এক্সপ্লোর

Abhishek Banerjee: বিদেশ যেতে চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ, অভিষেকের আর্জি ফেরাল কলকাতা হাইকোর্ট

Calcutta High Court: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে চিকিৎসা করতে যাওয়ার মামলার দ্রুত শুনানির আর্জি জানান তাঁর আইনজীবীরা। আর সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

কলকাতা: চিকিৎসার প্রয়োজন, আর সেই কারণেই বিদেশ যেতে আদালতের অনুমতি চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের কাছে তাঁর আইনজীবীরা এই মামলার দ্রুত শুনানির আর্জিও জানিয়েছিলেন। কিন্তু তাঁর সেই আর্জি ফিরিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে সেই আর্জি ফিরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: তৃণমূলে এই বান্ধবী কালচারটা ব্যাপক ছিল, অনেকেরই বান্ধবী পালিয়েছে, সিআইডি দেখছে খুঁজে: দিলীপ ঘোষ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে চিকিৎসা করতে যাওয়ার মামলার দ্রুত শুনানির আর্জি জানান তাঁর আইনজীবীরা। আর সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি জানান, প্রতিটা মামলা যেমন একটা নির্দিষ্ট ক্রমতালিকা মেনে শুনানি হয়, তেমনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলারও শুনানি হবে। তিনি আরও জানান, ওই মামলার দ্রুত শুনানির প্রয়োজন আছে বলে মনে করছে না কলকাতা হাইকোর্ট।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে যে আবেদন বা মামলা করা হয়েছিল গতকাল, সেই মামলায় তাঁর বক্তব্য ছিল, তাঁকে ৭ দিনের জন্য যেন বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়। টার কারণ হিসাবে তিনি বলেছিলেন, তাঁর চিকিৎসার প্রয়োজন রয়েছে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি মামলায় রক্ষাকবচও দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর এই রক্ষাকবচ দেওয়ার সময় বিচারপতি জানিয়েছিলেন, এই সময়ের মধ্যে কোনও ভাবে বিদেশ যেতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: শোকজের পর এবার 'কালীঘাট-তৃণমূল' থেকে বহিষ্কৃত ফিরহাদ হাকিম সহ একাধিক নেতা-নেত্রী

আর ওই মামলার শর্ত এখনও বলবৎ রয়েছে। আর সেই কারণেই তিনি চাইলেই এখুনি বিদেশ যেতে পারবেন না। আর সেই কারণেই আইনজীবীরা বিচারপতি সৌগত ভট্টাচার্যর দৃষ্টি আকর্ষণ করেন, যাতে দ্রুত শুনানি হতে পারে। কিন্তু আজ সেই আর্জি খরইজ করছে কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে তাদের কাছে যে তালিকা রয়েছে, সেই তালিকা অনুযায়ী শুনানি হবে এই মামলার।

অন্যদিকে, গতকালই ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খান, অরূপ রায় সহ একাধিক হেভিওয়েট নেতা ও নেত্রীকে দল থেকে বহিষ্কার করে 'কালীঘাট-তৃণমূল'। আগেই শোকজ করা হয়েছিল তাঁদের। আর এবার শো কজ করা নেতা ও নেত্রীদের বহিষ্কার করল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো প্রাক্তন মন্ত্রীদের পাশাপাশি বহিষ্কার করা হয়েছে অরূপ রায়, স্নেহাশিস চক্রবর্তীর মতো নেতাদেরও। এ ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন 'কালীঘাট-তৃণমূল' বহিষ্কার করেছে বিপ্লব মিত্র, সাবিনা ইয়াসমিন ও রথীন ঘোষকেও।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
Blood Bank Scam: ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
Advertisement

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget