এক্সপ্লোর

Abhishek Banerjee : 'বেআইনি, অনৈতিক,অসাংবিধানিক' স্পিকার নির্বাচনের পর গর্জে উঠলেন অভিষেক

Speaker Election : 'সংখ্য়াগরিষ্ঠতা নেই। সংখ্যা ছাড়াই এই সরকার চলছে। এটা বেআইনি, অনৈতিক ও অসাংবিধানিক।' বললেন অভিষেক

নয়াদিল্লি: স্পিকার পদে বিরোধী শিবিরের তরফে কংগ্রেস সাংসদ কে সুরেশকে প্রার্থী করা নিয়ে, প্রাথমিকভাবে অসন্তুষ্ট ছিল তৃণমূল। কংগ্রেসের বিরুদ্ধে একতরফাভাবে প্রার্থী ঠিক করার অভিযোগ তুলে, ক্ষোভ স্পষ্ট করে দেয় তারা। পরে অবশ্য জট কেটে গিয়ে কে সুরেশকেই সমর্থন জানাবে বলে জানায় তৃণমূল কংগ্রেস। স্পিকার নির্বাচনে ধ্বনি ভোটে জয়লাভ করেন ওম বিড়লা। তারপর তাঁকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী শুভেচ্ছা জানালেও অভিষেক কিন্তু রীতিমতো উষ্মাপ্রকাশ করেছেন স্পিকার নির্বাচনের পদ্ধতি নিয়ে। 

 স্পিকার নির্বাচনে কেন ভোটাভুটি হল না? কেন ডিভিশনের অনুমতি দিলেন না প্রটেম স্পিকার? এমনই অভিযোগে সরব হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।  নিয়ম বলে, ৫০০ জনের মধ্যে একজনও যদি ডিভিশন চায়, তাহলে ডিভিশন দিতে হবে... কেন দেননি সেটা তো প্রোটেম স্পিকারই বলতে পারবেন, যিনি চেয়ারে বসে ছিলেন তিনি বলতে পারবেন, তবে এটা নিয়ম বিরুদ্ধ, অনৈতিক এবং অসাংবিধানিক।'অভিষেকের কারও দাবি, 'এটা স্পষ্ট যে, ক্ষমতায় থাকা বিজেপির হাতে সংখ্য়াগরিষ্ঠতা নেই। সংখ্যা ছাড়াই এই সরকার চলছে। এটা বেআইনি, অনৈতিক ও অসাংবিধানিক। ' 

অভিষককে চ্যালেঞ্জ করে সুকান্ত মজুমদার পাল্টা দাবি জানান ,  'রাহুল গাঁধীজি কোনও ডিভিশন চাননি। ক্য়ামেরার সামনে ওঁর ছবি আছে। আপনারা দেখতে পারেন। তারমানে একই পার্টির মধ্য়ে ভিন্ন সুর শোনা যাচ্ছে। সবথেকে বড় কথা, ডিভিশন চাইলে তো আপনার সাংসদদেরকে আনতে হবে। আজকে তৃণমূলের সাংসদ সবাই উপস্থিতই ছিল না।'

অন্যদিকে এদিন স্পিকার নির্বাচন হয়ে যাওয়ার পর সুদীপ আর্জি জানান,'আপনার শুভকামনা থাকতে পারে। আপনার ভাল উদ্দেশ্য থাকতে পারে। কিন্তু কখনও কখনও আপনি সরকারপক্ষের চাপের কাছে নতিস্বীকার করছেন, এটা আমাদের অভিজ্ঞতা বলছে। একদিনে ১৫০ জন সাংসদের বহিষ্কার এই কক্ষে হয়েছে। এটা কখনই কাম্য নয়। '       

সংবিধানে বলা থাকলেও, গত ৫ বছর লোকসভায় ডেপুটি স্পিকার নিয়োগ করা হয়নি। এবার ডেপুটি স্পিকার নিয়োগ করা হবে, এবং সেই পদটি বিরোধীদের ছেড়ে দেওয়া হবে, এমন শর্তও মেনে নেয়নি মোদি সরকার। তার ফলেই বিষয়টি গড়ায় ধ্বনি ভোট পর্যন্ত। 

আরও পড়ুন :        

ডাম্পার আটকে তোলা হচ্ছে টাকা! সামনে দাঁড়িয়েও 'দেখতে পেল না' পুলিশ         

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget