এক্সপ্লোর

Abhishek Banerjee: ফের কেন্দ্রীয় সরকারকে নিশানা, ময়নাগুড়িতে শুভেন্দুর পাল্টা অভিষেক

Abhishek Attacks Modi Govt in Jalpaiguri:নজরে পঞ্চায়েত ভোট। ময়নাগুড়িতে জনসংযোগে অভিষেক।

জলপাইগুড়ি: নজরে পঞ্চায়েত ভোট। ময়নাগুড়িতে জনসংযোগে অভিষেক। এদিন বকেয়া টাকা নিয়ে ফের এদিন কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

এদিনও তিনি একইভাবে বলেন, 'মানুষের পঞ্চায়েত গড়তেই, ঘর-পরিবার ছেড়ে আপনাদের কাছে। মানুষ যাকে চাইবে, তাঁকেই প্রার্থী করবে তৃণমূল কংগ্রেস।' পাশাপাশি ১০০ দিনের টাকা নিয়েও দিলেন খোঁচা। মূলত, অভিষেকের ২ মাস ব্যাপী জনসংযোগ যাত্রার আজ পঞ্চম দিন।আজ তাঁর কর্মসূচি জলপাইগুড়ি জেলার মাল-এ। জনসংযোগের পাশপাশি সেখানেই জটিলেশ্বর মন্দিরে আজ পুজো দেন অভিষেক। 

তবে এদিন রেড রোডে বেলা পড়ার আগেই বিজেপির প্রতিবাদ সমাবেশে শুভেন্দু, মমতার বিরুদ্ধে বিভাজনের রাজনীতির কথা তুলেছিলেন। রেড রোডের সভায় শুভেন্দু এদিন বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারবাদ, তোষণবাদ, দুর্নীতিবাদের চাষ করেছেন। মোদিজীর নেতৃত্বে বিকাশবাদ প্রতিষ্ঠা করতে চাই। সংখ্যালঘু মানুষরা বাইরের রাজ্যে কাজ করতে যেতে বাধ্য হচ্ছেন। রাজ্যের তৃণমূল সরকার তাদের কাজের ব্যবস্থা করেনি। এমএসডিপি-র টাকায় ব্যাপক চুরি, দুর্নীতি হয়েছে।' একইভাবেই ময়নাগুড়িতে পাল্টা আক্রমণ অভিষেকেরও।

প্রসঙ্গত, জনসংযোগ যাত্রার (Janasanyog Yatra) শুরুতেই মিলেছে ব্যাপক সাড়া। মানুষের ভিড়ে মিশে যান দিনহাটার জনসংযোগ যাত্রার দিন, তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কোথাও তাঁর সঙ্গে সেলফি তুলতে ছুটে এসেছিল কম বয়সিরা। কোথাও আবার শিশুকে নিজের কোলে তুলে নিয়েছিলেন অভিষেক। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগও তুলতে শোনা গিয়েছিল সেদিনও অভিষেককে (TMC)। 

অভিষেক বলেছিলেন, 'আগামী পাঁচ বছর পঞ্চায়েতের কথা মাথায় রেখেই এই যাত্রা। কোনও শাসকদল এভাবে রাস্তায় নামে না। আমরা এসেছি আপনারা পঞ্চায়েতে কাকে প্রার্থী চান জানতে এসেছি। মানুষের ভোট নিয়ে, ধর্মীয় ভাবাবেগে সুড়সুড়ি দেওয়া হচ্ছে।  আগামী পঞ্চায়েতে কোনও ধর্মীয় ভাবাবেগ নয়, আপনাদের মতামত জানতে এসেছি আমরা।' আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে শান্তিপূর্ণ এবং অবাধ করতে হবে বলেও মন্তব্য করেন অভিষেক।

আরও পড়ুন, তাজা নাকি ফ্রিজের সবজি ? কোনটা উপকারী ?

আরও পড়ুন, আম খেলে ওজন বাড়ে কি ? কী দাবি বিশেষজ্ঞদের ?

জেলা নেতৃত্বের সুপারিশে নয়, মানুষের পছন্দকে অগ্রাধিকার দিয়ে প্রার্থী নির্বাচন করা হবে বলে আগেই জানিয়েছিলেন অভিষেক। ফের সেই আশ্বাসই দিয়েছিলেন সেদিনও তিনি। বলেছিলেন, 'নিজের স্বাস্থ্য, শিক্ষা, রাস্তা, বাসস্থানের দাবিতে পঞ্চায়েতে ভোট দিন। প্রার্থী বেছে নেওযার অধিকার আপনাদের। আমরা চাই শান্তিপূর্ণ, অবাধ, গণতান্ত্রিক নির্বাচন। মানুষ যাকে প্রার্থী চাইবেন, তৃণমূল তাকেই জয়ী করে পঞ্চায়েতে নিয়ে আসবে। পাঁচ বছর দলমত নির্বিশেষে আপনাদের পাশে থাকবে এমন মানুষকে প্রার্থী করবেন। পঞ্চায়েতে প্রধান, উপপ্রধান কে হবেন, ঠিক করবেন আপনারা।' তৃণমূল মানুষের পঞ্চায়েত গড়তে চায় বলে মন্তব্য করেন অভিষেক।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
BJP News: 'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
BJP News: BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
Shantiniketan Encounter: শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget