এক্সপ্লোর

Abhishek Banerjee: ‘আমি ৩৬, আপনি ৭২, পারলে...’, সরাসরি মোদিকে চ্যালেঞ্জ অভিষেকের

Coal Case: সোমবার দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে আটকানো হয় রুজিরাকে। কয়লাকাণ্ডে বিমানবন্দরেই ধরানো হয় নোটিস।

কলকাতা: বিদেশ যাওয়ার পথে আটকানো হয়েছে বিমানবন্দরে। বিমানে উঠতে না পেরে দুই সন্তানকে নিয়ে বাড়ি ফিরতে হয়েছে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee)। স্ত্রী এবং দুই সন্তানের সঙ্গে এমন হতে দেখে এ বার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চ্য়ালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পারলে জনতার দরবারা মোদি তাঁক সঙ্গে লড়াই করে দেখান বলে হুঁশিয়ারি দিলেন।

সোমবার দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে আটকানো হয় রুজিরাকে। কয়লাকাণ্ডে বিমানবন্দরেই ধরানো হয় নোটিস। যদিও আগেই বিদেশযাত্রার কথা ED-কে রুজিরা জানিয়েছিলেন বলে খবরর। তাতেই মুখ খোলেন অভিষেক। বলেন, "আমার সঙ্গে পেরে উঠছে না। তাই আমার স্ত্রী ও বাচ্চাকে হেনস্থা করছে। যারা ত্রিপল চুরি করে, টিভির পর্দায় যাদের টাকা নিতে দেখা যায়, তারা বাঁচতে বিজেপি-তে গিয়েছে।"

এর পরই সরাসরি মোদিকে নিশানা করেন অভিষেক। বলেন, " আমি নরেন্দ্র মোদিকে বলছি, আমার বয়স ৩৬, আপনার ৭২। পারলে জনতার দরবারে এসে আমার সঙ্গে লড়াই করুন। আপনি না পেরে সিবিআই-ইডি-কে কাজে লাগাচ্ছেন। পারলে আমাকে গ্রেফতার করুন।"

আরও পড়ুন: Rujira Banerjee: আগে থেকে জানানো সত্ত্বেও বিমানবন্দরে বাধা! সুপ্রিম কোর্টে যাচ্ছেন রুজিরা

তাঁর পরিবারকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হচ্ছে বলেও মন্তব্য করেন অভিষেক। বলেন, "গত ১২ মাস ED রুজিরাকে কোনও তলব করেনি। যখন থেকে নবজোয়ার যাত্রা শুরু হয়েছে, তখন থেকে বিঘ্নিত করার চেষ্টা করছে। দু'বছরের ছেলে, ন'বছরের মেয়েকেও আটকানো হয়েছে। ওদের দোষ কি? ওরা আমার সন্তান?"

সূত্রের খবর, সোমবার রুজিরাকে আটকানো হলে বিমানবন্দরে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। পরিবার সূত্রে খবর, সেখানে রুজিরা জানান, সুপ্রিম কোর্টের অনুমতি ছিল যে, শর্তসাপেক্ষে তিনি বিদেশে যেতে পারবেন। শর্ত ছিল যাওয়ার আগে চিঠি দিয়ে জানাতে হবে ED-কে। রুজিরার পরিবার সূত্রে খবর, সেইমতো ED-কে চিঠি দিয়ে বিদেশে যাওয়ার কথা জানিয়েছিলেন রুজিরা। মা গুরুতর অসুস্থ বলে যাওয়ার অনুমতি চেয়েছিলেন তিনি। মানবিক কারণে অনুমতি দেওয়ার আর্জি জানিয়েছিলেন।

কিন্তু অভিবাসন দফতরের তরফে বলা হয়, ED-র মামলায় তাঁর বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি রয়েছে। তখন রুজিরা জানান, সুপ্রিম কোর্ট তাতে স্থগিতাদেশ দিয়েছে। এর পর, দিল্লির ইডি দফতর থেকে দুটি নির্দেশনামার কপি অভিবাসন দফতরে পাঠানো হয়। নির্দেশনামা দেখে অভিবাসন দফতরের আধিকারিকরা বলেন, কোথাও স্থগিতাদেশের কথা বলা নেই। এর পর দুই সন্তানকে নিয়ে বিমানবন্দরের চার নম্বর গেটs CISF-এর রেজিস্টারে এন্ট্রি করে, বিমানবন্দর ছাড়েন রুজিরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget