স্বস্তি পান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে সর্বোচ্চ আদালত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হবে ২৪ এপ্রিল। এর আগে কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তলকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত বলে নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। সিবিআই ও ইডি-র দু'জনকেই জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। অভিষেকের ২৯ মার্চের সভায় রাখা বক্তব্যের সঙ্গে কুন্তল ঘোষের বয়ানের সাযুজ্য আছে বলেও জানিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতে অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি সওয়াল করেন, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের এই নির্দেশ পিটিশন বহির্ভূত। 

আরও পড়ুন: Jibankrishna Saha: খারিজ জামিনের আর্জি, ৪ দিনের সিবিআই হেফাজতে জীবনকৃষ্ণ সাহা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vidyasagar Setu Closure: রবিবার টানা ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন কোন রাস্তা খোলা থাকবে জানিয়ে দিল কলকাতা পুলিশ
রবিবার টানা ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন কোন রাস্তা খোলা থাকবে জানিয়ে দিল কলকাতা পুলিশ
West Bengal News Live : কালই কি মমতার প্রিয় কেষ্ট ঋতব্রত-শিবিরে ?
কালই কি মমতার প্রিয় কেষ্ট ঋতব্রত-শিবিরে ?
BJP News : এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
Natungram wooden dolls GI Tag: ৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প
৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প

ভিডিও

Susmita Deb :
APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget